রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : ইহরাম বাঁধার পূর্বে কোন মহিলার হায়েয হলে গোসল করবেন এবং লজ্জাস্থানে কাপড় বেঁধে মীক্বাত থেকে ইহরাম বাঁধবেন। তিনি কা‘বা ঘর ত্বাওয়াফ করা ছাড়া ওমরার অন্যান্য কাজ সম্পাদন করবেন (ছহীহ মুসলিম, হা/১২১১ ও ১২১৮; ইবনু মাজাহ, হা/৩০৭৪)। হায়েয বন্ধ হওয়ার পর পবিত্র হয়ে তিনি বায়তুল্লাহ ত্বাওয়াফ করবেন (আবূ দাঊদ, হা/১৭৮৫, সনদ ছহীহ)। আর ত্বাওয়াফ শেষ করার পর যদি কারো মাসিক শুরু হয়ে যায়, তাহলে ঐ অবস্থাতেই ওমরার বাকী কাজগুলো করতে থাকবেন। ছাফা-মারওয়া সাঈ করবেন, মাথার চুলের আগা থেকে কিছু ছেঁটে ফেলবেন এবং ওমরা শেষ করবেন। কারণ ছাফা-মারওয়া সাঈ করার জন্য পবিত্রতা শর্ত নয় (সিত্তূনা সুয়ালান ফিল হায়যি, সুআল নং০৫৪)। সন্তান প্রসবকারীণি নারীর ক্ষেত্রেও একই হুকুম (ফাতাওয়া আল-লাজনা‌ আদ-দায়িমা, ১১/১৭২-১৭৩ পৃ.)।

উল্লেখ্য যে, হায়েয অবস্থায় থাকার কারণে ওমরার ত্বাওয়াফ করতে না পারলে এবং এর আগেই যদি ফ্লাইটের তারিখ চলে আসলে বা সফর শেষ করতে বাধ্য হন, তার জন্য করণীয় হল, তিনি গোসল করবেন এবং লজ্জাস্থানে শক্ত করে কাপড় বাঁধবেন অতঃপর ত্বাওয়াফ করবেন (ফাতাওয়া উছায়মীন, ১৮/১৮ পৃ.)।

প্রশ্নকারী : নাবিলা তাসনীম, রাজশাহী।




প্রশ্ন (৪৫) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতে আমি যদি ইমামের ৩য় বা ৪র্থ রাক‘আত পাই, তাহলে সেটা আমার কততম রাক‘আত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ‘দেশ প্রেম ঈমানের অঙ্গ’ মর্মে প্রচলিত কথা কি ছহীহ হাদীছ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : বর্তমানে শিশুদেরকে তাহনীক্ব করানো যাবে কি? কেউ কেউ বলেন, এটি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে খাছ ছিল। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : সালাফী মানহাজ বলতে কী বুঝায়? সালাফীদের বৈশিষ্ট্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭): পশুদের বংশবৃদ্ধি করানোর লক্ষ্যে ব্যবসা করা কী জায়েয? যেমন গাভীকে টাকার বিনিময়ে এঁড়ে গরু দিয়ে যৌন মিলন ঘটানো হয়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : দুই সিজদার মাঝখানে যে দু‘আ পড়া হয় সেটি ওয়াজিব, না-কি সুন্নাত? এই দু‘আ পড়েছি নাকি পড়িনি এমন সন্দেহ হলে সাহু সিজদা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মেয়েদের যে কোন ধরনের ছোট-বড় ব্লাউজ কিংবা গলা ও হাতা ছোট-বড়, যা শাড়ীর সাথে পরা হয়। এই জাতীয় ব্লাউজ বিক্রয় করা, মার্কেটিং করা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : দাড়ি রাখার সুন্নাতী পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ‘ইহুদীরা সালাম দেয় আঙ্গুলের ইশারায় আর খ্রিষ্টানরা সালাম দেয় হাতের তালুর ইশারায়’ মর্মে বর্ণিত হাদীছটি কি সহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : সফরে কছর করা কী ওয়াজিব? আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) সফরে পূর্ণ ছালাত আদায় করেছেন। এমন বর্ণনা কী ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি সুইডেনের প্রবাসী। রাষ্ট্র থেকে ভাতা পেয়ে থাকি। বাড়ি স্কুল ও বাজার থেকে অনেক দূরে হওয়ায় গাড়ি কিনতে হয়েছে। আমার কিছু প্রতিবেশী গাড়িতে করে তাদের নিয়ে যাওয়ার জন্য আমাকে টাকা দেয়। অথচ সুইডেনের শ্রম আইন অনুযায়ী এই কাজটি অবৈধ। আমার এখনও রেসিডেন্স পারমিট না থাকায় আমি এখানে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারি না। প্রশ্ন হলো, আমার এই কাজটি কি ইসলামে হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ছাহাবীগণ খারেজীদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিলেন তা কি বৈধ ছিল?? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ