রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : কোন স্থান অমুসলিমের হাঁটাচলার কারণে অপবিত্র হয় না। আর অমুসলিমদের ঘরে ছালাত আদায় করতে সমস্যা নেই; যদি যে স্থানটিতে ছালাত পড়ছে সে স্থানটি পবিত্র হয় এবং সে স্থানে কোন ছবি বা মূর্তি না থাকে; যেগুলোকে তারা সম্মান করে থাকে, পূজা করে থাকে। কারণ এ ব্যাপারে রাসূল (ﷺ)-এর বক্তব্য হল, ‘আমার জন্য গোটা যমীনকে সিজদার স্থান ও পবিত্র করা হয়েছে। সুতরাং আমার উম্মতের যে কোন ব্যক্তি যেখানে থাকুক না কেন ছালাতের সময় হলে সে যেন ছালাত আদায় করে’ (ছহীহ বুখারী, হা/৩২৩; ছহীহ মুসলিম, হা/৮১০)। তবে দলীল প্রমাণে যদি বিশেষ কোন স্থানকে বাদ দেয় তাহলে সে স্থানগুলো ছাড়া। যেমন- কবরস্থান ও হাম্মামখানা। ইবনু আব্দুল বার্র (রাহিমাহুল্লাহ) বলেন, ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) উল্লেখ করেছেন যে, ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বিধর্মীদের উপাসনালয়ে ছালাত পড়তেন; যদি সেখানে মূর্তি না থাকত। আইয়ূব, উবাইদুল্লাহ বিন উমার ও অন্যান্যরা নাফে‘ থেকে তিনি উমার (রাযিয়াল্লাহু আনহু)-এর আযাদকৃত দাস আসলাম থেকে বর্ণনা করেন যে, উমার (রাযিয়াল্লাহু আনহু) যখন শামে আসলেন তখন খ্রিস্টানদের এক প্রভাবশালী ব্যক্তি তাঁকে নিমন্ত্রণ করল। তখন উমার (রাযিয়াল্লাহু আনহু) বললেন, আমরা তোমাদের গীর্জাগুলোতে প্রবেশ করি না ও সেখানে ছালাত আদায় করি না সেগুলোতে ছবি ও মূর্তি থাকার কারণে (তামহীদ, ৫/২২৭ পৃ.) ।


প্রশ্নকারী : ইয়ামিন, বাগেরহাট।





প্রশ্ন (২০) : আল্লাহ তা‘আলা যুগে যুগে কতজন নবী-রাসূল প্রেরণ করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : পালক সন্তান কি সম্পদের ওয়ারিছ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : জনৈক বক্তা বলেন, মসজিদের ইমাম তার মসজিদের আশেপাশের চল্লিশ ঘর লোকের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ করবে এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ব্যাংকে টাকা না ছেড়ে হুন্ডিতে টাকা ছাড়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কেক ও চকলেটের উপর ‘আল্লাহ’ লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। উক্ত গাছের ফল খাওয়া হালাল হবে কি? উল্লেখ্য, ফল কে নিয়েছে বা কে খেয়েছে কর্তৃপক্ষ কোন খবর নেয় না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : শুক্রবারে সূরা আলে ‘ইমরান তেলাওয়াত করার ব্যাপারে কোন ছহীহ হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ব্যাংকে টাকা থাকায় সেখান থেকে কিছু সূদের টাকা হয়েছে, সে টাকা কাদেরকে দিতে হবে? নিজ ভাগিনা ঋণগ্রস্ত হওয়ায় তার ঋণ পরিশোধ করার জন্য উক্ত টাকা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : মোবাইল দিয়ে ছবি তুলা কি জায়েয? কোন মহিলা ফেইসবুকে ছবি এমনকি পর্দাওয়ালা ছবিও দিতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : অনেক মসজিদ বা বাড়ীতে রং-বেরংয়ের জায়নামায দেখা যায়।সেগুলোতে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মসজিদের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে কবর রয়েছে। মসজিদ ও কবরের মাঝে মসজিদের দেয়াল ছাড়া অন্য কোন দেয়াল নেই। মসজিদ কমিটিকে মসজিদ ও কবরের মাঝে প্রাচীর দেয়ার কথা বলেও কোন লাভ হয়নি। কমিটির অধিকাংশ সদস্য চরমোনাই ও ইলিয়াসী তাবলীগের সাথে জড়িত। এমন মসজিদে মাসিক চাঁদা দেয়া, ইমামের বেতনের জন্য টাকা দেয়া, দান করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জান্নাতের রক্ষক ‘রিযওয়ান’ কি বিশুদ্ধ হাদীছ দ্বারা প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ