রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : তাহাজ্জুদ বা অন্যান্য নফল ছালাত স্বামী-স্ত্রী একসাথে জামা‘আত করে আদায় করতে পারে। আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) তাকে এবং তার মা অথবা খালাকে সাথে করে ছালাত আদায় করলেন। তিনি বলেছেন, রাসূল (ﷺ) আমাকে তাঁর ডানে দাঁড় করালেন এবং মেয়েদের পিছনে দাঁড় করালেন (ছহীহ বুখারী হা/৩৮০, ৮৬০; ছহীহ মুসলিম, হা/৬৫৮-৬৬০, ১৩৮৫-১৩৮৮)। উক্ত হাদীছের আলোকে ইবনু আব্দিল বার্র (রাহিমাহুল্লাহ) ও ইবনে রুশদ (রাহিমাহুল্লাহ) বলেন, আলেমদের ঐকমত্যানুযায়ী নারীরা সর্বদা পুরুষের পিছনে দাঁড়াবে। পাশাপাশি দাঁড়াবে না (আল-ইসতিযকার, ২/৩১৬; বিদায়াতুল মুজতাহিদ, ১/২৩০ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৫৬১৯৯))।

তবে পুরুষদের জন্য ফরয ছালাত মসজিদে গিয়ে জামা‘আতের সাথে আদায় করা ওয়াজিব। ইমাম বুখারী. ইবনুল মুনযির, ইবনু হাযম, শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ, শায়খ ইবনে বায ও শায়খ উছাইমীন (রাহিমাহুমুল্লাহ) এই মতটিকেই গ্রহণ করেছেন। বিনা কারণে জামা‘আত ত্যাগ করা কাবীরা‌ গুনাহ (কাশ্শাফুল ক্বিনা‘, ১/৪৫৪; আল-মুগনী, ২/১৩০; তাবয়ীনুল হাক্বাঈক্ব, ১/১৩২; মাজমূঊ ফাতাওয়া ইবনু তাইমিয়্যাহ, ১১/৬১৫; আল-ফাতাওয়া আল-কুবরা, ৫/৩৪৫; মাজমূঊ ফাতাওয়া ইবনু বায, ১২/১৩; মাজমূঊ ফাতাওয়া উছাইমীন, ১৫/১৮ পৃ.)। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা যথাযথভাবে ছালাত আদায় কর, যাকাত প্রদান কর এবং ছালাত আদায়কারীদের সঙ্গে ছালাত আদায় কর’ (সূরা আল-বাক্বারাহ : ৪৩)। বরং ফরয ছালাত জামা‘আত সহকারে আদায় না করলে ছালাত ক্ববুল নাও হতে পারে (ইবনু মাজাহ, হা/৭৯১; আবূ দাঊদ, হা/৫৫১; সনদ ছহীহ)।


প্রশ্নকারী : নূরজাহান আখতার নূরী, চুয়াডাঙ্গা।





প্রশ্ন (১১) : পালিত পুত্র-কন্যা কি পালক পিতা-মাতার জন্য এবং তাদের প্রকৃত সন্তানদের ক্ষেত্রে মাহরাম হিসাবে গণ্য হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : স্বামী-স্ত্রী একসাথে জামা‘আতে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ছালাতে মহিলাদেরকে ইক্বামত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : মিশকাতের ২৯৯০ নং হাদীছ অনুযায়ী বুঝা যায় যে, কুরআন পড়িয়ে টাকা নেয়া হারাম। রাসূলুল্লাহ (ﷺ) অথবা ছাহাবীগণ কি কুরআন পড়িয়ে হাদিয়া নিতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কার সাথে আমার বিয়ে হবে এটা কি পরিবর্তনশীল, না-কি নির্ধারিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সুগন্ধি বা পারফিউম ব্যবহার করে কোন মহিলা বাড়ির বাইরে যেতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : সাত আসমানে সাতজন মুহাম্মাদ (ﷺ) আছেন। এই দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : ছালাতে একাকী কাতারের পিছনে দাঁড়ানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ওযূতে কিভাবে কান মাসাহ করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : প্রচলিত আছে যে, কেউ যদি দিনে পঁচিশ জনের সাথে মুছাফাহা করে আর সেদিন মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কোন মেয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে করার পূর্বে তার সাথে ঘুরতে যাওয়া বা হোটেলে খেতে যাওয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আমার একটি সাইকেল চুরি হয়ে গিয়েছিল। পরে আমি জানতে পারি, কে সেটি চুরি করেছে। আমি তার কাছে আমার সাইকেল ফেরত চাইলে সে আমাকে আরেকটি সাইকেল দেয়। কিন্তু আমি জানি, সেই সাইকেলটিও চুরি করা। তবে এর প্রকৃত মালিক কে, তা আমি জানি না। এ অবস্থায় ঐ সাইকেলটি গ্রহণ করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ