শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

উত্তর : মসজিদ কেবল ইট-পাথরের একটি স্থাপনা নয়; এটি আল্লাহর ঘর, ইসলামের অন্যতম মহান নিদর্শন (شعائر الله) এবং মুসলিম সমাজের ঐক্য, ইবাদত ও দ্বীনি জীবনের কেন্দ্রবিন্দু। তাই কোন মসজিদ একবার শারঈ পদ্ধতিতে প্রতিষ্ঠিত ও আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফ হয়ে গেলে, সেটিকে ব্যক্তিগত সম্পত্তির মত ইচ্ছামত ভেঙে ফেলা, স্থানান্তর করা বা অন্যত্র সরিয়ে নেয়া শরী‘আতের দৃষ্টিতে অত্যন্ত গুরুতর বিষয়। এক্ষেত্রে আবেগ, ব্যক্তিগত বিরোধ বা দলীয় স্বার্থ প্রয়োগ করা যাবে না। বরং কুরআন, ছহীহ সুন্নাহ এবং সালাফদের মানহাজের ভিত্তিতে সমাধান করতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, وَّ اَنَّ  الۡمَسٰجِدَ لِلّٰہِ  فَلَا تَدۡعُوۡا مَعَ اللّٰہِ  اَحَدًا ‘নিশ্চয় মসজিদসমূহ আল্লাহর জন্য। অতএব, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে আহ্বান কর না’ (সূরা আল-জিন : ১৮)। তিনি আরও বলেন, فِیۡ  بُیُوۡتٍ اَذِنَ اللّٰہُ  اَنۡ تُرۡفَعَ وَ یُذۡکَرَ فِیۡہَا اسۡمُہٗ ‘এসব এমন ঘর, যেগুলোকে মর্যাদা দান এবং সেখানে তাঁর নাম উচ্চারণ করার অনুমতি আল্লাহ দিয়েছেন’ (সূরা আন-নূর : ৩৬)। এই আয়াতদ্বয় প্রমাণ করে যে, মসজিদ কোন ব্যক্তি, গোষ্ঠী বা কমিটির সম্পত্তি নয়; বরং তা আল্লাহর জন্য নিবেদিত একটি ওয়াকফ। অতএব, প্রতিষ্ঠিত মসজিদকে ব্যক্তিগত সিদ্ধান্তে অপসারণ বা ধ্বংস করার অধিকার কারো নেই।

দ্বিতীয়তঃ ওয়াকফের মূলনীতি হল- তা বিক্রি, দান বা বিলুপ্ত করা যাবে না। উমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) তাঁর একটি বাগান ওয়াকফ করতে চাইলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে নির্দেশ দেন, لَا يُبَاعُ أَصْلُهَا، وَلَا يُوهَبُ، وَلَا يُورَثُ ‘ওয়াকফকৃত সম্পদের মূল অংশ বিক্রি করা যাবে না, কাউকে দান করা যাবে না এবং উত্তরাধিকার হিসাবেও বণ্টন করা যাবে না’ (ছহীহ বুখারী, হা/২৭৩৭; ছহীহ মুসলিম, হা/১৬৩২)। ফক্বীহগণ এ হাদীছ থেকে মূলনীতি গ্রহণ করেছেন যে, একবার কোন সম্পদ আল্লাহর জন্য ওয়াকফ হয়ে গেলে, তা ব্যক্তিগত মালিকানা থেকে বের হয়ে যায়।

তৃতীয়তঃ ব্যক্তিগত বিরোধ মসজিদ ভাঙার বৈধ কারণ নয়। যদি জমিদাতার সঙ্গে মতবিরোধ হয়, মুছল্লীদের মধ্যে ঝগড়া হয়, কমিটির দ্বন্দ্ব সৃষ্টি হয়, ব্যক্তিগত সম্মান বা অপমানের ঘটনা ঘটে, তাহলে এগুলোর কোনটিই শরী‘আতের দৃষ্টিতে মসজিদ ভেঙে অন্যত্র স্থানান্তরের বৈধ কারণ নয়। বরং এ ধরনের কাজ মুসলিমদের ঐক্য নষ্ট করে এবং আল্লাহর ঘরের মর্যাদাকে ক্ষুণ্ন করে।

চতুর্থতঃ প্রয়োজন ও বৃহত্তর জনকল্যাণের স্বার্থে মসজিদ স্থানান্তর করা বৈধ। যেমন: নদীভাঙন, রাস্তা সম্প্রসারণ, জনবসতি পরিবর্তন, মসজিদ সম্পূর্ণ অনুপযোগী হয়ে যাওয়া, মুছল্লীদের প্রয়োজন পূরণে অক্ষম হওয়া, এসব ক্ষেত্রে বিজ্ঞ আলেম ও দায়িত্বশীল কর্তৃপক্ষের সিদ্ধান্তে মসজিদ স্থানান্তর করা যাবে। ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি ওয়াক্বফকৃত মসজিদ নষ্ট হয়ে যায়, মুছল্লীশূন্য হয়ে পড়ে বা তার উদ্দেশ্য পূরণ না হয়, অথবা তা সম্প্রসারণ করা সম্ভব না হয়, তাহলে প্রয়োজনে তা বিক্রি করে বা স্থানান্তর করে তার মূল্যে অন্যত্র মসজিদ নির্মাণ করা যেতে পারে’ (আল-মুগনী, ৫/৩৬৮ পৃ.)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ড ‘আল-লাজনাহ আদ-দায়েমাহ’ একটি বিস্তারিত ফৎওয়ায় নিকটবর্তী স্থানে মসজিদ স্থানান্তরের বিষয় আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রকৃত শারঈ প্রয়োজন ও জনকল্যাণ থাকলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে মসজিদ স্থানান্তর করা যেতে পারে; কিন্তু ব্যক্তিগত বিরোধ বা খেয়ালখুশির ভিত্তিতে নয় (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ১৬/৮০-৮৬, ফৎওয়া নং- ১৪৯৯৭)।



প্রশ্নকারী : শাহাদাৎ, নওদাপাড়া, হাসনাবাদ, নাগেশ্বরী, কুড়িগ্রাম।






প্রশ্ন (১১): জমি ক্রয় করার সময় কোন দৃঢ় নিয়ত ছিল না, সেখানে বাড়ি করব, না-কি ব্যবসা করব? এমতাবস্তায় উক্ত জমির উপর কি যাকাত ফরয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : শুক্রবারে সূরা আলে ‘ইমরান তেলাওয়াত করার ব্যাপারে কোন ছহীহ হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : বিতরের ছালাতে দু‘আ কুনূত ব্যতীত অন্য কোন দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : খারেজী, শী‘আ ও কাদিয়ানীরা কি কালেমা পড়া মুসলিম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : দরিদ্র মুহাজিরগণ পাঁচশ’ বছর আগে জান্নাতে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মুনাজাতের পর মুখে হাত মাসাহ করা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : বিয়ের জন্য গুরুত্বপূর্ণ শর্ত কী কী? স্বামীর আক্বীদা ছহীহ না হলে বিবাহ দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮): খ্রিস্টানদের স্থাপিত স্কুল বা কলেজে পড়াশোনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : রাত্রে স্বপ্নদোষ হলে, বুঝতে না পেরে ফজরের ছালাত আদায় করে নিলে, জানতে পারার পর কি ছালাত ক্বাযা করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : বৃদ্ধ অসুস্থ ব্যক্তি ছিয়াম পালন করতে না পারলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কেক ও চকলেটের উপর ‘আল্লাহ’ লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : টিভি, ফ্রিজ, এসি, রাইস কুকার, গান বাজানোর সাউন্ডবক্স, কম্পিউটার, ক্যামেরা, স্মার্ট মোবাইল ইত্যাদি সার্ভিসিং বা মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ