বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
উত্তর : কাবীরা গুনাহ থেকে বেঁচে থাকলে ছালাত, জুমু‘আ, রামাযান, ওযূ এবং অন্যান্য নেক আমল দ্বারা ছগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কেউ যদি কাবীরা গুনাহে লিপ্ত থাকে এবং তা থেকে তাওবা না করে, তাহলে এই বিশেষ প্রতিশ্রুতি তার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আল্লাহ তা‘আলা বলেন,

اِنۡ تَجۡتَنِبُوۡا کَبَآئِرَ مَا تُنۡہَوۡنَ عَنۡہُ نُکَفِّرۡ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ

‘যেসব বড় গুনাহ থেকে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেগুলো থেকে বেঁচে থাক, তবে আমি তোমাদের ছোট গুনাহগুলো মাফ করে দেব’ (সূরা আন-নিসা : ৩১)।  আর নবী (ﷺ) বলেছেন, ‘পাঁচ ওয়াক্ত ছালাত, এক জুমু‘আহ থেকে আরেক জুমু‘আহ এবং এক রামাযান থেকে আরেক রামাযান মধ্যবর্তী সময়ের গুনাহসমূহের কাফফারা; যদি কাবীরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়’ (ছহীহ মুসলিম, হা/২৩৩)। তাহলে কি কাবীরা গুনাহ থাকলে কোন ছগীরা গুনাহই মাফ হবে না? এখানে আলেমদের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) ও ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) ব্যাখ্যা করেছেন যে, হাদীছে উল্লিখিত স্বয়ংক্রিয় কাফফারার প্রতিশ্রুতি কাবীরা গুনাহ থেকে বেঁচে থাকার সঙ্গে শর্তযুক্ত। অর্থাৎ কাবীরা গুনাহে অব্যাহত থাকলে এই বিশেষ প্রতিশ্রুতি প্রযোজ্য হয় না। তবে এর অর্থ এ নয় যে, আল্লাহ কোন অবস্থাতেই তার ছগীরা গুনাহ ক্ষমা করবেন না। কারণ আল্লাহর রহমত ব্যাপক। তাওবা, আন্তরিক ইস্তিগফার, বিপদ-মুছীবত, দু‘আ এবং আল্লাহর বিশেষ অনুগ্রহের মাধ্যমে তিনি ছোট গুনাহ এমনকি বড় গুনাহও ক্ষমা করতে পারেন। কিন্তু হাদীছে যে নির্দিষ্ট নেক আমলগুলোর মাধ্যমে ছগীরা গুনাহ মাফের নিশ্চয়তা দেয়া হয়েছে, তা কাবীরা গুনাহ থেকে বিরত থাকার শর্তসাপেক্ষ।


প্রশ্নকারী : আবূ হেনা মণ্ডল, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত।





প্রশ্ন (৩০) : ছালাতে তাশাহুদের সময় নযর কোন দিকে রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ‘হিন্দু সম্প্রদায়ের লোকেরা দাবি করে যে, হিন্দু ধর্ম সনাতন ধর্ম’। তাদের উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : জানাযার ছালাতে দাঁড়ানোর সময় পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মুনাজাতের পর মুখে হাত মাসাহ করা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জনৈক বক্তা বলেন, বাক্বী গোরস্থানে কবর দেয়া হয়েছে এমন সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, যাদের মুখমণ্ডল হবে পূর্ণিমা চাঁদের মত। উক্ত বক্তব্য সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামী শরী‘আতে হিজামার গুরুত্ব কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন সূদী ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ডের চাকরি করা কি হারাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মুহাম্মাদ (ﷺ) দিনের কোন্ কোন্ সময় ঘুমাতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কোন ব্যক্তি জ্বিনের আছর বা বদনযরে আক্রান্ত কি-না সেটা কিভাবে জানা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : জনৈক এক আলেম বলেছেন, দু‘আয়ে কুনুত ছাড়া বিতর ছালাত হবে না। উক্ত বক্তব্য কি সঠিক? বিতর ছালাত দু‘আয়ে কুনুত ছাড়া শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : জনৈক বক্তা বলেন, পাঁচটি বিষয় ইবাদতের অন্তর্ভুক্ত- কুরআনের মুছহাফের দিকে দৃষ্টি দেয়া, কা‘বা, মাতা-পিতা, যমযম এবং আলেমের চেহারার দিকে দৃষ্টি দেয়া। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : প্রতারণা করে টাকা নিয়ে ঐ টাকা গরীব অসহায় মানুষকে দান করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ