বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
উত্তর : সম্মিলিত মুনাজাত ও নির্দিষ্ট পদ্ধতিতে ঈছালে ছাওয়াবের নিয়মটি শরী‘আতসম্মত নয়, বরং এটি একটি বিদ‘আত। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর সুস্পষ্ট নির্দেশ, مَنْ أَحْدَثَ فِيْ أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‘যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। যেহেতু সম্মিলিতভাবে নির্দিষ্ট সূরা-দুরূদ পাঠ করে মুনাজাতের এই বিশেষ পদ্ধতিটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাই এই আমলটি প্রত্যাখ্যাত। শাইখ আব্দুল আযীয ইবনু আব্দুল্লাহ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন,

أما ما يفعله بعض الأئمة بعد السلام من صلاة الفريضة من رفع يديه ورفع المأمومين أيديهم يدعون جميعاً، فهذا ليس له أصل، بل هو بدعة، لم يفعله النبي صلى الله عليه وسلم ولا خلفاؤه الراشدون رضى الله عنهم

‘ফরয ছালাতের সালামের পর কিছু ইমাম যা করেন- হাত তোলেন এবং মুক্তাদিরাও হাত তুলে সবাই মিলে দু‘আ করে- এর কোনো ভিত্তি নেই, বরং এটি বিদ‘আত। নবী (ﷺ) এবং খোলাফায়ে রাশেদীন তা করেননি’ (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ১/১১৫; মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ১১/১৬৮ পৃ.)। শায়খ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, و كل عبادة لم يشرعها الله ورسوله فإنها باطلة مردودة ‘আর আল্লাহ ও তাঁর রাসূল যে ইবাদতকে শরী‘আতসম্মত করেননি, তা বাতিল ও প্রত্যাখ্যাত’ (ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃ. ৩৮৫)। যেহেতু এই পদ্ধতির কোন শরঈ দলীল নেই, তাই এটি নিছক স্থানীয় প্রথা, মানুষের মনগড়া বা সমাজে প্রচলিত একটি ভুল নিয়ম, যা পরবর্তীতে দ্বীনের অংশ হিসাবে গৃহীত হয়েছে। তাই এটি বাতিল বলে গণ্য হবে। মৃতদের জন্য ঈসালে ছাওয়াবের সর্বোত্তম ও শরী‘আতসম্মত পন্থা হলো: তাদের জন্য একাকী দু‘আ ও ক্ষমা চাওয়া। তাদের পক্ষ থেকে ছাদাকা বা দান-খয়রাত করা। হজ বা উমরাহ করানো।


প্রশ্নকারী : মুহাম্মদ রেজাউল হক, গংগাচড়া রংপুর।





প্রশ্ন (২২) : স্বামীর সামনে স্ত্রী ব্রা বা পেন্টি পরিধান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কেউ অনিয়মিতভাবে ছালাত পড়লে তার ছাদাক্বাহর ছাওয়াব কি বিফলে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : যারা মিউজিক শুনে তাদের কানে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেয়ার হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আল্লাহর তা‘আলার গুণবাচক নাম কতটি এবং সেগুলো মুখস্থের ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : শরী‘আত কাকে বলে? হাদীছ কি শরী‘আতের দলীল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : রামাযান মাসের প্রথম দশদিন রহমত, দ্বিতীয় দশদিন মাগফিরাত এবং তৃতীয় দশদিন নাজাত- এ মর্মে পুরা মাসকে তিনভাগে ভাগ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন পণ্যের দাম ৩৯ টাকা কিন্তু ক্রেতা আমাকে ৪০ টাকা দিলে আমি আর ফেরত দেইনি বা তিনিও ফেরত চাননি। পরবর্তীতে মনে খটকা লাগল যে, তাকে ১ টাকা ফেরত দেয়া উচিত কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন। প্রশ্ন হল, এই ১ টাকা কি উনাকে যেভাবেই হোক ফেরত দিতে হবে, না দিতে পারলে কি আমি ক্বিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : গ্রাফিক্স ডিজাইনার হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ক্লায়েন্টের জন্য অমুসলিমদের ধর্মীয় উৎসব বা যা ইসলামে হারাম করা হয়েছে সেসবের ডিজাইন করতে হয়। আবার কোন সময় গানের ওয়েবসাইট ডিজাইন করতে হয়। এক্ষেত্রে কেউ গান শুনলে ডিজাইনার কি গুনাহ পেতে থাকব? আবার বিদেশী নারী ক্লায়েন্টের জন্য বিদেশী নারীদের ছবি ডিজাইনের কাজ করতে হয়। প্রশ্ন হল- এরকম ডিজাইনের কাজ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কেউ যদি তার ঘরে বসবাস শুরু করার পর থেকেই রোগে ও মুছীবতে আক্রান্ত হয়, তাহলে উক্ত ঘরে বসবাস করাকে অমঙ্গলের কারণ হিসাবে মনে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : রামাযানের ক্বাযা ছিয়াম দ্রুত আদায় করতে হবে, না-কি বিলম্বে আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বর্তমানে ফেসবুকে বিভিন্ন পণ্য বিক্রয়ের মধ্য দিয়ে কূপনের মাধ্যমে লটারী ড্র করে উমরাহ পালন, মোরটসাইকেল, এসি, ফ্রিজসহ আরো অনেক কিছু উপহার দেয়া হয়। এগুলোতে অংশগ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কেউ সূদী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মারা গেলে তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা পর্যন্ত কি তার কবরে শাস্তি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ