বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
উত্তর : এরূপ অজ্ঞ মানুষকে ইমামতি করার জন্য নিযুক্ত করাই জায়েয নয়। কারণ অশুদ্ধ বা ভুল তিলাওয়াতকারীর ইমামতি ছহীহ নয়। যদি অক্ষরে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে তার ছালাত বাতিল হিসাবে পরিগণিত হবে এবং তার পিছনে ছালাত আদায় করাও জায়েয হবে না। তবে তার মত বা তার থেকে মূর্খ লোকদের ছালাত হয়ে যাবে। অশুদ্ধ তিলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তিলাওয়াতকারীর ছালাত হবে না। পক্ষান্তরে ভুলের বিষয়টি যদি সূরা আল-ফাতিহা ব্যতীত অন্য সূরাতে হয়, সেক্ষেত্রে ছালাত ত্রুটিপূর্ণ হলেও কিন্তু  তার এবং তার পিছনের লোকেদের ছালাত হয়ে যাবে’ (আল-মাজমূঊ, ৪/২৬৮; রাওযাতুত্ব ত্বলিবীন, ১/৩৫০; আল-মুগনী, ৩/২৯-৩২ পৃ.)।

গবেষণায় দেখা গিয়েছে জর্দা দিয়ে পান খেলে মুখে ক্যানসারের ঝুঁকি প্রায় দশ গুণ (৯.৯ গুণ) এবং জর্দা ছাড়া শুধু চুন, সুপারি, খয়ের দিয়ে পান খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় আট গুণ (৮.৪ গুণ) বেড়ে যায়। যে কয়েকটি কারণে জর্দা খাওয়া হারাম তা নিম্নরূপ:  (ক) বিবিধ রোগের কারণ: আল্লাহ তা‘আলা বলেন, আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় কর এবং নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। আর সুকর্ম কর। নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন’ (সূরা আল-বাক্বারাহ : ১৯৫)। অনুরূপভাবে রাসূল (ﷺ) বলেন, لَا ضَرَرَ وَلَا ضِرَارَ ‘নিজের কোন অনিষ্টতা বা ক্ষতি এবং পরস্পরে কারোর ক্ষতি করা যাবে না’ (ইবনু মাজাহ, হা/২৩৪০-২৩৪১; ছহীহুল জামি‘, হা/৭৫১৭; সিলসিলা ছহীহাহ, হা/২৫০)। (খ) অপচয় : মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ’ (সূরা বানী ইসরাঈল : ২৭)। (গ) প্রত্যেক খাদ্যের মধ্যে দু’টি গুণের কমপক্ষে একটি অবশ্যই থাকে। গুণ দু’টি হল (ক) পুষ্টির জোগান (খ) ক্ষুধা নিবারণ। কিন্তু জর্দা পুষ্টিও সরবারহ করে না, ক্ষুধাও নিবারণ করেনা। যা জাহান্নামের খাদ্যের বৈশিষ্ট্য সমূহের অন্যতম (সূরা আল-গাশিয়াহ : ৪-৭)। শায়খ ইবনে বায (রাহিমাহুল্লাহ), শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) ও শায়খ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘নিঃসন্দেহে তামাক জাতীয় দ্রব্য পান করা বা সেবন করা হারাম। তবে সে এর জন্য গুনাহগার হলেও কিন্তু, তার ছালাত ছহীহ হবে।

الصلاة تصح خلف المدخن وصلاة المدخن صحيحة ومن صحت صلاته: صحت إمامته

‘ধুমপানকারীর পিছনে ছালাত আদায় করা ছহীহ এবং ধুমপানকারীর নিজের ছালাতও ছহীহ। আর যার নিজের ছালাত ছহীহ, তার ইমামতিও বৈধ অর্থাৎ তার পিছনে ছালাত আদায় করাও ছহীহ’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১২/১২৩-১২৭, ৬/৪০০ পৃ.; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, প্রশ্ন নং-১০০৩; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭০৩০৫)। ‘ইমাম’ খুবই গুরুত্বপূর্ণ একটি পদের নাম। যে ব্যক্তি হারামের সঙ্গে যুক্ত, যার প্রতি মুক্তাদীরা আস্থাশীল নয়, এমন ব্যক্তিকে ইমাম নির্বাচন করা মোটেও কাম্য নয়। আবূ সাহলাহ আস-সাইব বিন খাল্লাদ (রাযিয়াল্লাহু আনহু) সূত্রে বর্ণিত, ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) বলেন, নবী (ﷺ)-এর এক ছাহাবী বলেন, ‘এক ব্যক্তি কোন সম্প্রদায়ের ইমামতিকালে ক্বিবলার দিকে থু থু ফেললে রাসূল (ﷺ) তা লক্ষ্য করলেন। লোকটি ছালাত শেষ করলে রাসূল (ﷺ) (উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে) বললেন, এই ব্যক্তিকে দিয়ে তোমাদের ছালাত আদায় করাবে না (অর্থাৎ আর ইমামতি করবে না)। পরবর্তীতে লোকটি তাদের ইমামতি করতে চাইলে তাঁরা তাকে নিষেধ করেন এবং তার সম্পর্কে রাসূল (ﷺ)-এর উক্তিও অবহিত করেন। অতঃপর লোকটি রাসূল (ﷺ)-কে এ বিষয় অবহিত করলে তিনি বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, আমার ধারণা, রাসূল (ﷺ) একথাও বলেছেন, তুমি আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দিয়েছ (আবূ দাঊদ, হা/৪৮১, সনদ হাসান)।


প্রশ্নকারী : আল আমীন, জামালপুর।





প্রশ্ন (২) : পবিত্র কুরআনে কখন কিভাবে রুকূ‘ সংযোগ করা হয়? তাছাড়া উপমহাদেশীয় নুসখায় এটা দেখা যায়, কিন্তু আরব বিশ্বের নুসখায় দেখা যায় না কেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : দান, ছাদাক্বাহ, যাকাত অথবা যাকাতুল ফিতর নিকট আত্মীয় ভাই-বোনদের দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জুমু‘আ মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা না থাকার কারণে মূল মসজিদ থেকে প্রায় ১০০ মিটার দূরে ওয়াক্তিয়া মসজিদে শুধু মহিলাদের জন্য জুমু‘আর ব্যবস্থা করা যাবে কি? যেখানে একজন পুরুষ খুৎবা দিবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : মসজিদ, ওয়ায মাহফিলের সভাপতি ও প্রধান অতিথি হওয়ার শর্তে দান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কুরআনের আয়াত ও বিভিন্ন হাদীছ মানসূখ হওয়ার কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইক্বামতে ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ’-এর জবাবে ‘আক্বা-মাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বিবাহের পূর্বে যদি কেউ বলে, আমি অমুক কাজ করলে বিবাহের পর আমার স্ত্রী ত্বালাক হয়ে যাবে। আমি যাকে বিবাহ করব সে ত্বালাক্ব। এগুলো বললে কি ত্বালাক্ব কার্যকর হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কিছু মানুষ হারাম কাজে লিপ্ত। যেমন- দাড়ি মুণ্ডন করা, ধূমপান করা, হারামের সাথে জড়িত থাকা ইত্যাদি। যদি এগুলো বর্জন করতে বলা হয় তখন সে বলে, ঈমান ঠিক আছে। দাড়ি লম্বা করা, ধুমপান বর্জন করাই শুধু ঈমান নয়। এ ধরনের লোকের পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কারো সন্তান মারা গেলে কোন্ দু‘আ পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছেলে যদি তার টাকা বা স্ত্রীর স্বর্ণালংকারের উপর যাকাত না দেয়, তাহলে বাবাকে কি তাদের পক্ষ থেকে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ‘ফাযায়েলে কুরআন’ গ্রন্থে উল্লেখ আছে যে, ‘ছালাতে কুরআন তেলাওয়াত করা ছালাতের বাইরে কুরআন তেলাওয়াত করা অপেক্ষা উত্তম। ছালাতের বাইরে কুরআন তেলাওয়াত করা ‘সুবহানাল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ বলার চেয়ে উত্তম। ‘সুবহানাল্লাহ’ বলা ছাদাক্বাহ হতে উত্তম; ছাদাক্বাহ ছিয়াম হতে উত্তম। আর ছিয়াম হচ্ছে জাহান্নামের ঢাল স্বরূপ’ (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/২০৯৫; মিশকাত, হা/২১৬৬; বঙ্গানুবাদ মিশকাত, হা/২০৬২; ফাযায়েলে আমল, পৃ. ২৩০)। উল্লিখিত বক্তব্যগুলো কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমার এলাকার বাসিন্দারা মাযহাবের অনুসারী এবং তারা খুবই কট্টরপন্থী। বাপ-দাদার আমলকেই তারা ইসলাম মনে করে। কুরআন-হাদীছ অনুযায়ী আমল করার কথা বললে তারা ফিতনা মনে করে। তারা বুঝে না বুঝতেও চায় না; বরং হাসি-ঠাট্টা, গালাগালি করে এবং নানা যুক্তি দেখিয়ে ছহীহ হাদীছ অস্বীকার করে। এক্ষণে গ্রামবাসীকে কিভাবে বুঝানো যাবে? এভাবে শরী‘আতকে অস্বীকার করলে তার বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ