শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
উত্তর : ছালাতের আগে মিসওয়াক করা রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাত। তিনি বলেছেন, لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلَاةٍ ‘যদি আমার উম্মতের ওপর কষ্টকর না হত, তাহলে আমি তাদের প্রত্যেক ছালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম’ (ছহীহ বুখারী, হা/৮৮৭)। অন্য হাদীছে ওযূর সময়ে মিসওয়াক করার কথাও এসেছে (আহমাদ হা/৭৪০৬, সনদ ছহীহ)

মিসওয়াক ব্যবহারের পর কুলি করা আবশ্যক নয়। ছালাতের আগে মিসওয়াক করার অর্থ এই নয় যে, মুখ অবশ্যই নোংরা ছিল। অনেক সময় এর উদ্দেশ্য মুখের দুর্গন্ধ দূর করা অথবা দাঁতের ওপর মিসওয়াক বুলিয়ে মুখকে আরও পরিচ্ছন্ন ও সতেজ করা। মিসওয়াক করতে গিয়ে যদি রক্ত বের হয়, যা সাধারণত খুব কম ঘটে; তাহলে তা ফেলে দেয়া এবং কুলি করা উচিত। আর যদি দাঁতের ফাঁকে আটকে থাকা কোন খাদ্যকণা বা ময়লা বের হয়ে আসে, তাহলে উত্তম হল তা টিস্যু বা অন্য কোন উপায়ে বাইরে ফেলে দেয়া; গিলে না ফেলা। তবে ভুলবশত বা অসাবধানতাবশত গিলে ফেললে এতে কোন গুনাহ নেই। প্রশ্নকারীর উল্লেখিত কারণে ছালাতের আগে মেসওয়াক করা থেকে মানুষকে বিরত রাখা অতিরঞ্জন এবং সুন্নতের বিরোধিতা। একইভাবে মিসওয়াকের পর কুলি করাকে বাধ্যতামূলক মনে করা দ্বীনের মধ্যে বিদ‘আত (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১২০১৬১)

ইমাম ইবনু হাজার আল-আসকালানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ছালাতের জন্য দাঁড়ানোর সময় মিসওয়াক করার সুন্নাত হওয়ার হিকমত হল, এটি আল্লাহর নৈকট্য লাভের একটি অবস্থা। তাই উপযুক্ত হল বান্দা যেন পূর্ণ পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের অবস্থায় থাকে, যাতে ইবাদতের মর্যাদা প্রকাশ পায়’। তিনি আরও উল্লেখ করেন যে, আলী (রাযিয়াল্লাহু আনহু) বলেছেন যে, ‘কুরআন তিলাওয়াতকারী মুছল্লীর তিলাওয়াত শোনার জন্য ফেরেশতা তার নিকটবর্তী হন। তাই মেসওয়াকের সঙ্গে ফেরেশতাদের উপস্থিতিরও একটি সম্পর্ক রয়েছে’ (ফাৎহুল বারী শারহু ছহীহিল বুখারী, ২/৩৭৬ পৃ.)


প্রশ্নকারী : আব্দুল বাছীর, হড়গ্রাম, রাজশাহী।





প্রশ্ন (১৪): প্রচলিত আছে যে, ‘৭০ বছর বয়স হলে বৃদ্ধ-বৃদ্ধাদের কোন পাপ ফেরেশতারা লিখেন না’। উক্ত দাবী কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : প্রচলিত আছে যে, ‘জিবরীল (আলাইহিস সালাম) বলেছেন, পৃথিবীতে বৃষ্টি হলে কত ফোটা পানি পড়ে, আমি তা গুণতে পারি, কিন্তু যৌবনের ইবাদতের ছওয়াব গুণে শেষ করতে পারি না’। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন সরকারী  প্রতিষ্ঠানে সারা বছর যে উন্নয়ন হয় তার জন্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ২.৫০% টাকা ঠিকাদার ঐ প্রতিষ্ঠানের সিও বরাবর জমা করে। তারপর সিও উক্ত টাকা তার কর্মকর্তা-কর্মচারীদের ডিউটির উপর বিবেচনায় করে বেসিকের  ১৫%, ২০% ৩০% এভাবে দিয়ে থাকেন (বিশেষ সুবিধা)। এই টাকা মসজিদের ইমাম সহ আরও ২/৩ জন নেয় না। প্রশ্ন হল- এই টাকা গ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : ফরয ছালাত ব্যতীত অন্যান্য ছালাত তথা নফল ছালাত জামা‘আতের সাথে পড়া যায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : নবী (ﷺ)-এর শাসনব্যবস্থা থেকে ইসলামী রাজনীতির কী কী মূলনীতি পাওয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মৃত্যুর সময় কেউ শরী‘আতবিরোধী অছিয়ত করলে তা পূরণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : শিরকের স্বরূপ ও এর প্রকারগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আলু ইত্যাদি মওজুদ করে রাখার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : যে সব প্রতিষ্ঠানে নিজেকে সূদের হিসাব করতে হয়, সে সব প্রতিষ্ঠানে চাকুরি করে উপার্জিত অর্থ হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : টুপি ছাড়া বা খালি মাথায় ছালাত আদায় করা যাবে কি? রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কি কখনো খালি মাথায় ছালাত আদায় করেছেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বর্তমানে অধিকাংশ মসজিদে ফজরের ছালাতের জামা‘আত চলা অবস্থায় সুন্নাত পড়া হয়। এটি কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : হাসান ইবনু আলী বলেন, ‘যে ব্যক্তি এই বিশ আয়াত পড়বে আমি তার এ ব্যাপারে যিম্মাদার হয়ে গেলাম যে, আল্লাহ তাকে যালিম শাসক, অবাধ্য শয়তান, ক্ষতিকর ও হিংস্র জীবজন্তু ও সীমালঙ্ঘনকারী চোর থেকে রক্ষা করবেন। বিশটি আয়াত হল, আয়াতুল কুরসী, সূরা আ‘রাফের ৫৪ থেকে ৫৬ তিন আয়াত, সূরা ছাফফাতের দশ আয়াত, সূরা আর-রহমানের ৩৩ থেকে ৩৫ তিন আয়াত এবং সূরা হাশরের শেষের ২১ থেকে ২৪ চার আয়াত (আদ-দুররুল মানসূর; তারীখু বাখদাদ)। বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ