রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : মোবাইল ফোনে দু‘আ বা কুরআনের আয়াত রিংটোন হিসাবে ব্যবহার করা যাবে না। কারণ এতে মর্যাদার হানি হয়। অথচ আল্লাহর নিদর্শনগুলোর সম্মান রক্ষা করা আবশ্যক। আল্লাহ তা‘আলা বলেন, وَ مَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ  اللّٰہِ فَاِنَّہَا مِنۡ  تَقۡوَی  الۡقُلُوۡبِ  ‘আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান প্রদর্শন করা অন্তরের  তাক্বওয়ার অন্তর্ভুক্ত’ (সূরা আল-হজ্জ : ৩২)। 

অনুরূপ হারাম গান বাজনা সম্বলিত রিংটোনও ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে শায়খ ছালেহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, ‘মোবাইলের রিংটোন হিসাবে যিকিরসমূহ, বিশেষ করে কুরআনের আয়াত ব্যবহার করা জায়েয নয়। এ ক্ষেত্রে সাধারণ রিংটোন ব্যবহার করা যেতে পারে, যা গান-বাজনা সম্বলিত নয়। যেমন ঘড়ির এলার্ম বা হালকা ঘণ্টা ইত্যাদি। আর এর পরিবর্তে যিকর, কুরআনের আয়াত এবং আযানকে রিংটোন হিসাবে ব্যবহার করা সীমালংঘনের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে কুরআন এবং যিকরের অবমাননা হয়’ (https://islamqa.info/ar/answers/128756)।

প্রশ্নকারী : মামুন বিন হাশমত, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।





প্রশ্ন (১৫) : মিসওয়াক মুখ পরিষ্কার ও পবিত্র করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ মুখের ময়লা ও দুর্গন্ধ দূর করার জন্য। তাহলে কিছু লোক কেন ছালাতের ঠিক আগে মিসওয়াক ব্যবহার করে, কিন্তু মুখ পরিষ্কার করার জন্য বাথরুমে যায় না, বরং মিসওয়াক করার পর লালা গিলে ফেলে? এই পদ্ধতি কি সঠিক? রাসূলুল্লাহ (ﷺ) কি এভাবেই মিসওয়াক করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কোর্টের মাধ্যমে বিবাহ বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : ‘কুযা’ কাকে বলে? কিছু কিছু যুবক তাদের মাথার সাইডের চুলগুলো কেটে মাঝখানের চুলগুলো রেখে দেয়। প্রশ্ন হল- শরী‘আতের দৃষ্টিতে পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নবী মুহাম্মদ (ﷺ)-এর উপর সর্বপ্রথম ঈমান আনয়নকারী ব্যক্তি কে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : একজনের বসতবাড়ীসহ ৭৮ শতক জমি রয়েছে। তার এক মেয়ে এক ছেলে ও দু’জন স্ত্রী রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান নেই। তবে তার বড় এক ভাই এক বোন রয়েছে। মৃত ব্যক্তির উক্ত সম্পত্তি কিভাবে বণ্টন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছরের ফরয ছালাতের পরে ক্বাযা ছালাত আদায় করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : স্ত্রী স্বেচ্ছায় খোলা করে নিয়েছে। দু’এক বছর পর স্বামীর কাছে আসতে চায়। এক্ষেত্রে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আমরা জানি, নানাবিধ চিকিৎসায় ঔষধ হিসাবে এবং রান্নায় স্বাদ বৃদ্ধি কারণে ‘জায়ফল’ একটি অন্যতম জনপ্রিয় মসলা। এতে কোন মাদকতা নেই বা ক্ষতিকর কোন বৈশিষ্ট্য নেই। কিন্তু এ নিয়ে আলেমদের মাঝে দ্বিমত দেখতে পাই, কেউ বলে হারাম আবার কেউ বলে হালাল। এখন প্রশ্ন হল- জায়ফল খাওয়া কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : গীবতের গুনাহ থেকে কিভাবে বাঁচব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত বর্ণিত হাদীছ কি ছহীহ? এই হাদীছ নাকি হাসান। হাসান হলে কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : ঈদুল ফিতরের ছালাত আদায়ের পর পরিবারের সবাই মিলে কবর যিয়ারত করা কি যায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ