বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
উত্তর : কোন ব্যক্তি কুরবানী করার মানত করলে তার জন্য মানত পূর্ণ করা অপরিহার্য (সূরা আল-বাক্বারাহ : ২৭০; ছহীহ বুখারী, হা/৬৬৯৫-৬৬৯৬, ৬৬৭০)। যেহেতু কুরবানী আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জনের মাধ্যম, তাই এই মানত পূর্ণ করা অপরিহার্য (মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ আল-কুয়েতিয়্যাহ, ৫ম খণ্ড, পৃ. ৭৯)। কুরবানী করার নিয়তে কোন পশু নির্ধারণ করলে, শারঈ কোন কারণ ছাড়া (যেমন অসুস্থ হওয়া) ঐ নির্ধারিত পশু পরিবর্তন করা যাবে না। যদি কেউ বলে যে, আমি অমুক গরুটি কুরবানী করব, তাহলে সেই গরুটি কুরবানী করা তার জন্য অপরিহার্য (ইসলাম ওয়েব, ফাতাওয়া নং-১০০৪৩৬)। এমনকি প্রসিদ্ধ চার ইমাম এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন (আল-মুগনী, ৯ম খণ্ড, পৃ. ৪৪৪; আল-মাজমূঊ, ৮ম খণ্ড, পৃ. ৪২৩; রওযাতুত ত্বালিবীন, ৩য় খণ্ড, পৃ. ২০৮; আল-বাহরুর রাইক্ব, ৮ম খণ্ড, পৃ. ১৯৯; আয-যাখীরাহ, ৩য় খণ্ড, পৃ. ৩৫৪)।

উল্লেখ্য, কুরবানীর নিয়তে কোন পশু ক্রয় করাকে নির্ধারিত করা বলতে বোঝায়। অর্থাৎ কুরবানীর নিয়তে কোন পশু ক্রয় করার পর সেটাকে বিক্রয় বা অন্য কোন কাজে লাগানো যাবে না। এমনকি নির্ধারণ করার পর যব্হের পূর্বে ঐ পশু বাচ্চা প্রসব করলে, তাকেও কুরবানী করতে হবে (আশ-শারহুল কাবীর, ৩য় খণ্ড, পৃ. ৫৫৯; আল-ইনসাফ, ৪র্থ খণ্ড, পৃ. ৬৫; ফাতাওয়া আল-লাজনা  আদ-দায়িমাহ, ১১তম খণ্ড, পৃ. ৪০২)।


প্রশ্নকারী : আব্দুল মুহীত্ব, পাবনা।





প্রশ্ন (১৮) : সরকারি চাকরি করা ভালো, না-কি হালাল ভাবে ব্যাবসা করা উত্তম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ‘সূরা যিলযাল নেকীর দিক দিয়ে কুরআনের অর্ধেকের সমান’ (তিরমিযী, হা/২৮৯৪; মিশকাত, হা/২১৫৬) মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : চাকুরীজীবী ব্যক্তি অফিসের যাবতীয় পণ্য ক্রয় করে। কিছু পণ্য ক্রয় করার সময় দেখা যাচ্ছে পণ্যের দাম ৩০০/৪০০ টাকা, যা সব দোকানে একই দাম। কিন্তু ঐ ব্যক্তি সেই পণ্যটি ২৮০/৩৮০ টাকায় ক্রয় করতে পারে। উক্ত পণ্য ক্রয়ে যে ২০ টাকা সাশ্রয় হল, সেই টাকা কি তিনি নিজে গ্রহণ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বিবাহ, জন্মদিন, দিবস পালন কিংবা বিভিন্ন গানবাজনা ও কনসার্টের জন্য ভিডিও ক্যামেরা ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : চুলে কালো কলপ করার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কতিপয় মানুষ রাসূল (ﷺ)-এর উপর দরূদ পাঠের জন্য اللهم صل على نبينا محمد طب القلوب ودواء العافية এটা পড়ে থাকে। এটা কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কোর্ট ম্যারেজ এবং কোর্টের মাধ্যমে ত্বালাক্ব দেয়া সম্পর্কে ইসলামের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : অধিকাংশ মানুষ ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট গুটিয়ে নিয়ে ছালাত আদায় করে থাকে। প্রশ্ন হল- শুধু ছালাতের সময় লুঙ্গি, প্যান্ট ইত্যাদি গুটিয়ে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কাফের-মুশরিকদের নাবালক বাচ্চারা মারা গেলে তারা জান্নাতী হবে, না-কি জাহান্নামী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ইমাম মসজিদের মেহরাবের কোথায় দাঁড়াবে? মেহরাবের ভিতরে, না-কি বাইরে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মানব সৃষ্টির ব্যাপারে আলোচনা করতে গিয়ে অনেকেই বলে থাকেন, আল্লাহ মানুষ সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে সমূলে ধ্বংস করেছেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : স্ত্রীর ভরণ-পোষণ না দিলে স্বামী গুনাহগার হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ