মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : ক্বাযা ছিয়াম আদায়ের ব্যাপারে ধারাবাহিকতা অবলম্বন করা জরুরী নয়। সুবিধামত করলেই চলবে (আল-মুগনী, ৩/১৫৮-১৫৯ পৃ.)। আল্লাহ তা‘আলা সাধারণভাবে বলেছেন, فَمَنۡ کَانَ مِنۡکُمۡ مَّرِیۡضًا اَوۡ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ ‘সুতরাং তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করে নিবে’ (সূরা আল-বাক্বারাহ : ১৮৪)। এ আয়াতে আল্লাহ তা‘আলা সাধারণভাবে শুধু ক্বাযা আদায়ের কথা বলেছেন। কোন দিনের মধ্যে সীমাবদ্ধ করেননি। সুতরাং নিরবচ্ছিন্নভাবে অথবা বিচ্ছিন্নভাবে উভয়ভাবেই জায়েয (ফিক্বহুস সুন্নাহ, ১/৪১৬ পৃ.; আল-বাহরুর রায়িক্ব, ২/৩০৭ পৃ.)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, لا بأسَ أن يُفَرِّقَ ‘বিচ্ছিন্নভাবে বা পৃথক পৃথক রাখলে কোন সমস্যা নেই’ (তা‘লীকুল বুখারী, হা/১৯৫০; তাগলীকুত তা‘লীক্ব, ৩/১৮৬-১৮৭ পৃ.)।

তাই সঠিক মতামত হল, উভয় প্রকারই বৈধ। যেমন আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘ইচ্ছা করলে একটানা রাখবে’ (ইরওয়াউল গালীল, ৪/৯৪-৯৭; তামামুল মিন্নাহ, পৃ. ৪২৪)। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, তিনটি কারণে ক্বাযা ছিয়ামগুলোকে একটানা অর্থাৎ মাঝে কোন বিরতি না দিয়ে রেখে নেয়াই উত্তম। প্রথমতঃ বিরতিহীনভাবে ক্বাযা ছিয়াম রাখাটা আসল ছিয়ামের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ। কারণ আসল ছিয়াম একটানাই রাখতে হয়। দ্বিতীয়তঃ নিরবকাশ রাখলে অতি সত্বর দায়িত্ব পালন হয়ে যায়। তৃতীয়তঃ নিরবচ্ছিন্নভাবে ছিয়াম রেখে নেয়াটাই পূর্বসতর্কতামূলক কর্ম। কারণ মানুষ জানে না যে, আগামীতে তার কী ঘটবে। আজ সুস্থ আছে, কিন্তু কাল হয়তো অসুস্থ হয়ে পড়বে। আজ জীবিত আছে, কিন্তু কাল হয়তো মরণের আহবানে সাড়া দিতে হবে’ (আশ-শারহুল মুমতি‘, ৬/৪৪৬ পৃ.)।

প্রশ্নকারী : আযীযুর রহমান, খুলনা।





প্রশ্ন (২০) : একইসাথে টয়লেট ও গোসল খানা। সে ক্ষেত্রে টয়লেটের ভিতরে বসে ওযূ করলে বসা অবস্থায় ওযূর দু‘আ সমূহ পাঠ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : নারীদের ক্যারিয়ার গঠনে ইসলাম কি বাধা দেয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সহবাসের ক্ষেত্রে কোন্ কোন্ বিষয় নিষিদ্ধ? বিশেষ করে স্বামী-স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রাসূল (ﷺ) ফরয গোসলের ওযূর পর আর ছালাতের জন্য ওযূ করতেন না (তিরমিযী, হা/১০৭; আবূ দাঊদ, হা/২৫০; নাসাঈ, হা/২৫২; ইবনু মাজাহ, হা/৫৭৯)। প্রশ্ন হল- আমি তো ফরয গোসলের নিয়তে এই ওযূ করি কিন্তু ছালাত পড়ার নিয়তে ওযূ করি না। এখন আমি কি পুনরায় ছালাতের নিয়তে ওযূ করব, না-কি ফরয গোসলের নিয়তে যে ওযূ করেছি তাতেই হয়ে যাবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : স্বজনপ্রীতি সম্পর্কে ইসলাম কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ‘ক্বা‘বা ঘরের দিকে তাকানো ইবাদত’ এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : খিযির (আলাইহিস সালাম) কি নবী ছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : সরকারী-বেসরকারী কর্মচারীরা যদি বেতন বাড়ানোর জন্য বা অন্য কোন কারণে কাজ বর্জন করে এবং যেসব দিনগুলোতে কাজ বর্জন করেছে সেই দিনগুলোর বেতন ঠিকই নিচ্ছে। প্রশ্ন হল- তাদের এই আয় কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রুক্বিয়া বা ঝাড়ফুঁক করে টাকা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বিবাহ, জন্মদিন, দিবস পালন কিংবা বিভিন্ন গানবাজনা ও কনসার্টের জন্য ভিডিও ক্যামেরা ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ‘আরাফার ময়দানে হাজ্জীগণ ছালাত ক্বছর করবে, না-কি পুরো ছালাত আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ঈদের ছালাতের আগে ইমাম ছাহেব মুছল্লীদেরকে ঈদের ছালাতের নিয়ত বলে দেন। এরূপ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ