রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : এ ধরনের আত্মীয়র সাথে সম্পর্ক রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে। সম্পর্কটা এমনভাবে রাখতে হবে যাতে তাঁর শিরক বা বিদ‘আতকে সমর্থন না করা হয়। বরং তাদের সংশোধনের চেষ্টা করতে হবে। তবে তারা যদি স্পষ্ট কুফর ও শিরকের কাজে অটল থাকে এবং তাওহীদের দাওয়াত প্রত্যাখ্যান করে, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক সীমিত করা এবং এড়িয়ে চলা উচিত। বিশেষ করে যদি তাদের কর্মকাণ্ড আপনার ঈমানের জন্য ঝুঁকি তৈরি করে‌ (সূরা আত-তাওবাহ: ২৩; সূরা আল-মুমতাহিনা: ১-৪)। যেমন মাযারে পশু উৎসর্গ করা, মৃত পীরের কাছে সাহায্য চাওয়া, ক্ববরে সিজদা করা ইত্যাদি। এক্ষেত্রে তাদের সাথে দূরত্ব বজায় রাখাই উত্তম।

তাছাড়া অবস্থার প্রেক্ষিতে এবং আত্মীয়দের ভিন্নতার কারণে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কখনও ফরয, কখনো সুন্নাত আবার কখনো বৈধ। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সকলের ঐকমত্যে হারাম। কারো কারো নিকটে কাবীরা গুনাহ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২৫/২৪৭ পৃ.)। কারণ আল্লাহ্ তা‘আলা আত্মীয়দের সাথে সদাচরণ করতে এবং তাদের হক্ব যথাযথভাবে আদায় করতে নির্দেশ দিয়েছেন (সূরা আন-নিসা: ৩৬; বানী ইসরাঈল: ২৬-২৭)।

রাসূল (ﷺ) বলেছেন,আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না (আল-আদাবুল মুফরাদ, হা/৬৪, সনদ ছহীহ)। বিশেষ করে পিতা-মাতার সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম (ছহীহ বুখারী, হা/২৪০৮, ২৬৫৪; ছহীহ মুসলিম, হা/৮৭; তিরমিযী, হা/১৯০১)। কারণ পিতা-মাতার সাথে সম্পর্ক বজায় রাখা ফরয। কেননা আল্লাহ তা‘আলা বলেন, ‘আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে’ (সূরা আল-আনকাবূত: ৮; সূরা বানী ইসরাঈল: ২৩-২৪)। পিতা-মাতার সাথে সম্পর্ক ছিন্ন করাকে কাবীরা গুনাহ বলা হয়েছে (ছহীহ বুখারী, হা/২৬৫৪, ৬৯২০)।

এছাড়া অন্যান্য আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা সুন্নাত (ছহীহ বুখারী, হা/১৩৯৬; আল-আদাবুল মুফরাদ, হা/৪৯)। আর কাফির অথবা মুশরিক পিতা-মাতার সাথে সন্তানের সুসম্পর্ক বজায় রাখা বৈধ। আল্লাহ তা‘আলা বলেন, তবে পৃথিবীতে তাদের সাথে সদ্ভাবে বসবাস করবে (সূরা লুক্বমান: ১৫)। আসমা বিনতে আবূ বাকর (রাযিয়াল্লাহু আনহা) বলেন, রাসূল (ﷺ)-এর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার নিকট আসলেন। আমি রাসূল (ﷺ)-এর নিকট ফাতাওয়া জিজ্ঞেস করলাম, আমার মা আমার নিকটে এসেছেন, তিনি আমার প্রতি (ভাল ব্যবহার পেতে) খুবই আগ্রহী, এমতাবস্থায় আমি কি তার সঙ্গে সদাচরণ করব? তিনি বললেন, ‘হ্যাঁ, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ কর’ (ছহীহ বুখারী, হা/২৬২০; ছহীহ মুসলিম, হা/১০০৩)।


প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, নওগাঁ সদর।





প্রশ্ন (২৯) : রামাযান মাসে জামা‘আতের সাথে তারাবীহ উত্তম, না একাকী তাহাজ্জুদ উত্তম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমি একজন সিএনজি চালক। দিনের বেলায় যে জায়গার ভাড়া ২০ টাকা- রাতের বেলায় সে একই জায়গায় অনেক চালক ৪০ টাকা নিয়ে থাকে। এভাবে রাতে ভাড়া বাড়ানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : একটি মসজিদে ক্বিবলার ওয়ালের সাথে একটি কবর আছে। কবরটি ইট-সিমেন্ট দিয়ে ঊঁচু করা। বিষয়টি ইমামকে জানালে বলেন, মসজিদের দেয়ালই যথেষ্ট। নতুন করে দেওয়াল দেয়া লাগবে না। উক্ত দাবী কি সঠিক? এমন মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যদি সূদ বা হারামে জড়িত থাকা অবস্থায় হারাম ছাড়া দু‘আ করে, তাহলে দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : হিন্দুদের কাটা ছাগলের চামড়া কোন মুসলিম কিনতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫): আমি কোন এক লোকের কাছে শুনেছি যে, কোন নারীর জন্য সারাক্ষণ তার চুল খুলে রাখা ভালো নয়; এমনকি সে যদি তার নিজের বাসায় একাকী হয় তবুও। কারণ হলো চুল বাঁধা না থাকলে শয়তান তার চুল নিয়ে তামাশা করে। এর গূঢ়রহস্য কী? এ কথা শুনার পর থেকে আমি সারাক্ষণ আমার চুল বেঁধে রাখি; এমনকি যদি আমার চুল ভেজা থাকে তবুও। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘লা-ইলাহা ইল্লাল্লা-হু’ কিভাবে তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : এক ব্যক্তি তার স্ত্রী ও দুই কন্যা রেখে মারা গেছেন। কোন পুত্র সন্তান নেই। এ ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিছ হিসাবে কারা কতটুকু অংশ পাবে? মৃত ব্যক্তির ভাই বা বোন কি কোন অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : আমার স্ত্রীর মায়ের দুধ কোন এক ছেলে পান করছে। তার সাথে কি আমার স্ত্রী কথা বলতে পারবে বা দেখা দিতে পারবে? উল্লেখ্য, পাঁচ বার দুধ পান করেনি। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আম বা যেকোন ফলের গাছ ২/৫ বছরের চুক্তিতে অগ্রিম বিক্রি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জনৈক আলেম বলেন, গান শুনলে ক্বিয়ামতের দিন কানের ভিতরে গরম সীসা ঢেলে দেয়া হবে। এ মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছিয়াম রাখতে অক্ষম ব্যক্তি কি একজন মিসকীনকে ত্রিশদিন খাওয়াবেন, না-কি ত্রিশজন মিসকীনকে একদিন খাওয়াবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ