বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
উত্তর : কবরটি যদি মসজিদের জমিতে থাকে, তাহলে সেখান থেকে কবর সরাতে হবে। মসজিদের জায়গায় কবর রাখা নিষিদ্ধ (বুখারী, হা/১৩৩০)। আর মসজিদের জমির বাইরে থাকলে মসজিদ ও ক্ববরের মাঝে পৃথক একটি দেওয়াল দিতে হবে। পৃথকীকরণ ওয়াল ছাড়া ঐ মসজিদে ছালাত আদায় করা জায়েয নয়। রাসূল (ﷺ) বলেছেন, لَا تَجْلِسُوْا عَلَى الْقُبُوْرِ وَلَا تُصَلُّوْا إِلَيْهَا ‘তোমরা কখনো ক্ববরের উপর বসবে না এবং ক্ববরের দিকে মুখ করে ছালাতও আদায় করবে না’ (মুসলিম, হা/৯৭২)। শাইখ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মসজিদের ক্বিবলার দিকে ক্ববর থাকাবস্থায় ঐ মসজিদে ছালাত আদায় করা জায়েয নয়’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ২/২৩৪-২৩৫ পৃ.)।

আর ক্ববরের উপর নির্মিত বর্ধিত অংশ ভেঙে ফেলতে হবে। কারণ রাসূল (ﷺ) ক্ববরের উপর কোনকিছু নির্মাণ করতে নিষেধ করেছেন (মুসলিম, হা/৯৭০)। এমনটি করা না হলে উক্ত মসজিদে (ﷺ) আদায় করা বৈধ নয় বরং তা ভেঙ্গে ফেলা আবশ্যক’ (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩১/২১৬-২১৭, ২১৪; ফাৎৎহুল বারী, ৩/২১৫; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১/৪১৮-৪১৯; মাজমূঊ ফাতাওয়া ইবনু উছাইমীন, ১২/৩৭৩; আহকামুল জানায়িয, পৃ. ৬৯ ও ৯১)। সুতরাং নিচতলার মসজিদের সঙ্গে যেহেতু ক্ববরের কোন সম্পর্ক নেই, বরং মধ্যখানে রাস্তা আছে, এমতাবস্থায় নিচতলায় ছালাত আদায় করা জায়েয হতে পারে। তবে দোতলার বর্ধিত অংশ ভেঙ্গে না ফেলা পর্যন্ত সেখানে ছালাত আদায় করা যাবে না, বরং হারাম হবে।


প্রশ্নকারী : ফয়সাল আহমাদ, মীরপুর, ঢাকা।





প্রশ্ন (৪০) : ফের্কাবন্দীর পরিণতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : রাতে ঘুমানোর সময় ওযূ ছাড়াই আয়াতুল কুরছি, সূরা ইখলাছ, সূরা ফালাক্ব ও সূরা নাস পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ‘খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী ধৈর্যশীল ছওমপালনকারীর ন্যায়’ মর্মে বর্ণিত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ইমাম, মুওয়াযযিন ও মাদরাসার শিক্ষকদের বেতন ভাতা ও সম্মানী দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১): কোন্ কোন্ দিন ছিয়াম পালন করা নিষেধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জনৈক আলেম বলেন, রাসূল (ﷺ) তাঁর স্ত্রীদেরকে রান্নার কাজে সহযোগিতা করতেন’। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সন্তান বেশি হলে মানুষ গরীব হয়ে যাবে। এ কথা বলা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : পেশাব করে ঢিলা-কুলুখ ব্যবহার করা এবং ৪০ কদম হাঁটা বা উঠাবসা করার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : দৈনিক যুগান্তর (২৫ ডিসেম্বর, ২০১৯) পত্রিকায় বলা হয়েছে যে, নাসা খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নিষেধ করেছে। যাতে করে মানুষ দৃষ্টিশক্তি হারাতে পারে। সুতরাং ফিল্টার দিয়েই এটা দেখা উচিত। প্রশ্ন হল- সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকানো যাবে না মর্মে কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ছালাতে তাওয়াররুকের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : পাশাপাশি দু’টি মাসজিদ আছে। একটি জুমু‘আহ মসজিদ অপরটি ওয়াক্তিয়া। জুমু‘আহ মসজিদের আযানেই উভয় মসজিদে পৃথক পৃথক ইক্বামতে জামা‘আত অনুষ্ঠিত হয়। প্রশ্ন হল- জুমু‘আহ মসজিদের আযানে পাঞ্জেগানা মসজিদে আযানবিহীন শুধু পৃথক ইক্বামতে জামা‘আতের সাথে পাঁচ ওয়াক্তের ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কা‘বা ঘর প্রথম কে নির্মাণ করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ