বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
উত্তর : এই হিল্লা প্রথা ব্যভিচার সমতুল্য। পেটপূজারী কিছু মোল্লার কারণে ইসলামের বদনাম হচ্ছে। অথচ ইসলামে এর অস্তিত্ব নেই।
(১) আলী ইবনু আবী ত্বালিব, ইবনে আব্বাস, ইবনে মাসউদ ও আবূ হুরাইরা (রাযিয়াল্লাহু আনহুম) বলেছেন, রাসূল (ﷺ) হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিসম্পাত বা লা‘নত করেছেন (তিরমিযী, হা/১১১৯, ১১২০; আবূ দাঊদ, হা/২০৭৬, সনদ ছহীহ; ইরওয়াউল গালীল, ৬/৩০৮-৩০৯ পৃ.)।
(২) ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘রাসূল (ﷺ) অভিসম্পাত বা লা‘নত করেছেন সে সব লোককে, আর যে হিল্লা করে এবং যার জন্য হিল্লা করা হয়’ (নাসাঈ, হা/৩৪১৬, ৩৪২০, সনদ ছহীহ)।
(৩) উক্ববাহ ইবনু আমির (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, ‘আমি কি তোমাদের ভাড়াটে পাঠা সম্পর্কে অবহিত করব না? তাঁরা বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)! তিনি বলেন, সে হল হিল্লাকারী। আল্লাহ হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয় তাদের উভয়কে অভিসম্পাত বা লা‘নত করেছেন (ইবনু মাজাহ, হা/১৯৩৬; মুসতাদরাক আল-হাকিম, হা/২৮৪৩-২৮৪৪; সনদ হাসান, ছহীহুল জামি‘, হা/২৫৯৬)।
(৪) ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘জনৈক ব্যক্তি ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহু)-এর নিকট আগমন করে এবং এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে, যে তার স্ত্রীকে তিন ত্বালাক্ব দিয়েছে, অতঃপর তার এক ভাই কোন পরামর্শ ছাড়াই ত্বালাক্বপ্রাপ্তা নারীকে বিয়ে করে তার ভাইয়ের জন্য হালালাহ্ বা হিল্লা করার নিয়তে, এভাবে কি প্রথম স্বামীর জন্য স্ত্রী হালাল হবে? তিনি বললেন, না, পসন্দ ও আগ্রহের বিয়ে ব্যতীত হালাল হবে না, আমরা এটাকে রাসূল (ﷺ)-এর যুগে যিনা বা ব্যভিচার বিবেচনা করতাম’ (মুসতাদরাক আল-হাকিম, হা/২৮৪৫; ঊমদাতুত তাফসীর, ১/২৮৩ পৃ.; ইরওয়াউল গালীল, হা/১৮৯৮)।
(৫) উমার ফারুক (রাযিয়াল্লাহু আনহু) হিল্লা সম্পর্কে বলেন, ‘আমার নিকট হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয় তাদের পেশ করা হলে, আমি তাদেরকে ‘রজম’ বা প্রস্তরাঘাত করব’ (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৩৬১৯১; বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/১৪১৯১; ইগাছাতুল লাহফান লি ইবনুল ক্বাইয়িম, ১/৪১১ পৃ., সনদ ছহীহ)।

তবে ত্বালাক প্রাপ্তা নারীর ইদ্দত শেষ হওয়ার পর স্বেচ্ছায় আগ্রহ করে কোন পুরুষ যদি তাকে বিয়ে করে, ত্বালাক দেয়ার পরিকল্পনা অথবা প্রথম স্বামীর জন্য বৈধ করার উদ্দেশ্য অথবা হিল্লার শর্ত বা নিয়ত ছাড়া, অতঃপর দ্বিতীয় স্বামী তার সাথে সহবাসে মিলিত হয় এবং পরবর্তীতে যদি দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তাকে ত্বালাক দেয় বা মারা যায়, সেক্ষেত্রে প্রথম স্বামী তাকে পুনরায় বিয়ে করতে পারবে (সূরা আল-বাক্বারাহ : ২৩০)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে রাসূল (ﷺ)-কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যে তার স্ত্রীকে তিন ত্বালাক্ব দিয়েছে, ফলে সে অন্য পুরুষকে বিয়ে করে তার সাথে নির্জনবাস করে, অতঃপর সহবাস ব্যতীতই স্বামী তাকে ত্বালাক্ব দেয়, সে কি পূর্বের স্বামীর জন্য হালাল হবে? নবী (ﷺ) বললেন, ‘প্রথম স্বামীর জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অপরের সহবাসের স্বাদ গ্রহণ করে এবং সে তার সহবাসের স্বাদ গ্রহণ করে’ (ছহীহ বুখারী, হা/৫২৬১, ৫২৬৫, ৫৭৯২; ছহীহ মুসলিম, হা/১৪৩৩)।


প্রশ্নকারী : সাঈদুর রহমান, সিরাজগঞ্জ।





প্রশ্ন (২৯) : স্ত্রীর বোন বা শালীর সাথে অপকর্মে লিপ্ত হলে স্ত্রী কি ত্বালাক্ব হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : অনেক হানাফি আলেম বলেন, দাড়ি না রাখলে নবী (ﷺ) সুপারিশ করবেন না! একথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : বিয়ের সময় মোহরানা আদায় করেননি। পরবর্তীতে স্ত্রীও স্বামীর কাছে মোহরানা চাইনি। এমন অবস্থায় স্বামী মারা গেলে কি মোহরানা আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ঘুষ দিয়ে চাকরি নিলে পুরো চাকরির বেতন কি হারাম হবে? এভাবে মাধ্যম ধরে বিদেশ গেলে তাকে ৫-৭ লক্ষ টাকা দেয়া লাগে এই টাকাটা কি ঘুষ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক ব্যক্তি ভাড়া বাসায় থাকে। সেখানে একজন হিন্দু ও আরেকজন মুসলিম থাকে। মুসলিম নিয়মিত ছালাত আদায় করে না এবং দ্বীন সম্পর্কে কিছুটা জানলেও আমল করে না। এদের সাথে থাকা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোন বিদ‘আতী মারা গেলে তার জন্য দু‘আ করা এবং তার প্রশংসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমরা অনেকেই সরকারী চাকরী করি। অধিকাংশ মন্ত্রণালয় বিভিন্নভাবে সূদ ও ঘুষের সাথে জড়িত। উক্ত চাকরির বেতন হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : পারিবারিক বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে মারধর করে এবং বলে, যা তোকে ছেড়ে দিলাম, ত্বালাক্ব, ত্বালাক্ব, ত্বালাক্ব বলে তিনবার উচ্চারণ করে। ভুল বুঝতে পেরে পরে ক্ষমা চায়। উক্ত ত্বালাক্ব কি সাব্যস্ত হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মাতৃভাষায় জুমু‘আর খুতবা দেয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যে সমস্ত কারখানায় ইউরোপ আমেরিকার মেয়েদের টি-শার্ট, স্কার্ট, জিন্স প্যান্ট তৈরি করা হয়, সেগুলোতে চাকরি করা বৈধ হবে কি? এ সমস্ত পোশাকে মেয়েদের শরীরের অবয়ব প্রকাশ পায়। অনেক পোশাকে প্রাণীর ছবিও থাকে।   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৫) : ঈদের মাঠ আলোকসজ্জা করা, আগরবাতী জ্বালানো এবং ঈদের দিন পটকা ফোটানো, বাঁশি বাজানো, মেলায় যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : বিভিন্ন এলাকায় ফিতরা ও কুরবানীর অর্থ থেকে ইমাম-মুওয়াযযিনের বেতন দেয়া হয়। এটা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ