রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এই বিবাহ হারাম। এক ব্যক্তির জন্য দুই বোনকে একসাথে বিবাহবন্ধনে আবদ্ধ করা শরী‘আতে নিষিদ্ধ। কেননা আল্লাহ তা‘আলা পুরুষদের জন্য মহিলাদের মধ্যে হারাম করা বিষয়গুলোর তালিকা দিতে গিয়ে বলেছেন, ‘আর তোমাদের জন্য হারাম করা হল- একসাথে দুই বোনকে বিবাহ করা’ (সূরা আন-নিসা : ২৩)। ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘এ আয়াতের আলোকে মুসলিম উম্মাহ সর্বসম্মতভাবে একই ব্যক্তির জন্য দুই বোনকে একত্রে বিবাহ করা নিষিদ্ধ বলে মান্য করেছে’ (আল-জামি‘ঊ লি-আহকামিল কুরআন, ৫/১১৬ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, ‘একই চুক্তিতে দুই বোনকে বিবাহ করা কুরআন ও সুন্নাহর স্পষ্ট দলীল দ্বারা হারাম। তা তারা সহোদরা হোক, অথবা শুধু পিতৃসূত্রে বা মাতৃসূত্রে বোন হোক, অথবা তারা রক্তের সম্পর্কের হোক কিংবা দুধের সম্পর্কের, তারা স্বাধীন নারী হোক বা দাসী হোক, কিংবা একজন স্বাধীন নারী ও অন্যজন দাসী হোক- সব ক্ষেত্রেই এটি হারাম। এ ব্যাপারে ছাহাবীগণ (রাযিয়াল্লাহু আনহুম), তাবিঈগণ এবং সমগ্র সালাফ সর্বসম্মতভাবে একমত হয়েছেন। ইবনু মুনযির (রাহিমাহুল্লাহ)ও এ ব্যাপারে ইজমা বর্ণনা করেছেন’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৮/২৩৫ পৃ.)।


প্রশ্নকারী : আবু সালেহ মল্লিক, পশ্চিমবঙ্গ, ভারত।





প্রশ্ন (২৯) : অসুস্থতার কথা প্রকাশ না করে অসুস্থ প্রাণী বাজারে বিক্রি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : মাহরাম ছাড়া কোন মহিলা হজ্জ করতে যেতে পারবে কি? বুদ্ধিমান বালক কি মাহরাম হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : প্রতি বছর ‘আরাফার দিন (৯ যিলহজ্জ) ছিয়াম রাখা সুন্নাত। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী সাধারণত ৮ কিংবা ৭ যিলহজ্জ তারিখে ‘আরাফা হয়। এক্ষণে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : অনেকে দাবী করে, তারাবীহ ও তাহাজ্জুদ পৃথক ছালাত। তাহাজ্জুদ ৮ রাক‘আত, আর তারাবীহ ২০ রাক‘আত। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : তাহাজ্জুদ ছালাত আদায়ের নিয়ম জানতে চাই? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩): ফিতরা পরিশোধ করার সময় পঠিতব্য বিশেষ কোন দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : প্রচলিত আছে যে, কেউ যদি জুমু‘আহ বা অন্য কোন ছালাতের আযান দেয়, তাহলে ঐ ব্যক্তি আর ছালাতের ইমামতি করতে পারবে না। এটা কি হাদীছসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ইসলামের দৃষ্টিতে মধ্যমপন্থার মূল্যায়ন কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : জনৈক ব্যক্তি আগে ওযনে কম দিত। তখন ইসলাম সম্পর্কে তেমন জানত না। এই পাপ থেকে মুক্তির উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যদি কোন ব্যক্তি নতুন বাড়িতে ওঠে এবং অনুষ্ঠানের আয়োজন করে লোকজনকে দাওয়াত করে খাওয়ায়, তাহলে জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে ফজরের ছালাতের পর পঠিতব্য দু‘আ পাঠ শেষ হওয়ার আগেই এবং ছুটে যাওয়া সুন্নাত শেষ হওয়ার আগেই, একজন মাইক নিয়ে প্রতিদিন হাদীছ শুনায়, ছালাত শিখায়। এ সময় এভাবে শিক্ষা দেয়া কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ওযূতে মোজার উপর মাসাহ করতে হবে, না-কি জুতার উপর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ