রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : ইসলামী শরী‘আতে মৃত ব্যক্তির জন্য জীবিতদের কিছু করণীয় রয়েছে। যেমন, (১) দু‘আ করা ও ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যখন কোন মানুষ ইন্তেকাল করে, তখন তার সমস্ত আমলের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল ব্যতীত। (ক) ছাদাকায়ে জারিয়া (খ) এমন ইলম, যদ্বারা অন্যরা উপকৃত হয় এবং (গ) সুসন্তান, যে তার পিতা-মাতার জন্য দু‘আ করবে’ (ছহীহ মুসলিম, হা/১৬৩১; আবূ দাঊদ, হা/২৮৮০; মিশকাত, হা/২০৩)। অন্যত্র বর্ণিত হয়েছে, ‘মৃত্যুর পর মৃত ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হয়ে থাকে। তখন সে ব্যক্তি বলে, ‘প্রভু! এটা কী ব্যাপার?’ তখন তাকে বলা হয়, ‘তোমার সন্তান তোমার জন্য মাগফিরাত প্রার্থনা করেছে’ (আল-আদাবুল মুফরাদ, হা/৩৬; সনদ হাসান)। তবে মীলাদ, চেহলাম, কুলখানি, চল্লিশা, শবিনা খতম, খানা, মৃত্যু বার্ষিকী প্রভৃতি নামে প্রচলিত অনুষ্ঠানগুলো ইসলামী শরী‘আতে কোন ভিত্তি নেই। (২) দান করা। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, ‘জনৈক ব্যক্তি নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলল, আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন। আমার ধারণা হয় যে, যদি তিনি কথা বলতে পারতেন, তাহলে ছাদাক্বাহ করতেন। আমি কি তার পক্ষ হতে ছাদাক্বাহ করব? নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হ্যাঁ তার পক্ষ থেকে ছাদাক্বাহ করতে পার’ (ছহীহ বুখারী, হা/২৭৬০; ছহীহ মুসলিম, হা/১০০৪)। (৩) পিতা-মাতার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করা (আল-আদাবুল মুফরাদ, হা/৪১, ছহীহ মুসলিম, হা/১৩৭-এর টীকা দ্রষ্টব্য, সনদ ছহীহ; ছহীহ মুসলিম, হা/৬৬৭৯; সিলসিলা যঈফাহ, হা/২০৮৯-এর আলোচনা দ্রষ্টব) এবং (৪) ঋণ থাকলে তা পরিশোধ করা (ছহীহ বুখারী, হা/২২৯৮, ৫৩৭১; ছহীহ মুসলিম, হা/১৬১৯)।


প্রশ্নকারী : মামুন বিন হাশমত, কুষ্টিয়া।




প্রশ্ন (২২) : কেউ যদি ঠোট নাড়িয়ে ত্বালাক্বের কথা বলে কিন্তু কোন শব্দ বের না হয়, এমনকি নিজেও না শুনে, তাহলে কি ত্বালাক্ব হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : মৃত ব্যক্তিকে গোসল করানোর পূর্বে কি ওযূ করাতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ইসলামে হিল্লা বিয়ে কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) প্রবাসী ছেলে দেশে তার একাউন্টে টাকা জমা করে। যেখান থেকে বাবা টাকা খরচ করেন। কিন্তু ছেলে উক্ত টাকার যাকাত দিতে চায় না। সেক্ষেত্রে বাবাকে সেই টাকার যাকাত আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জুমু‘আর খুত্ববায় মিম্বার তৈরির আগে রাসূলুল্লাহ (ﷺ) লাঠি নিয়ে খুত্ববাহ দিতেন। কিন্তু মিম্বার তৈরি হওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) লাঠি নিতেন না। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’-এটি কি ছহীহ হাদীছ? দলীল জানালে উপকৃত হব। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মানুষের মৃত্যুর পর তাকে সামনে রেখে বলা হয় যে, মানুষটি ভাল ছিল, না-কি খারাপ ছিল? প্রচলিত পদ্ধতি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কোন্ কোন্ উদ্দেশ্যে দণ্ডায়মান হওয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ‘ফাজায়েলে দরূদ শরীফ’ নামক বইয়ের ৬৪ নং পৃষ্ঠায় বলা হয়েছে যে, রাসূলুল্লাহ ফ বলেছেন, আমার উপর দরূদ পাঠকারীর জন্য পুলসিরাতে নূর হবে। আর যে ব্যক্তি জুমু‘আর দিন ৮০ বার দরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরে গোনাহ ক্ষমা করে দেয়া হবে’ মর্মে বর্ণিত কথা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : হজ্জ মানুষের পাপকে ধুয়ে দেয়, যেভাবে পানি ময়লাকে ধুয়ে দেয়। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ‘দেবর মৃত্যু সমতুল্য’ এই হাদীছের তাৎপর্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদে ছালাত আদায়ের পর অবসর সময়ে মসজিদের বাতি জ্বালিয়ে বা ফ্যান চালিয়ে কুরআন-হাদীছ পড়া এবং কুরআন-হাদীছের আলোচনা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ