রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : আল্লাহ তা‘আলা বলেন, ‘যারা আরশকে বহন করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করে এবং তাঁর প্রতি ঈমান রাখে (সূরা মুমিন : ৭)। অন্যত্র তিনি বলেন, ‘সেদিন তোমার রবের আরশকে আটজন ফেরেশতা তাদের উপর বহন করবে’ (সূরা আল-হাক্কাহ : ১৭)। ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ), ইবনুল ক্বাইয়িম (রাহিমাহুল্লাহ) সহ অধিকাংশ মুফাসসিরের মতে, বর্তমানে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা ৪ জন। আর ক্বিয়ামতের দিন তাদের সংখ্যা হবে ৮ জন’ (তাফসীরে ইবনু কাছীর, ৭ম খণ্ড, পৃ. ১৩০)।

তাদের আকৃতি সম্পর্কে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘আরশ বহনকারী ফেরেশতাদের একজনের শারীরিক গঠন বর্ণনা করতে আমাকে অনুমতি দেয়া হয়েছে। তার কানের লতি হতে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব হল সাতশ’ বছরের দূরত্বের সমান’ (আবূ দাউদ, হা/৪৭২৭, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : রোকনুযযামান, সরকারী আযীযুল হক কলেজ, বগুড়া।




প্রশ্ন (৪২) : ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের খুশি করার জন্য গিফট ও টাকা দিয়ে থাকে। যাতে করে ঐ ডাক্তার প্রেসক্রিপশন করার সময় তাদের কোম্পানির ওষুধ লেখে। যদিও কোম্পানির ওষুধের মান ভালও হয়। উক্ত কোম্পানিতে চাকরি করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : কোন ব্যক্তি সর্বদা আউয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত ছালাত ক্বায়েম করে কিন্তু মাঝে মধ্যে অশ্লীলতায় মগ্ন হয়ে যায় এবং ২/৩ ওয়াক্ত ছালাত ক্বাযা হয়ে যায়। এমন ব্যক্তির হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বর্তমানে অধিকাংশ মসজিদে ফজরের ছালাতের জামা‘আত চলা অবস্থায় সুন্নাত পড়া হয়। এটি কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : তারাবীহ-এর জামা‘আতে বিতরের ছালাতে ইমামের সশব্দে দু‘আ কূনূত পাঠ করা এবং মুক্তাদীগণের আমীন বলার কি কোন প্রমাণ আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বিবাহের রাতে কী কী আমল করা শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ইসলামী উপায়ে হিকমাহ বা প্রজ্ঞা বৃদ্ধির উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মসজিদে ইফতার ও দু‘আ মাহফিলের ব্যানার লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক আলেম বলেন, শিশুদের নিয়মিত ঝাড়ফুঁক করলে কান্নাকাটি কম করে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জুমু‘আর দিনে বেলা ১১-১২ টা পর্যন্ত কুরআন শিক্ষা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬): যাকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে হাদীছের মধ্যে এক ছা‘ খাদ্যদ্রব্য প্রদান করার কথা বলা হয়েছে। প্রশ্ন হল- এক ছা‘ সমান কত কেজি? কেউ বলছেন ‘আড়াই কেজি’, আবার কেউ বলছেন '‘তিন কেজি’, কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কেউ কি ইসলামিক রাজনৈতিক দল গঠন এবং গণতান্ত্রিক নীতিতে নির্বাচন করতে পারবে? ইসলাম কি এটা অনুমোদন করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সন্তানদেরকে দান করার ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ