মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
উত্তর : মায়ের আপন মামার মেয়েকে বিবাহ করা শরী‘আতের দৃষ্টিতে জায়েয। ইসলামে যেসব নারীদের সাথে বিবাহ হারাম, সেগুলো আল্লাহ তা‘আলা কুরআনে নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তা‘আলা বলেন ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধমা, দুধবোন, শাশুড়ী ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সংগত হয়েছ তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে, যারা তোমাদের অভিভাবকত্ব আছে, তবে যদি তাদের সাথে সঙ্গত না হয়ে থাক, তাতে তোমাদের কোন অপরাধ নেই। আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রী ও দুই বোনকে একত্র করা, আগে যা হয়েছে, হয়েছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (সূরা আন-নিসা : ২৩)।

এই আয়াতে এবং এর পরবর্তী অংশে যে নারীদের উল্লেখ করা হয়েছে, তারা সবাই ‘মাহরাম’। তাদের সাথে কখনোই বিবাহ বৈধ নয়। লক্ষ্য করলে দেখা যাবে, এখানে ‘মায়ের খালার মেয়ে’ বা ‘মায়ের মামাতো বোন’-এর কথা উল্লেখ নেই। সুতরাং, সে হারামদের অন্তর্ভুক্ত নয়। চার মাযহাবের আলেমগণও এ ব্যাপারে একমত যে, খালাতো, ফুফাতো, চাচাতো, মামাতো- এ ধরনের কাজিনদের সন্তান বা দূরবর্তী আত্মীয়দের মধ্যে, যারা মাহরাম তালিকায় পড়ে না, তাদের সাথে বিবাহ জায়েয। এ বিষয়ে মুগনীতে উল্লেখ আছে যে, ‘যে সকল নারী কুরআনে হারাম হিসাবে উল্লেখিত নয়, তাদের সাথে বিবাহ বৈধ’ (আল-মুগনী, ৭/৯০ পৃ.)।

একইভাবে ইমাম নববী (রাহিমাহুল্লাহ) উল্লেখ করেন যে, ‘মাহরাম ছাড়া অন্যান্য আত্মীয়দের সাথে বিবাহ বৈধ’ এ বিষয়ে আলেমদের ঐকমত্য রয়েছে (আল-মাজমূ, ১৬/২০৬ পৃ.)। এছাড়া অনুরূপভাবে বলা হয়েছে যে, ‘নস (কুরআন-হাদীছ) দ্বারা নিষিদ্ধ নয়, এমন আত্মীয়তার মধ্যে বিবাহ বৈধ’ (বাদায়েউছ ছানায়ে, ২/২৫৮ পৃ.)। সুতরাং কুরআনের স্পষ্ট দলীল, ফিকহের মূলনীতি এবং চার মাযহাবের আলেমদের বক্তব্যের আলোকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে, মায়ের মামাতো বোনের সাথে বিবাহ সম্পূর্ণ জায়েয এবং এতে কোন শারঈ বাধা নেই।


প্রশ্নকারী : সীমান্ত, জামালপুর।





প্রশ্ন (২৯) : সন্তান-সন্ততি এবং অর্থ-সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ (আনফাল ২৮; তাগাবুন ১৫)। এ কথার সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হাদীছে বলা হয়েছে যে, খারিজীরা জাহান্নামের কুকুর (ইবনু মাজাহ, হা/১৭৬; তিরমিযী, হা/৩০০০; সনদ ছহীহ)। কুকুর বলে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : রামাযানের ছিয়াম অবস্থায় ইনজেকশন নিলে কি ছিয়াম নষ্ট হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২): ইসলামী সম্মেলনকে লক্ষ্য করে যাকাত ও উশরের টাকা আদায় করা যাবে কী? অর্থাৎ যাকাত ও উশরের টাকা দিয়ে ইসলামী সম্মেলন করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হারাম মাসসমূহে শিকার করা কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কেক ও চকলেটের উপর ‘আল্লাহ’ লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : সব শী‘আ কি কাফের? অনেক আলেমও বলে থাকেন যে, শী‘আরা কাফের। কিন্তু সালাফী আলেমগণ ঐভাবে বলতে নিষেধ করেন, কারণ অনেক শী‘আ আছে যারা কাফের নয়। প্রকৃত বিষয়টি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : জ্যোতির্বিদ্যা শিক্ষা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : জিনেরা কি মানুষের ক্ষতি করতে পারে? কারীন জিন কি মানুষের সাথে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : অনেকে কুরবানী করার সময়, যব্হ করার পরে ছুরির আগা দিয়ে পশুর গলার মাঝখানে খোঁচা দিতে থাকে, যার ফলে পশুটি ২ মিনিটের ভিতরে হার্টএটাক করে মারা যায়। শরী‘আতের দৃষ্টিতে এরূপ করা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ছালাতের ওয়াক্ত শুরু হওয়ার পর ছালাত বিলম্বে আদায় করার সময় যদি কোন মহিলা ঋতুবতী হয়ে যায়, তাহলে ঐ ছালাত কখন আদায় করবে? পবিত্র হওয়ার পর কি ঐ ছালাত ক্বাযা করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ঈসা (আলাইহিস সালাম)-এর কবর কোথায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ