উত্তর : শেষ বৈঠকে তাশাহহুদ ও দরূদ পড়ার পর দু‘আ করার ক্ষেত্রে একবারই পড়তে হবে এমন কোন ছহীহ দলীল নেই। বরং একই দু‘আ একাধিকবারও পড়া জায়েয। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
ثُمَّ لْيَتَخَيَّرْ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ، فَيَدْعُو
‘এরপর সে তার পসন্দমত যে দু‘আ তার কাছে অধিক প্রিয়, তা নির্বাচন করে দু‘আ করবে’ (ছহীহ বুখারী, হা/৮৩৫; ছহীহ মুসলিম, হা/৪০২)। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল- নবী (ﷺ) ছালাতের শেষ বৈঠকে যে দু‘আটি শিক্ষা দিয়েছেন তাহল-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
‘হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই’ (আবুদাঊদ হা/৭৯২, সনদ ছহীহ)। একাধিকবারও পড়া যাবে।
প্রশ্নকারী : হাসান, ফরিদপুর।