রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : জানাবাত অবস্থায় (যেমন সহবাস, স্বপ্নদোষ বা বীর্যপাতের পর গোসল না করা পর্যন্ত) কুরআন পাঠ করা হারাম। এটি ইমামদের চার মাযহাবসহ অধিকাংশ আলেমের ঐকমত্য। ইমাম তিরমিযী (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘নবী (ﷺ)-এর ছাহাবীগণ, তাবেঈন এবং পরবর্তী যুগের অধিকাংশ আলেম যেমন সুফিয়ান ছাওরী, ইবনু মুবারক, ইমাম শাফঈ, ইমাম আহমাদ ও ইসহাক্ব সহ তারা সবাই মত দিয়েছেন যে, জানাবাত অবস্থায় কুরআন পাঠ করা নিষিদ্ধ’ (তিরমিযী, ১/১৯৫ পৃ.)। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘চার ইমাম (আবু হানিফা, মালিক, শাফঈ ও আহমাদ) এই ব্যাপারে একমত যে, জানাবাত অবস্থায় কুরআন পড়া নিষিদ্ধ’ (মাজমূঊল ফাতাওয়া, ২১/৩৪৪ পৃ.)। অন্যত্র তিনি বলেন, ‘এ ব্যাপারে সুন্নাহর স্পষ্ট দলীল রয়েছে যে, জানাবাত অবস্থায় কুরআন পাঠ করা বৈধ নয়’ (মাজমূঊল ফাতাওয়া, ১২/১৭ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন যে, ‘জানাবাত অবস্থায় কুরআন স্পর্শ করা যাবে না, কুরআন তেলাওয়াত বা শিক্ষাদানও করা যাবে না, যতক্ষণ না গোসল করে নেয়’ (ফাতাওয়াল আল-লাজনা আদ-দায়েমা, ৫/৩৮০ পৃ.)। শাইখ ইবনু উছাইমীন (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘যে ব্যক্তি জানাবাত অবস্থায় পড়ে যায়, তার জন্য আবশ্যক সে গোসল করবে, এরপর কুরআন পড়বে। কেননা জানাবাত অবস্থায় কুরআন পাঠ করা হারাম। কেউ যদি কুরআন পাঠ করার নিয়তে কোন আয়াত পড়ে, তাহলে সেটা জায়েয হবে না’ (লিক্বাউল বাব আল-মাফতূহ)।

প্রশ্নকারী : রাকিব হাসান, বাবুবাজার, ঢাকা।




প্রশ্ন (৩) : বোন জীবিত থাকা অবস্থায় দুলাভাইয়ের সামনে কেমন পর্দা করতে হবে? নন মাহরাম ব্যক্তির সামনে হিজাব-নিকাব পরে যেমন যায় তেমন, না-কি ঢিলাঢেলা পোশাক পরে হাত মুখ খোলা রেখে যাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : প্রথম কাতারে ছালাত আদায়ের গুরুত্ব কেমন? মসজিদে যদি কেবল একটিই কাতার থাকে তবে সেই ফযীলত পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) :  ফেতনার যুগে দ্বীনি ইলম অর্জনের উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : মাঝে মাঝে কেউ যদি ছালাতে রাফ‘ঊল ইয়াদায়েন না করে, তাহলে তার ছালাত বাতিল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মসজিদে যখন আযান হয়, আযান চলাকালীন অবস্থায় মসজিদে প্রবেশের সময়, মসজিদে প্রবেশের দু‘আ পড়ে মসজিদে প্রবেশ করতে হবে, না-কি আযানের জবাব দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বিবাহের অনুষ্ঠানে বা খাৎনার অনুষ্ঠানে দাওয়াত দিয়ে টাকা নেয়ার শারয়ী বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : জনৈক আলেম বলেন, মিশরের জাদুঘরে ফের‘আউনের লাশ বলে যা রাখা হয়েছে, সেটা ফেরাউনের লাশ নয়। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আল্লাহর নাম কি নির্দিষ্ট সংখ্যায় সীমিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : পিতা-মাতার দিকে রহমতের নযরে তাকালে একটি কবুল হজ্জের ছওয়াব পাওয়া যায়। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বিবাহের পূর্বে বাগদানের আংটি পড়ানোর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : একাকী ফরজ ছালাত আদায় করলে ইক্বামত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : স্বামী স্ত্রীর মধ্যে কোন একজন কাফের কিংবা মুরতাদ হলে অপরজনের করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ