রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : জিনেরাও মানুষের ন্যায় ইবাদত করতে বাধ্য। আল্লাহ তা‘আলা বলেন, وَ مَا خَلَقۡتُ الۡجِنَّ وَ الۡاِنۡسَ  اِلَّا لِیَعۡبُدُوۡنِ ‘আমি জিন ও মানুষকে শুধু এজন্যই সৃষ্টি করেছি যে, তারা আমার ইবাদত করবে’ (সূরা আয-যারিয়াত : ৫৬)। তবে তাদের ইবাদতের পদ্ধতি বা ধরন সম্পর্কে কিছু জানা যায় না।

জিনেরা শরী‘আতের কোন্ কোন্ বিধানের ব্যাপারে আদিষ্ট? এমন প্রশ্নের জবাবে শায়খ আবদুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইসলামের যে বিধি-বিধান আমাদের পর্যন্ত পৌঁছেছে তা জিন জাতির কাছেও পৌঁছেছে। তবে শরী‘আত পালনে তাদের বাধ্যবাধকতা সম্পর্কে আমরা সুনির্দিষ্টভাবে কিছু জানি না। ইসলামী শরী‘আতের মূলনীতি অনুযায়ী বলা যায়, ঈমান, ছালাত, ছিয়াম, হজ্জ সহ ইসলামের মৌলিক বিধানের ব্যাপারে মানুষ ও জিন উভয় জাতি সমানভাবে আদিষ্ট। আল্লাহ তা‘আলা সূরা আর-রহমানের একাধিক আয়াতে فَبِاَیِّ  اٰلَآءِ  رَبِّکُمَا تُکَذِّبٰنِ ‘তোমরা দুই সম্প্রদায় তথা মানুষ ও জিন আল্লাহর কোন্ কোন্ নিদর্শন অস্বীকার করবে?’ বলে উভয় জাতিকে কোন বিভেদ ছাড়াই সম্বোধন করেছেন। যা দ্বারা বুঝা যায়, দ্বীনের মৌলিক বিষয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কোন পার্থক্য নেই। আর অমৌলিক বিষয়ে উভয় জাতির মধ্যে কী কী পার্থক্য আছে তা আমাদের জানা নেই’ (https://bit.ly/2D5yFqc)।

শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কোন সন্দেহ নেই ‘তাসদীক’ (ঈমান) ছাড়াও অন্যান্য বিষয়ে তারা আদিষ্ট এবং ‘তাকযীব’ (কুফরি) ছাড়াও অন্যান্য বিষয় থেকে তাদের বারণ করা হয়েছে। মৌলিক ও অমৌলিক বিষয়ে তারা তাদের মত আদিষ্ট। যেহেতু তারা প্রকার-প্রকৃতিতে মানুষের মত নয়, তাই আদেশ-নিষেধ বা শাস্তি বিধানের ক্ষেত্রে তারা মানুষের মত নয়। হ্যাঁ, ইসলামের মৌলিক আদেশ-নিষেধ, হালাল-হারামের ক্ষেত্রে মুসলমানের মধ্যে কোন ব্যবধান আছে বলে আমি জানি না’ (মাজমূঊল ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃ. ২৩৩)।

প্রশ্নকারী : ফাতেহ, মিরপুর, ঢাকা।




প্রশ্ন (০৯) : কোন নারী একসময় ব্যভিচারে লিপ্ত ছিল। এমন নারীকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : অমুসলিমদের সাথে ব্যবসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : বাড়ীর মধ্যে কুকুর বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা সহ কুকুরকে বের করে দিতে হবে, না-কি বাড়ীতে থাকলে কোন সমস্যা হবে। এ ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : কোন্ তারিখে ই‘তিকাফে বসবে এবং কখন বের হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কুরআনুল কারীমের প্রতিযোগিতা অনুষ্ঠাগুলোতে নারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত করা হয়। উক্ত নারীকণ্ঠে কুরআন তেলাওয়াত শুনা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সাত আসমানে সাতজন মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আছেন। এই দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ইমাম নাভীর নিচে বা নাভী বরাবর হাত বাঁধে, সিজদায় দুই হাত কুকুরের মত বিছিয়ে রাখে, সশব্দে আমীন বলে না, রফঊল ইয়াদায়েন করে না, সম্মিলিত মুনাজাত করে ইত্যাদি। এমন ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : প্রচলিত তাবলীগ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : ছহীহ হাদীছের দৃষ্টিতে ঈদের তাকবীর কয়টি? ৬ তাকবীরে ছালাত আদায়কারী ব্যক্তির পেছনে ১২ তাকবীরে ছালাত আদায়কারী ব্যক্তি ছালাত পড়তে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফজরের পূর্বে দু’রাক‘আত সুন্নাত ছালাত ও বিতর ছালাত কখনো ছাড়তেন না। প্রশ্ন হল- যদি কেউ ছেড়ে দেন, তাহলে কি তিনি গুনাহাগার হবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : পারিবারিক বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে মারধর করে এবং বলে, যা তোকে ছেড়ে দিলাম, ত্বালাক্ব, ত্বালাক্ব, ত্বালাক্ব বলে তিনবার উচ্চারণ করে। ভুল বুঝতে পেরে পরে ক্ষমা চায়। উক্ত ত্বালাক্ব কি সাব্যস্ত হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : যাদুবিদ্যা শেখার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ