রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : বেকারত্ব দূর হওয়ার ক্ষেত্রে কতিপয় আমল সহায়ক ভূমিকা পালন করে। ১. তাক্বওয়া : আল্লাহ তা‘আলা বলেন, ‘আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য মুক্তির পথ তৈরী করে দেন। আর তিনি তাকে এমন জায়গা থেকে রিযিক্ব দেন যা সে কল্পনাও করতে পারে না’ (সূরা আত-ত্বলাক্ব : ১-২)। ২. তাওয়াক্কুল : আল্লাহ তা‘আলা বলেন, ‘আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট’ (সূরা আত-ত্বলাক্ব : ২)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করতে তাহলে পাখিদের যেভাবে রিযিক্ব দেয়া হয় তিনি তোমাদের সেভাবেই রিযিক্ব দিতেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধায় ভরা পেটে নীড়ে ফিরে আসে (তিরমিযী, হা/২৩৪৪)। ৩. ইস্তিগফার : আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা কর, তিনি তো অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ হতে প্রচুর বৃষ্টিপাত করবেন। তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে’ (সূরা নূহ : ১০-১২)।

রিযিক্বে বরকত হওয়ার কিছু আমল রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল- ১. পাপ থেকে দূরে থাকা ও আল্লাহকে ভয় করা : আল্লাহ তা‘আলা বলেন, ‘আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাক্বওয়া অবলম্বন করত তাহলে আমরা অবশ্যই আসমান-যমীন থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম; কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তাদের কৃতকর্মের কারণে আমরা তাদের পাকড়াও করলাম’ (সূরা আল-আ‘রাফ : ৯৬)। ২. হালাল উৎস থেকে রিযিক্ব গ্রহণ করা : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘নিশ্চয় এই পার্থিব জীবন শ্যামল ও সুমিষ্ট। তবে যে ব্যক্তি তা ন্যায়ভাবে গ্রহণ করবে আল্লাহ তাতে বরকত দিবেন (তাবরানী, আল-মু‘জামুল কাবীর, ২৪তম খ-, পৃ. ৫৭৯)। ৩. সকাল সকাল কর্ম শুরু করা : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এভাবে দু‘আ করতেন যে, ‘হে আল্লাহ! আপনি আমার উম্মতের ভোর বেলায় বরকত ও প্রাচুর্যতা দান করুন (তিরমিযী, হা/১২১২)। ৪. ব্যবসা-বাণিজ্যে সত্যবাদী হওয়া : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যদি তারা (ক্রেতা-বিক্রেতা) সত্য বলে ও (পণ্যের) যথাযথ অবস্থা বর্ণনা করে তবে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত হবে (তিরমিযী, হা/২০৮২)। সর্বোপরি অধিক শুকরিয়া আদায় ও দু‘আর মাধ্যমে রিযিক্বে বরকত লাভ করা যায়।


প্রশ্নকারী : শাহাদাত, ময়মনসিংহ।




প্রশ্ন (২) : সরকারী-বেসরকারী কর্মচারীরা যদি বেতন বাড়ানোর জন্য বা অন্য কোন কারণে কাজ বর্জন করে এবং যেসব দিনগুলোতে কাজ বর্জন করেছে সেই দিনগুলোর বেতন ঠিকই নিচ্ছে। প্রশ্ন হল- তাদের এই আয় কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : মসজিদে সুতরা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : আমি গর্ভবতী। আমি আল্লাহর কাছে নেককার সন্তান লাভের জন্য নিয়মিত দু‘আ করি। আমি এক লোকের কাছে শুনেছি যে, গর্ভবতী নারী যদি প্রতিদিন নিয়মিত সূরা মারিয়াম তেলাওয়াত করে, তাহলে তার প্রসব সহজ হয় এবং প্রতিদিন নিয়মিত সূরা ইউসুফ পড়ে, তাহলে বাচ্চা সুন্দর হয়। এর সমর্থনে কি কোন ছহীহ হাদীছ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ইচ্ছা করে দীর্ঘদিন ছালাত আদায় না করলে কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কেউ যদি বলে, ‘আমি মানত করেছি- তুমি যদি আমার স্বামীকে ‘তুমি’ বলে সম্বোধন কর, তাহলে আমি কাবিনের দেনমোহরের অর্ধেক টাকা দান করব’। এরপর যদি তুমি তাকে ‘তুমি’ বলে সম্বোধন করে, তাহলে কি সেই টাকা দান করা তার জন্য আবশ্যক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমি এক ছাত্রকে মসজিদের ভিতর গণিত ও পদার্থ পড়ায়। প্রশ্ন হল, মসজিদের ভিতরে এই বিষয়গুলো পড়ানো কি মসজিদের আদবের খেলাপ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ফেরেশতাগণের অবস্থানস্থল কোথায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক ব্যক্তির পিতার মৃত্যুর পর মাসহ মোট পাঁচ ভাই ও চার বোন আছে। মৃত্যুবরণের সময় নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা, বসতভিটায় ২০ শতাংশ জমি ও ৫৪ শতাংশ আবাদি জমি রেখে গেছেন। প্রশ্ন হল- উক্ত সম্পত্তি মা, ভাই ও বোন তথা ১০ জনের মধ্যে কিভাবে বণ্টন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : তাসবীহ কি দু’হাতের আঙ্গুলেই গণনা করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : বাসায় গিয়ে ছাত্রীকে প্রাইভেট পড়ানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : সূদভিত্তিক ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি গ্রহণ করা কি জায়েয? উল্লেখ্য, আমি সচ্ছল পরিবারের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপর বৃত্তির জন্য ডাক পেয়েছি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ছিয়াম পালনে অক্ষম ব্যক্তিকে ফিদইয়া দিতে বলা হয়েছে। এর পরিমাণ সম্পর্কে কেউ বলছে এক ছা‘ আবার কেউ আধা ছা‘। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ