রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : যারা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসারী তারাই ‘আহলেহাদীছ’। যিনি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের সিদ্ধান্তকে নিঃশর্তভাবে মেনে নিবেন এবং সালাফদের মানহাজ অনুযায়ী নিজের সার্বিক জীবন গড়ে তুলতে সচেষ্ট হবেন, কেবল তিনিই এ নামে অভিহিত হবেন (সূরা আন-নিসা : ১১৫; তিরমিযী, হা/২৬৪১; মিশকাত, হা/১৭১, সনদ হাসান)। উল্লেখ্য, ‘আহলেহাদীছ’ কোন দল, মাযহাব বা মতের নাম নয়। কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক এক অনন্য আক্বীদা ও বৈশিষ্ট্যগত নাম। আর তাদের কয়েকটি নিদর্শন তুলে ধরা হল-
(১) তাঁরা ইসলামের পাঁচটি স্তম্ভ এবং ঈমানের ছয়টি রুকনকে ফরয হিসাবে গ্রহণ করে থাকেন।
(২) তারা বিশ্বাস করেন যে, আল্লাহ আরশের উপর সমুন্নত এবং তাঁর আকার রয়েছে। তিনি নিরাকার ও সর্বত্র বিরাজমান নন।
(৩) রাসূল মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাটির তৈরি, তিনি নূরের তৈরি নন।
(৪) কম হোক বেশী হোক সকল প্রকার মাদকদ্রব্য হতে তারা বিরত থাকেন।
(৫) ফরয ছালাত সমূহ আউয়াল ওয়াক্তে আদায়ের জন্য সদা সচেতন থাকেন।
(৬) ইমামের পিছনে সূরায়ে ফাতিহা পড়াকে তারা ওয়াজিব মনে করেন।
(৭) ছালাতের মধ্যে রুকূ-সুজূদ, ক্বিয়াম-কু‘ঊদ ইত্যাদি আরকানগুলোকে ধীরে-সুস্থে শান্তির সঙ্গে আদায় করাকে তারা অপরিহার্য বলেন এবং এতদ্ব্যতীত ছালাত শুদ্ধ হয় না বলে তারা মনে করেন
(৮) তারা সকল কাজে নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের মূলনীতিকে আঁকড়ে ধরে থাকেন (৯) বিদ‘আতীদেরকে তারা ঘৃণা করেন। তারা বিদ‘আতীদের সঙ্গে উঠাবসা করেন না বা তাদের সঙ্গে দ্বীনের ব্যাপারে অহেতুক ঝগড়া করেন না। তাদের থেকে সর্বদা কান বন্ধ রাখেন, যাতে তাদের বাতিল যুক্তি সমূহ অন্তরে ধোঁকা সৃষ্টি করতে না পারে’ (আব্দুর রহমান ছাবূনী, আক্বীদাতুস সালাফ আছহাবিল হাদীছ, পৃ. ৯৯-১০০)।
(১০) তাদের একমাত্র অনুসরণীয় ব্যক্তি¡ হলেন মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। কোন ইমাম, পীর, আওলিয়া বা আলেমের অন্ধ তাক্বলীদ করেন না। (১১) আল্লাহর দেয়া জীবন বিধান নিয়েই তারা সন্তষ্ট, প্রচলিত কোন মাযহাব বা তরীক্বার অনুসরণ করেন না।
(১২) প্রচলিত চার ইমামকেই তারা সম্মান করে থাকেন, কোনভাবেই তাদের অন্ধ অনুসরণে বিশ্বাসী না।
(১৩) মাযার, খানকা, কবর, মূর্তি, ভাস্কর্যপূজাকে তারা বড় শিরক বলে আক্বীদা পোষণ করে থাকেন।
(১৪) তারা কাদিয়ানীদেরকে কাফের এবং শী‘আদেরকে অমুসলিম বলে বিশ্বাস করেন।
(১৫) মাসআলার ক্ষেত্রে সর্বাগ্রে কুরআন-সুন্নাহকেই অনুসরণ করে থাকে।
(১৬) মতবিরোধপূর্ণ মাসআলার ক্ষেত্রে কুরআন-সুন্নাহর কাছাকাছি মতকেই প্রাধান্য দিয়ে থাকে এবং সালাফে ছালেহীনের পথকে শক্তভাবে ধারণ করেন।
(১৭) অধিকাংশের রায় নয়; বরং কুরআন-সুন্নাহর সিদ্ধান্তই তাদের কাছে অগ্রগণ্য- যদিও অধিকাংশ মানুষই তার বিপরীতে।
(১৮) স্পষ্ট ছহীহ হাদীছ থাকার পরে যেকোন ব্যক্তি বা ইমামের মতামত আসলে তারা সর্বসম্মত তা বর্জন করে চলে। ছহীহ হাদীছের বিরোধী এমন কোন মতকে তারা বাতিল বলে গণ্য করে (মাজমূঊ ফাতাওয়া, ৩য় খন্ড, পৃ. ৩৪৭-৩৪৮; শারফু আছহাবিল হাদীছ, পৃ. ১৫; মা‘রেফা উলূমিল হাদীছ, পৃ. ২-৩)।
(১৯) তারা যঈফ ও জাল হাদীছকে দলীল হিসাবে গ্রহণ করেন না এবং এর উপর আমলও করেন না।

প্রশ্নকারী : আব্দুল মাজীদ, খুলনা।




প্রশ্ন (৬) : খাদীজা (রাযিয়াল্লাহু আনহা)-এর সমস্ত সম্পদ কি তিনি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দিয়ে দিয়েছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জানাযার ছালাতে ইমাম মুক্তাদী উভয় কি সূরা ফাতিহা, অন্য একটি সূরা, দরূদে ইবরাহীম ও জানাযার দু‘আ পড়তেই হবে, না-কি শুধু ইমাম পড়লেই হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি সালাম দিলে দ্বিতীয় ব্যক্তি সালামের জবাব দেয়ার পর উল্টো সালাম দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : নেকির আশায় হাতের আঙ্গুলে গুণে গুণে দু‘আ ও যিকির করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : মাঠে ফুটবল খেলার সময় মাঝে মধ্যে ফুটবল মসজিদের দেওয়ালে লেগে যায়। এতে অনেকেই অনেক কিছু বলে। এতে কোনো গোনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ফ্রি মিক্সিং পরিবেশে পুরুষদের চাকরি করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) :  জনৈক খত্বীব বলেন, জুম‘আর দিন হল গরীবের হজ্জের দিন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : জনৈক ব্যক্তি রাগ সংবরণ করতে না পেরে তার স্ত্রীকে মাঝে মাঝেই এক ত্বালাক্ব দুই ত্বালাক্ব, তিন ত্বালাক বলে উল্লেখ করত। পরক্ষণে আবার স্বাভাবিক হত এবং পূর্বের অবস্থায় সংসার চলত। প্রশ্ন হল, তাদের মাঝে কি তালাক সংঘটিত হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কিছু কিছু গ্রন্থে বিশেষতঃ ‘আলি‌ফ লাইলা’ (একহাজার এক আরব্য রজনী) গ্রন্থে হারুনুর রশীদ সম্পর্কে লেখা হয়েছে যে, তিনি খেল-তামাশা ছাড়া কিছুই চিনতেন না, মদ খেতেন, বাঁদি নাচাতেন, বাঁদিদেরকে তার কাছে কাছে রাখতেন ইত্যাদি। এগুলো কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সালাফী মানহাজের আলেমের মুখে শুনেছি হাদীছে এসেছে, নবী (ﷺ) ফজর ছালাত অন্ধকার থাকতেই আদায় করেছেন, ছালাত শেষে একজন আরেকজনকে চিনতে পারত না। ইমাম ছাহেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ফজরের ছালাত ফর্সা করে আদায় করলে ছওয়াব বেশি হবে। আমরা কোনটাকে প্রাধান্য দিব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ইসলামী উপায়ে হিকমাহ বা প্রজ্ঞা বৃদ্ধির উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমি আগে হানাফী মাযহাবের অনুসারী ছিলাম। কয়েক বছর থেকে আহলেহাদীছের মাসলাক অনুসরণ করে থাকি আলহামদুলিল্লাহ। আগে থেকেই আমার বাসায় অনেক বিদ‘আতী কিতাব আছে। যেমন বেহেস্তি জেওর, নেয়ামুল কোরআন, ফাজায়েলে আমল ইত্যাদি ইত্যাদি রয়েছে। এখন এগুলো পুড়িয়ে ফেলা বা নষ্ট করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ