রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
উত্তর : যদি কোন সামরিক বা আইন-শৃঙ্খলা বাহিনীতে যোগদানের শর্ত হয় দাড়ি সম্পূর্ণ শেভ করতে হবে এবং এই শর্ত মানা বাধ্যতামূলক হয়, তাহলে এমন চাকরিতে যোগদান করা জায়েয নয়। কারণ, কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর নির্দেশ অমান্য করা যাবে না। রাসূল (ﷺ)-এর দাড়ি রাখার নির্দেশ প্রদান করেছেন। আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, خَالِفُوا الْمُشْرِكِيْنَ، وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ‘তোমরা মুশরিকদের বিরোধিতা কর; দাড়ি বড় কর এবং গোঁফ ছোট কর’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২; ছহীহ মুসলিম, হা/২৫৯)। আরেক বর্ণনায় এসেছে, أَعْفُوا اللِّحَى، وَاحْفُوا الشَّوَارِبَ ‘দাড়ি বাড়তে দাও এবং গোঁফ ছোট কর’ (ছহীহ মুসলিম, হা/২৬০)।

আর শরী‘আতের নির্দেশনা হল- রাসূল (ﷺ)-এর নির্দেশ মানা ফরয। আল্লাহ তা‘আলা বলেন, وَ مَاۤ  اٰتٰىکُمُ الرَّسُوۡلُ  فَخُذُوۡہُ ٭ وَ مَا نَہٰىکُمۡ  عَنۡہُ فَانۡتَہُوۡا ‘রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর, আর তিনি যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাক’ (সূরা আল-হাশর : ৭)। রাসূল (ﷺ)-এর আদেশ অমান্য করার সতর্কতা আল্লাহ তা’আলা বলেন, فَلۡیَحۡذَرِ الَّذِیۡنَ یُخَالِفُوۡنَ عَنۡ اَمۡرِہٖۤ  اَنۡ تُصِیۡبَہُمۡ فِتۡنَۃٌ  اَوۡ یُصِیۡبَہُمۡ عَذَابٌ  اَلِیۡمٌ ‘যারা রাসূলের আদেশের বিরোধিতা করে, তারা সতর্ক থাকুক, যেন তাদের ওপর কোন ফিতনা বা যন্ত্রণাদায়ক শাস্তি এসে না পড়ে’ (সূরা আন-নূর: ৬৩)। গুনাহের কাজে আনুগত্য নেই। রাসূল (ﷺ) বলেছেন, لَا طَاعَةَ لِمَخْلُوْقٍ فِيْ مَعْصِيَةِ الْخَالِقِ ‘স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য নেই’ (আহমাদ, হা/১০৯৮; তাবারানী, আল-মু’জামুল কাবীর, হা/৩৬৭; ছহীহুল জামে‘, হা/৭৫২০)। তাক্বওয়া অবলম্বনকারীদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ তা‘আলা বলেন,

وَ  مَنۡ یَّتَّقِ اللّٰہَ  یَجۡعَلۡ لَّہٗ  مَخۡرَجًا - وَّ یَرۡزُقۡہُ  مِنۡ حَیۡثُ لَا یَحۡتَسِبُ

‘যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিযিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না’ (সূরা আত-ত্বালাক্ব : ২-৩)।


প্রশ্নকারী : ইবনু কাওসার মাহমুদ, সাপাহার, নওগাঁ।




প্রশ্ন (১৫) : ঈসা (আলাইহিস সালাম) যার ইমামতিতে ছালাত আদায় করবেন তিনিই কী ইমাম মাহাদী? ছহীহ বুখারী ও মুসলিমের হাদীছে তাকে ‘মুসলিমদের নেতা’ বলা হয়েছে, ‘মাহাদী’ বলা হয়নি। তার নাম কি কোন হাদীছে এসেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক বক্তা বলেন, যে ব্যক্তি নেকির আশায় পবিত্র অন্তরে মনে কুরবানী করবে, সেই কুরবানী তার জন্য জাহান্নামের পর্দা হবে। হাদীছটি কি গ্রহণযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কবরস্থানে কুরআন তেলাওয়াত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ‘আলী (রাযিয়াল্লাহু আনহু) জিনের সাথে লড়াই করেছেন এবং তাদেরকে সাত যমীন পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন’ মর্মে বর্ণিত ঘটনা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : মহিলারা কাঁচের চুড়ি অথবা বাজনাযুক্ত অলংকার পরিধান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : পিতা কতদিন পর্যন্ত সন্তানের খরচ বহন করতে বাধ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের নিকট দিয়ে কোন ইহুদী বা খ্রিস্টান বা মুসলিমের লাশ অতিক্রম করবে, তখন তোমরা তার জন্য দাঁড়াবে। এটা তার সম্মানে নয়, তোমরা মূলত ফেরেশতাদের সম্মানার্থে দাঁড়াও’ (মুসনাদে আহমাদ হা/১৯৫০৯) মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : মানুষের সাথে সবসময় যে কারিন জিন থাকে এই জিন কি মানুষের ক্ষতি করতে পারে? এ থেকে বাঁচার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ত্বালাক্বপ্রাপ্তা স্ত্রীকে অন্যের কাছে রেখে হালালা করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমার পিতার কাছ থেকে আমি ১ বিঘা জমি পেয়েছি, যা আমার নামে এখনো দলীল হয়নি। আর আমি এর ফসলও পাই না। এতে কি আমার ছেলে-মেয়েদের হক নষ্ট করছি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : ঈদগাহে দ্রুত আসার জন্য আহ্বান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : স্বামীর একার উপার্জনে দুই সন্তানসহ, মা-বাবা, অবিবাহিত বোন এবং একজন ভাগ্নের মোট ৮ জনের সংসার চলে। স্বামীর উপার্জন দিয়ে সবার খরচ মেটাতে গিয়ে স্ত্রীকে ন্যূনতম প্রয়োজন (মৌলিক পোশাক-প্রসাধনী) থেকেও বঞ্চিত করা হয়। অথচ অন্যদের জন্য বিলাসবহুল ভাবেই মেটানো হয়। স্বামীর বাবার ব্যাংকে ৩০ লক্ষ টাকা জমা আছে। প্রতি মাসে নতুন করে সেখানে প্রায় ১৫ হাজার টাকা জমা করা হয়। স্বামীর সংসারে তাঁর বাবা কোন খরচ করেন না। পরিবারের সমস্ত ব্যয়ভার স্বামীকে একাই বহন করতে হয়। প্রশ্ন হল- স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে বাবার টাকা ব্যাংকে জমিয়ে পরিবারের সকল সদস্যের ব্যয় বহন করা কি স্ত্রী ও সন্তানদের উপর যুলম নয়? স্বামীর পক্ষে এত বড় সংসারের ব্যয়ভার বহন করতে খুবই কষ্ট হয়। কিন্তু তার বাবা-মায়ের অভিশাপের ভয়ে অমানসিক কষ্ট সহ্য করতে হয়। কারণ বাবা-মাকে কিছু বললেই তারা সংসারে অশান্তি তৈরি করেন। এই বিষয়ে ইসলাম কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ