রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : যে মসজিদে ছালাতের জামা‘আত হয়, সেই মসজিদে ই‘তিকাফ করা জায়েয। মসজিদ ছাড়া ই‘তিকাফ শুদ্ধ হবে না। তবে কেউ বলেছেন, যে কোন মসজিদে ই‘তিকাফ শুদ্ধ হবে যদিও সেখানে ছলাতের জামা‘আত না হয়। তার দলীল হল, এই আয়াত- وَ لَا تُبَاشِرُوۡہُنَّ وَ اَنۡتُمۡ عٰکِفُوۡنَ  ۙ فِی الۡمَسٰجِدِ ‘আর তোমরা মসজিদে ই‘তিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না’ (সূরা আল-বাক্বারাহ : ১৮৭)। উক্ত আয়াতে আল্লাহ তা‘আলা শুধু মসজিদের কথা উল্লেখ করেছেন। কোন শর্ত নেই। কিন্তু ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ঐ মসজিদে ই‘তিকাফ শুদ্ধ হবে, যে মসজিদে প্রতিনিয়ত ছালাতের জামা‘আত হয়। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, لَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدِ جَمَاعَةٍ ‘যে মসজিদে জামা‘আত হয় না সে মসজিদে ই‘তিকাফ হবে না’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৯৫০৯)।

আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, لا اعْتِكَافَ إلا فِي مَسْجِدٍ تُقَامُ فِيهِ الصَّلاةُ ‘যে মসজিদে ছালাত হয় না সেখানে ই‘তিকাফ হবে না’ (মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ৫/২১২ পৃ.)। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, যে মসজিদে ছালাতের জামা‘আত হয়, তবে জুম‘আহ হওয়া শর্ত নয়। আর বিশুদ্ধ অর্থে যে মসজিদে জামা‘আত হয় না (পরিত্যক্ত) তাকে মসজিদ বলা হয় না। কারণ শুধু জুমু‘আর জন্য অন্য মসজিদে যাওয়াতে তেমন কোন সমস্যা নেই, পক্ষান্তরে পাঁচ ওয়াক্ত ছালাতের জন্য প্রতিদিন বের হওয়ার যে ক্ষতির আশঙ্কা রয়েছে তা জুমু‘আতে নেই। তবে মহিলাদের জন্য যে কোন মসজিদে ই‘তিকাফ শুদ্ধ; কারণ তাদের উপর যেহেতু জামা‘আতে ছালাত পড়া ওয়াজিব নয়’ (শারহুল মুমতি‘, ৬/৩১২-৩১৩ পৃ.)। উল্লেখ্য যে, অনেক মহিলা নিজ নিজ বাড়ীতে ই‘তিকাফ করে। এটা বিদ‘আত। এই ই‘তিকাফ গ্রহণযোগ্য হবে না। এটা সুন্নাত বিরোধী।

প্রশ্নকারী : আইয়ূব, বাগেরহাট।





প্রশ্ন (২০) : জিন এবং মানুষের ইবাদতের পার্থক্য কী? জিন জাতির উপরও কি ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত ইত্যাদি ইবাদতগুলো মানুষের মতই ফরয? তাদের ইবাদতের ধরণ কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ছালাত কি ব্যক্তিগত ইবাদত? কারণ অনেককে ছালাতের জন্য ডাকলে তারা বলে, নামাজ পড়া না পড়া আমার ব্যাপার। এ ধরনের কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : স্বর্ণ ও রৌপ্যের নিছাব কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : দাইয়ূছের পরিণতি কেমন হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : রামাযানের প্রতিটি ছিয়ামের জন্যই কি নিয়ত করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জমিদাতা মসজিদের নামে জমি ওয়াক্ফ করে দিয়েছেন। মুছল্লীরা ওয়াকফ করা জমিতেই মসজিদ নির্মাণ করেছেন। সেখানে দীর্ঘ ১০/১৫ বছর যাবৎ ছালাত আদায় করা হছে। এতদিন পর দলীল বের করে দেখা যায় যে, দলীলে দাগ নাম্বার ভুল। এমতাবস্থায় উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : নাপাক অবস্থায় কুরআন স্পর্শ করে তেলাওয়াত যাবে কি? বর্তমানে কম্পিউটার, মোবাইল, ভিডিও চিত্রের মাধ্যমেও কুরআন পড়ার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : অনেক স্থানে ছালাতে সূরা আল-ফাতিহা শেষ করে তিনবার আমীন বলার প্রচলন দেখা যায়। উক্ত প্রথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাম কয়টি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : রাক‘আত ছালাতের শেষ বৈঠকে বসার সময় বাম পা ডান পায়ের ভিতর দিয়ে বসতে হয়। জামা‘আতে ১ বা ২ রাক‘আত পেলে ইমামের শেষ বৈঠকের সময় কিভাবে বসতে হবে? পরে মুছল্লী তার শেষ বৈঠকে কিভাবে বসবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : ইটভাটার মালিককে ১ লক্ষ টাকা এক বছরের জন্য প্রদান করি এই শর্তে যে, বছর শেষে আমাকে ১৯ হাজার ইট দেবে। আর ঐ সময় প্রতি হাজার ইটের মূল্য ৭ হাজার টাকা করে নিলে সেক্ষেত্রে আমাকে দিবে ১,৩৩,০০০ টাকা। কিন্তু আমি যদি তার কাছে ইট বিক্রি করে দিই, তবে সেক্ষেত্রে আমাকে দিবে ১,২০,০০০ টাকা। উক্ত টাকা আমার জন্য হালাল হবে, না-কি সূদ হিসাবে গণ্য হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্বামী যদি স্ত্রীর সাথে কাজের লোকের মত আচরণ করে, উঠতে বসতে বিশ্রী গালি-গালাজ করে, রাস্তা-ঘাট অপমান ও অবহেলা করে। এমতাবস্থায় উক্ত সমস্যার সমাধানের জন্য স্ত্রী কি তার পিতা-মাতাকে জানাতে পারে? জানালে কি অন্যায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ