শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
উত্তর : দ্বীনের উপর অটল থাকার দু‘আ আলী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) আমাকে বলেন, তুমি বল, اَللَّهُمَّ اهْدِنِىْ وَسَدِّدْنِىْ ‘হে আল্লাহ! আপনি আমাকে সুপথ প্রদর্শন করুন এবং আমাকে সরল পথে পরিচালিত করুন। আর আপনি সুপথের সংকল্প কর এবং সঠিক পথে স্থির থাক, যেভাবে তীর তার লক্ষ্যে স্থির থাকে’ (ছহীহ মুসলিম, হা/২৭২৫; মিশকাত, হা/২৪৮৫)

আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) এভাবে দু‘আ করতেন, اَللَّهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى ‘হে আল্লাহ! আমি আপনার নিকটে সুপথের নির্দেশনা, পরহেযগারিতা, পবিত্রতা ও সচ্ছলতা প্রার্থনা করছি’ (ছহীহ মুসলিম, হা/৬৭৪; মিশকাত, হা/২৪৮৪)। অন্যত্র বর্ণিত হয়েছে, রাসূল (ﷺ) দু‘আ করতেন,

اللَّهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ إِيْمَانًا لَا يَرْتَدُّ وَنَعِيْمًا لَا يَنْفَدُ وَمُرَافَقَةَ النَّبِىِّ ﷺ فِىْ أَعْلَى غُرَفِ الْجَنَّةِ

উচ্চারণ : ‘আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা ঈমা-নান লা- ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়াংফাদ ওয়া মুরা-ফাক্বাতান নাবী ছাল্লাল্লা-হু ‘আলাইহি ওয়া সাল্লামা ফী আ‘লা গুরাফিল জান্নাতি’। অনুবাদ : ‘হে আল্লাহ! আমি আপনার নিকট এমন ঈমানের প্রার্থনা করছি, যে ঈমান হবে দৃঢ় ও মজবুত, যা নড়বড়ে হবে না, চাই এমন নে‘আমত যা ফুরিয়ে যাবে না এবং চিরস্থায়ী সুউচ্চ জান্নাতে প্রিয় নবী মুহম্মাদ (ﷺ)-এর সাথে থাকার তাওফীক আমাকে দিবেন’ (হাকিম, হা/১৯২৮; আহমাদ, হা/৩৭৯৭; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ, হা/২৩০১)। অন্য হাদীছে এসেছে, রাসূল (ﷺ) বলতেন,

اَللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيْمَانَ وَزَيِّنْهُ فِيْ قُلُوْبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِيْنَ. اللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِيْنَ، وَأَحْيِنَا مُسْلِمِيْنَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِيْنَ، غَيْرَ خَزَايَا وَلَا مَفْتُوْنِيْنَ

উচ্চারণ : আল্ল-হুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা ওয়া যাইয়্যানাহু ফী কুলূবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসূক্বা ওয়াল ‘ইছইয়ান ওয়াজ‘আলনা মিনার রাশিদীন। আল্ল-হুম্মা তাওয়াফ্ফানা মুসলিমাইনা ওয়া আহ্ইনা মুসলিমীনা ওয়া আলহিক্বনা বিছ ছালিহীনা গাইরা খাযা-ইয়া ওয়া মাফতূনীনা। অনুবাদ : ‘হে আল্লাহ! আপনি আমাদের নিকট ঈমানকে প্রিয় বানান, আমাদের অন্তরকে সৌন্দর্যময় করুন এবং কুফর, পাপাচার ও বিদ্রোহকে আমাদের নিকট ঘৃণিত বানান। আপনি আমাদেরকে হেদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ! আমাদেরকে মুসলিমরূপে মৃত্যু দান করুন, মুসলিমরূপে জীবিত রাখুন এবং সৎকর্মশীল লোকদের সাথে মিলিত করুন, অপমানিত ও বিপর্যস্তরূপে নয়’ (আহমাদ, হা/১৫৫৩১; আল-আদাবুল মুফরাদ, হা/৬৯৯, সনদ ছহীহ)


প্রশ্নকারী : রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (৩৭) : বর্তমানে মোবাইলে বিয়ের প্রচলন দেখা যাচ্ছে।  মোবাইলে বিয়ে জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : যে ব্যক্তির কিডনি নষ্ট হয়ে গেছে এবং প্রতিদিন তার ডায়ালেসিস করতে হয়। সে ছিয়াম রাখতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ছিয়াম শুরু করা ও শেষ করার জন্য জ্যোর্তিবিদ্যার উপর নির্ভর করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হারাম মাসসমূহে শিকার করা কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুসলিমরা আল্লাহ মানে এবং রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অনুসরণ করে। ইয়াহুদীরা কাকে মানে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মোবাইল ব্যবসা করা কি হালাল হবে? কারণ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ মোবাইল অপব্যবহার করে, যেমন গান, বাজনা, গেম খেলা ইত্যাদি। বলা বাহুল্য, কিছু কাস্টমার দোকানদারকে বলে আমাকে গেমিং ফোন দেন। এই থেকে স্পষ্ট বুঝা যায় ছেলেটা হয়ত গেম খেলবে। শরী‘আতের দৃষ্টিতে এর সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘তাক্বিয়া’ করা কোন্ ক্ষেত্রে হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ছিয়াম অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেইলার গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : অনেকেই নিজেকে আহলেহাদীছ দাবি করে আবার প্রচলিত রাজনৈতিক দলকেও সাপোর্ট করে। এই নীতি কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রতিদিন রাতে সূরা মুলক পড়া সুন্নাহ। প্রশ্ন হল- যদি কেউ মাগরিবের ছালাত অথবা এশার ছালাতের পর সময়ের ব্যস্ততার কারণে মসজিদ থেকে বের হয়ে কর্মস্থানে যেতে যেতে সূরা মুলক পাঠ করে, তাহলে কি ছওয়াব পাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : বর্তমানে ছোট বাচ্চাদের পোশাক মানেই বিভিন্ন প্রাণীর কার্টুনযুক্ত পোশাক। এরূপ ছবি ও কার্টুনযুক্ত পোশাক বাচ্চাদের পরানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যে সকল দেশে মানবরচিত বিধান দ্বারা বিচার কার্র্য পরিচিালিত হয়, সেখানে বিচারক হওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ