রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ছহীহ হাদীছ জানার পর তা না মানার বিষয়টি কয়েকটি অবস্থার ওপর নির্ভর করে। ঢালাওভাবে সবাইকে ‘হাদীছ অস্বীকারকারী’ বা ‘কাফির’ বলা যাবে না। বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা নিম্নরূপ:
(১) সুন্নাহর প্রামাণ্যতা অস্বীকার করা (إنكار حجية السنة) : যদি কেউ রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ বা হাদীছকে ইসলামী শরী‘আতের উৎস হিসাবে মানতে অস্বীকার করে এবং বলে যে ‘শুধু কুরআনই যথেষ্ট’, তবে সে ব্যক্তি সর্বসম্মতিক্রমে কাফির। শাইখ ইবনু বায (ﷺ) বলেন, من أنكر السنة فقد أنكر القرآن، ومن أنكر القرآن فقد كفر بالله عز وجل ‘যে ব্যক্তি সুন্নাহকে অস্বীকার করল, সে মূলত কুরআনকেই অস্বীকার করল। আর যে কুরআনকে অস্বীকার করল, সে মহান আল্লাহর সাথে কুফরী করল’ (মাজমূঊ ফাতাওয়া লিইবনি বায, ১/২১৬ পৃ.)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, أَلَا إِنِّي أُوتِيتُ الْكِتَابَ وَمِثْلَهُ مَعَهُ ‘জেনে রেখো! আমাকে কিতাব (কুরআন) দেয়া হয়েছে এবং তার সাথে তার অনুরূপ কিছু (সুন্নাহ) দেয়া হয়েছে’ (আবূ দাঊদ, হা/৪৬০৪, সনদ ছহীহ)।

(২) হাদীছটি সাব্যস্ত হওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করা : অনেক সময় কেউ একটি হাদীছ শোনার পরও আমল করে না কারণ তার নিকট হাদীছটির বিশুদ্ধতা নিয়ে সংশয় থাকে অথবা তার মাযহাব বা পূর্ববর্তী ইমামদের ভিন্ন কোন ব্যাখ্যা থাকে। একে হাদীছ অস্বীকার বা কুফরী বলা যাবে না, বরং এটি ভুল ইজতিহাদ বা অন্ধ তাকলীদের অন্তর্ভুক্ত হতে পারে।

(৩) অবজ্ঞা বা অহংকারবশত না মানা : যদি কেউ হাদীছটি রাসূল (ﷺ)-এর কথা বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা সত্ত্বেও কেবল অবজ্ঞা বা অহংকারবশত তা মানতে অস্বীকার করে, তবে সে চরম পর্যায়ের পাপাচারী এবং তার ঈমান হুমকিতে পড়বে। শাইখ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) এ বিষয়ে বলেন, فالذي يترك السنة رغبة عنها واستكباراً عليها، فهذا كافر ‘যে ব্যক্তি সুন্নাহর প্রতি অনীহা প্রকাশ করে এবং অহংকারবশত তা ত্যাগ করে, সে কাফির’ (শারহু রিয়াদিয ছালিহীন)। সুতরাং যারা সাধারণভাবে আমল করে না কিন্তু হাদীছকে সত্য বলে মানে, তারা পাপাচারী। আর যারা হাদীছকে শরী‘আতের দলীল হিসাবেই অস্বীকার করে, কেবল তারাই ‘মুনকারে হাদীছ’ বা কাফির। ব্যক্তিবিশেষকে কাফির বলার আগে শর্তসমূহ পূরণ হওয়া এবং প্রতিবন্ধকতা দূর হওয়া আবশ্যক।


প্রশ্নকারী : আব্দুল্লাহেল কাফী, ময়মনসিংহ।





প্রশ্ন (২২) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতে ১ম রাক‘আত যদি ছুটে যায়, তাহলে ইমামের সাথে তিন রাক‘আত আদায় করার পর শেষ রাক‘আতে শুধু সূরা ফাতিহা পড়লে হবে, না-কি ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কখন রসিকতা করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কুরআন হিফয করার পর ভুলে যাওয়ার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : বাংলাদেশের বিভিন্ন ব্যাংক শিক্ষামূলক অনেক প্রোগ্রামের আয়োজন করে। প্রশ্ন হল- এমন সূদী ব্যাংক থেকে শিক্ষা গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ফরয ছালাত শেষ করে অর্থাৎ সালাম ফিরিয়ে সুন্নতী যিকিরগুলো পড়ার পর একাকী হাত তুলে দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : একদিন স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে কুরআন হাতে নিয়ে যদি কেউ বলে যে, এই কুরআন ছুয়ে বলছি জীবনে কোনদিন তোমার টাকায় হাত দিব না, তোমার টাকা দিয়ে কিছু করব না, যত টাকা নিয়েছি সব ফেরত দিয়ে দিব। অতঃপর পরবর্তীতে ভুল বুঝতে পারে যে, তার এমন কাজ করা ঠিক হইনি। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বিবাহের পূর্বে যদি কেউ বলে, আমি অমুক কাজ করলে বিবাহের পর আমার স্ত্রী ত্বালাক হয়ে যাবে। আমি যাকে বিবাহ করব সে ত্বালাক্ব। এগুলো বললে কি ত্বালাক্ব কার্যকর হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ব্যাংকারকে বা ব্যাংকারের মেয়েকে বিয়ে করা যাবে কি? যারা ব্যাংকে চাকুরী করে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতের এক রাক‘আত ছুটে গেলে ইমামের সাথে শেষ রাক‘আতে তাওয়াররুক করতে হবে কি এবং উঠে রাফ‘ঊল ইয়াদাইন করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণীর ‘সাহিত্যপাঠ’ বইয়ে কবি মীর মশাররফ হোসেনের রচিত ‘কারবালা প্রান্তর’ গদ্যাংশে রয়েছে, ‘হোসেনের অশ্ব প্রভুর হস্ত’। এমন কথা বিশ্বাস করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কেউ যদি নিজের চাকরি বা অন্য কোন ব্যস্ততার কারণে রামাযানের শেষ দশ দিন ই‘তিকাফ না করতে পারে, তাহলে একদিন বা দুই অর্থাৎ কম সময় ই‘তিকাফ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বিদ‘আত মিশ্রিত আমল যদি বাতিল হয় তাহলে যারা ঘাড় মাসাহ করে তাদের নিশ্চয় ওযূ বাতিল হয়ে যায় আর ওযূ বাতিল মানে ছালাতও বাতিল হয়ে যায়। বক্তব্যটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ