শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

উত্তর : প্রথমতঃ জমহূর ফকীহের মতে হস্তমৈথুন হারাম। মহান আল্লাহ বলেন, ‘মুমিনরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী। এরপর যে এর বাইরে অন্য কিছু কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী’ (সূরা আল-মুমিনূন : ৫-৭)। ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এই আয়াত প্রমাণ করে যে, স্ত্রী ও দাসী ব্যতীত অন্য যেকোন উপায়ে যৌন চাহিদা পূরণ করা বৈধ নয়’ (তাফসীর ইবনু কাছীর, ৫/৪৬৩ পৃ.)। রাসূল (ﷺ) বলেন, يَا مَعْشَرَ الشَّبَابِ... وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম সে বিয়ে করে। আর যে সক্ষম নয় সে ছিয়াম রাখুক’ (ছহীহ বুখারী, হা/৫০৬৬; ছহীহ মুসলিম, হা/১৪০০)। শাইখ ইবনু উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি হস্তমৈথুন বৈধ হতো, তবে রাসূল (ﷺ) অবশ্যই তা শিক্ষা দিতেন। কিন্তু তিনি ছিয়ামের নির্দেশ দিয়েছেন’ (আশ-শারহুল মুমতি’, ১২/৩৯৯ পৃ.)।

দ্বিতীয়তঃ ভিডিও কলে স্ত্রীকে দেখে হস্তমৈথুন করা প্রসঙ্গে শাইখ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘স্বামী-স্ত্রী একে অপরের জন্য হালাল; কিন্তু এমন কোন পদ্ধতি গ্রহণ করা বৈধ নয়, যাতে ফিতনা, গোপনীয়তা নষ্ট হওয়া বা অন্যের হাতে ছবি পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকে’ (মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ২১/৪৪৫-৪৪৮ পৃ.)। শাইখ মুহাম্মাদ ইবনু ছালেহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে কোন মাধ্যম যদি হারামের দিকে নিয়ে যায় বা ফিতনার আশঙ্কা সৃষ্টি করে, তবে তা বর্জন করা আবশ্যক’ (আশ-শারহুল মুমতি‘, ১২/৩৮৬ পৃ.)। শাইখ ছালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) তাঁর নিকট ভিডিও ও ফোনে যৌন উত্তেজনামূলক কথোপকথন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি পরিত্যাগ করা উচিত। কারণ শয়তান এর মাধ্যমে মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যায় এবং বর্তমানে রেকর্ড ও প্রচারের আশঙ্কাও প্রবল’ (আল-মুনতাকা মিন ফাতাওয়া আল-ফাওযান, ৫/২৫৭)।

উল্লেখ্য, যদি স্বামী স্ত্রীকে বাধ্য করেন? এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, وَ عَاشِرُوۡہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ‘স্ত্রীদের সঙ্গে সদাচরণের ভিত্তিতে জীবনযাপন কর’ (সূরা আন-নিসা : ১৯)। রাসূল (ﷺ) বলেন, خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম’ (আত-তিরমিযী, হা/৩৮৯৫, সনদ ছহীহ)। অতএব, স্বামীর উচিত স্ত্রীকে এমন কাজে বাধ্য না করা, যা তাকে অস্বস্তিতে ফেলে বা যার মধ্যে শারঈ ও বাস্তব ক্ষতির আশঙ্কা রয়েছে।



প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট।






প্রশ্ন (১০) : ছহীহ হাদীছের অনুসরণ করার কারণে অনেকে ‘জঙ্গী’ বলছে। এ জন্য পরিবারও চিন্তিত। তারাও চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে কী করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : একদিন স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে কুরআন হাতে নিয়ে যদি কেউ বলে যে, এই কুরআন ছুয়ে বলছি জীবনে কোনদিন তোমার টাকায় হাত দিব না, তোমার টাকা দিয়ে কিছু করব না, যত টাকা নিয়েছি সব ফেরত দিয়ে দিব। অতঃপর পরবর্তীতে ভুল বুঝতে পারে যে, তার এমন কাজ করা ঠিক হইনি। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বর্তমানে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট করে বিভিন্ন উপায়ে অনলাইনে টাকা ইনকাম করা যায়। যেমন: গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। সেখানে কেউ যদি সোসাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব মার্কেটিংয়ের কাজ করে, তাহলে কি তা সম্পূর্ণ হারাম হবে? কারণ এই কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় কমবেশি মেয়েদের ছবি/ভিডিও থাকে। কাজগুলো মূলত প্রমোশনাল বেইজড। ফলোয়ার/সাবস্ক্রাইব/ভিজিটর/প্রডাক্টের সেল বৃদ্ধি করা ইত্যাদি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : নিম্নের দু‘আটি পড়া যাবে কি?-  يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِى لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুক্তিযুদ্ধের ভাতা সরকার ভাই ও বোনকে সমান করে ভাগ করে দিয়েছে। এখন ভাইকে ২ ভাগ দিতে হবে, না-কি যেমন সরকার করে দিয়েছে তেমনি নিতে পারব? এ ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইচ্ছাকৃতভাবে সার্টিফিকেট-এ বয়স কমানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : বাসায় গিয়ে ছাত্রীকে প্রাইভেট পড়ানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জর্দাখোরের ইমামতিতে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : পিতা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি একটি কালিমাও পারেন না। প্রশ্ন হল-তিনি কি মুসলিম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কিছু সংখ্যক কাফির শত্রুকে হত্যা করার জন্য তথাকথিত শহীদী হামলার নামে নিজেকে বিস্ফোরিত করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : জনৈক ব্যক্তি রাগের বশবর্তী হয়ে তার স্ত্রীকে বলে যে, আমার সাথে দেখা করলে কিংবা আমার সাথে কথা বললে ‘তুই আমার মা আর আমি তোর ছেলে’। তারা ভুল বুঝতে পেরে অনুতপ্ত। এক্ষণে তার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জুম‘আর দিন চুপ থেকে খুত্ববাহ শুনলে ৭ কোটি ৭ লক্ষ ৭০ হাযার নেকী হবে। উক্ত ফযীলত কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ