রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : রামাযান মাস নেকী অর্জনের শ্রেষ্ঠতম মাস। এই মহান মাসে নেক আমল ও ভাল কাজের প্রতি বেশি বেশি প্রচেষ্টা করা উচিত। গীবত, পরচর্চা ও অনর্থক গল্পগুজব থেকে নিজেকে বাঁচিয়ে রান্নাবান্না ও অন্যান্য কাজের মাঝে থেকেও যিকির-আযকারগুলো সর্বদা পাঠ করা যেতে পারে। যার মাধ্যমে ঐ সময়গুলো নেকিতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। নিম্নের যিকির-আযকার পড়া যেতে পারে :

সুবহানাল্লাহ্‌, লা ইলাহ ইল্লাল্লাহ্, আল্লাহু আকবার। বেশি বেশি ইস্তিগফার করা, দু‘আ করা, মুয়াযযিনের আযানের জবাব দেয়া। জিহ্বা যেন আল্লাহর যিকির দ্বারা সতেজ থাকে। মনোযোগ দিয়ে কুরআন তেলাওয়াত শুনতে পারে। সামান্য কিছু কথা উচ্চারণ করে মহা ছওয়াব প্রাপ্তির সুযোগ গ্রহণ করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। প্রতিবার ‘সুবহানাল্লাহ’ বলা একটি ছাদাক্বাহ, প্রতিবার ‘আলহামদুলিল্লাহ’ বলা একটি ছাদাক্বাহ, প্রতিবার ‘আল্লাহু আকবার’ বলা একটি ছাদাক্বাহ, প্রতিবার ‘লা ইলাহা ইল্লাল্লাহু বলা’ একটি ছাদাক্বাহ। ‘সৎ কাজের আদেশ দেয়া’ একটি ছাদাক্বাহ ও ‘অসৎ কাজ থেকে নিষেধ করা’ একটি ছাদাক্বাহ। আর দুই রাক‘আত চাশতের ছালাত আদায় করা করলে এ সবকিছুর পরিবর্তে যথেষ্ট হয়ে যাবে (ছহীহ মুসলিম, হা/৭২০)।

অন্যত্র নবী (ﷺ) বলেন, ‘দুটো বাণী উচ্চারণে হালকা, কিন্তু মীযানে ভারী এবং আর-রহমানের কাছে খুবই প্রিয়। আর তা হল- সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি, সুবহানাল্লাহিল আযীম’ (ছহীহ বুখারী, হা/৬৬৮২; ছহীহ মুসলিম, হা/২৬৮৪)। তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি বলবে, ‘সুবহানাল্লাহি আযীম ওয়াবি হামদিহি, তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হবে’ (তিরমিযী, হা/৩৪৬৫)। অন্যত্র তিনি বলেন, ‘যে ব্যক্তি বলবে, ‘আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল ক্বাইয়ূম ওয়া আ-তুবু ইলাইহি, তাহলে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে, এমনকি সে যদি জিহাদ থেকে পলায়ন করে থাকে তবুও’ (আবূ দাঊদ, হা/১৫১৭; তিরমিযী, হা/৩৫৭৭, সনদ ছহীহ)। এছাড়াও অসংখ্য গুরুত্বপূর্ণ দু‘আ ও যিকির-আযকার তো রয়েছেই (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৬৫৮৭৫, ৪১৫৬)।



প্রশ্নকারী : উম্মে ফাতিমা, খুলনা।





প্রশ্ন (২৭) : বড় মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত অভিভাবক ছোট মেয়ের বিয়ে বন্ধ রাখতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ‘আরাফার ময়দানে হাজ্জীগণ ছালাত ক্বছর করবে, না-কি পুরো ছালাত আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মহিলাদের দ্বারা একটি ইয়াতীম বালিকা মাদরাাসা পরিচালিত হয়। যেখানে ৪৫/৫০ জন বাচ্চা আছে। যাদের বয়স ৭ বৎসর থেকে ১৫/১৬ বৎসর পর্যন্ত। তাদের ঘরের বাইরে খেলাধূলা করার কোনো সুযোগ নেই।  এমতাবস্থায়  তারা কি ঘরের মধ্যে লুডু, ক্যারাম বোর্ড ও দাবা, খেলতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ফিতরার পরিমাণ হিসাবে কেউ বলছেন এক ছা‘ সমান আড়াই কেজি, কেউ পৌনে তিন কেজি, কেউ তিন কেজি বলছেন। সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘মুযিল্লাতুল ফিতান (مُضِلَّاتُ الفِتَن)’ বা পথভ্রষ্টকারী ফিতনাসমূহ বলতে কী বোঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪): কোন শ্রেণীর ভিক্ষুক স্বাদাক্বাহ পাওয়ার অধিক উপযুক্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭): ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলা এবং তার দিকে তাকানো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জুমু‘আর দিনে খত্বীব মহোদয়ের তাহিয়াতুল মসজিদ এর ছালাত আদায় করা লাগবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আল্লাহর প্রতি এবং নবী (ﷺ)-এর প্রতি কিরূপ ভালোবাসা স্থাপন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমরা দুই ভাই এক বোন। বড় ভাই এক ছেলে সন্তান রেখে বাবার আগেই মারা গেছেন। পরে বাবাও মারা যান। বাবার মারা যাওয়ার পর বাবার অছিয়ত অনুযায়ী ভাতিজাকে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমার সমপরিমাণ অংশ দিয়েছি। আমার কোন ছেলে সন্তান নেই, দুই মেয়ে। এখন আমার ভাতিজা কি আমার মৃত্যুর পর আমার সম্পদের অংশ পাবে? পেলে কত অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : তিনতলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হচ্ছে। সেখানে সিরামিক ইট ব্যবহার করে সুন্দর করা হচ্ছে। এটা দেখে এলাকার লোকেরা ঠাট্টা করে বলাবলি করছে এখান থেকেই ক্বিয়ামত শুরু হবে। এভাবে বলা কি জায়েয?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ