রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : বাচ্চা প্রসবের পর মহিলারা নিফাস অবস্থায় থাকেন। ইসলামী শরী‘আতে নিফাস বলতে প্রসব-পরবর্তী রক্তপাতের সময়কে বোঝানো হয়। সাধারণত এই সময়ে (সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত) মহিলারা ছালাত, ছিয়াম, কুরআন স্পর্শ করে তিলাওয়াত ইত্যাদি কিছু ইবাদত থেকে বিরত থাকেন। তবে আল্লাহর স্মরণ ও ইবাদত বন্ধ হয়ে যায় না। নিফাসের সময় যেসব ইবাদত বৈধ: (ক) যিকর ও তাসবীহ। সুবহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরূদ পাঠ করা। এ যিকরগুলো নিয়মিত করলে নিফাসের সময়ও আল্লাহর সাথে সম্পর্ক বজায় থাকে। (খ) দু‘আ ও ইস্তিগফার। নিফাস অবস্থায় দু‘আ করা সম্পূর্ণ বৈধ। আল্লাহ তা‘আলা বলেন, ‘আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো নিকটবর্তী’ (সূরা আল-বাক্বারাহ : ১৮৬)। (গ) কুরআন শোনা। নিফাস অবস্থায় কুরআন পড়া ও স্পর্শ করা নিষিদ্ধ, তবে কুরআন তিলাওয়াত শোনা সম্পূর্ণ বৈধ। ইমাম আল্লামা শাইখ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘নিফাস ও হায়েয অবস্থায় নারীর জন্য কুরআন শোনা বৈধ। বরং এতে সওয়াব রয়েছে’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবন উছাইমীন, ১১/২৪৭ পৃ.)। (ঘ) ইসলামী বই-পুস্তক পড়া। কুরআনের আয়াত সরাসরি না পড়ে, কিন্তু অর্থ, তাফসীর বা ইসলামী বই পড়া বৈধ। যদি বইতে কুরআনের আয়াত থাকে, তবে কেবল আয়াতগুলো স্পর্শ না করে বাকি অংশ পড়া যেতে পারে। (ঙ) লেকচার, খুতবা ও হাদীছ শুনা। নিফাস সময়ে কুরআন তাফসীর, হাদীছ বা ইসলামী বক্তৃতা শুনে ইলম হাসিল করা বৈধ।

প্রশ্নকারী : ইকবাল, মুর্শিদাবাদ, ভারত।





প্রশ্ন (২৯) : আমি অবিবাহিত যুবক। আমি ছোটখাট পরিবহন ব্যবসা ব্যবসায় জড়িত ছিলাম। কিন্তু দুই বছর পরে শয়তানের ধোঁকায় পরে ব্যভিচারে লিপ্ত হই। দুঃখজনক বিষয় হলো এর কিছুদিন পরে আমার গাড়ি চুরি হয়ে যায়। এভাবে আমার ব্যবসা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমি খুবই অনুতপ্ত। প্রশ্ন হল- আমি কি আল্লাহর ক্ষমা পাব এবং আমার বিবাহের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ঈদের সম্ভাষণ হিসাবে ‘ঈদ মোবারক’ বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মহিলাদের পেট খোলা না রেখে পেটের নাভীতে অলংকার পরা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১): হতাশা, দুঃশ্চিন্তা থেকে পরিত্রাণের ইসলামী উপায় কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : সরকারি জায়গার মধ্যে যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে সেখানে জুম‘আর ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : নবী (ﷺ) বলেছেন, ‘ইলমের আধিক্য আমার কাছে ইবাদতের আধিক্যের চেয়ে প্রিয়। আর তোমাদের সর্বোত্তম দ্বীন হলো পরহেযগারিতা’ (মুসনাদুল বাযযার, হা/২৯৬৯; হাকিম, হা/৩১৪)। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : যদি কোন পুরুষের ছবি এডিট করে মহিলাতে রুপান্তরিত করা হয়, তাহলে কি তার কারণে কাবীরা গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) স্বামী যদি স্ত্রীকে পীরের মুরীদ হতে বলে এবং পীরকে সিজদা করতে বাধ্য করে, সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক ব্যক্তি ২০-২৫ বৎসর যাবৎ জুয়া খেলে তার সমস্ত হালাল উপার্জন নষ্ট করেছে। অতঃপর জুয়ার মাধ্যমে ৩০-৩৫ লাখ টাকা আয় করে সে ঐ হারাম পথ থেকে আল্লাহর পথে ফিরে আসতে চায়। কিন্তু জুয়া খেলার কারণে নিজেই যেমন ধ্বংস হয়ে গেছে, তেমনি নিজের কোন ঘর নেই, ঘর ভেঙে গেছে, দুই বোনের বিয়ে দিতে পারছে না পরিবারে অশান্তি লেগেই থাকে। প্রশ্ন হল- আল্লাহর রাস্তায় ফিরে আসার পর জুয়ার মাধ্যমে উপার্জিত ৩০-৩৫ লাখ টাকা দিয়ে কি ঐ ব্যক্তি নিজের ঘর তৈরি করতে পারবে, বোনদের বিয়ে দিতে পারবে কিংবা ব্যবসা-বাণিজ্য করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আলু ইত্যাদি মওজুদ করে রাখার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : অনেক জায়গায় টয়লেট ক্বিবলার দিকে মুখ করে বা ক্বিবলাকে পিছনে করে তৈরি করা আছে। অথচ ক্বিবলার দিকে মুখ করে অথবা ক্বিবলাকে পিছন দিকে রেখে পেশাব-পায়খানা করা নিষেধ। এ ধরনের টয়লেট ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছাহাবী ছা‘লাবা ভ সম্পর্কে যাকাত দিতে অস্বীকার করা এবং রাসূল ফ, আবুবকর, ওমর, ওছমান হ তারা কেউ তার যাকাত নেননি বলে যে ঘটনা প্রচলিত আছে, তা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ