রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : আছে। এ বিষয়ে যারা অভিজ্ঞ আলেম আছেন তাদের মাধ্যমে ঝাড়ফুঁক করাতে হবে। কুরআন ও ছহীহ সুন্নাহর আলোকে জিনের আছর থেকে বাঁচতে হলে যা করতে হবে তা নিম্নরূপ:
১- পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করতে হবে ও ইসলামী শরী‘আতের অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ তা‘আলা বলেছেন, ‘আর যে পরম করুণাময়ের যিকর থেকে বিমুখ থাকে আমরা তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী’ (সূরা আয-যুখরুফ : ৩৬)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায় শয়তান তখন তার মাথার কাছে বসে তিনটি গিরা লাগায়। প্রতিটি গিরা দেয়ার সময় একটি কথা বলে, তোমার সামনে আছে দীর্ঘ রাত, তুমি ঘুমাও। যখন সে নিদ্রা থেকে উঠে আল্লাহর যিক্র করে তখন একটি গিরা খুলে যায়। এরপর যখন সে ওযূ করে তখন আরেকটি গিরা খুলে যায়। এরপর যখন ছালাত পড়ে তখন শেষ গিরাটি খুলে যায়। ফলে সে সারাদিন কর্মতৎপর ও সুন্দর মন নিয়ে দিন কাটায়। আর যদি এমন না করে, তাহলে সারাদিন তার কাটে খারাপ মন ও অলসভাব নিয়ে’ (ছহীহ বুখারী, হা/১১৪২)
২- ঘর থেকে বের হওয়ার সময় দু‘আ পাঠ করা।
৩- পেশাব-পায়খানাতে যাওয়ার সময় দু‘আ পাঠ করা।
৪- প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পঠিতব্য যিকরগুলো নিয়মিত পাঠ করা।
৫- প্রতিদিন নিদ্রা গমনকালে আয়াতুল কুরসী পাঠ করা।
৬- খাবার সময় বিসমিল্লাহ বলা ও ঘরে প্রবেশের সময় দু‘আ পাঠ করা।
৭- ঘরে আল-কুরআন তেলাওয়াত করা বিশেষ করে সূরা আল বাকারা পাঠ করা।
৮- পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করা।
৯- স্ত্রীর সাথে মিলনের সময় দু‘আ পাঠ করা।
১০- সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাহিরে বের হতে না দেয়া।
১১- সর্বদা ওযূসহ পবিত্রতার সাথে থাকা।


প্রশ্নকারী : মুহাইমিন, লালমনিরহাট।





প্রশ্ন (২৪) : হজ্জের সফরে গিয়ে একাধিক ওমরা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কোন্ ব্যক্তি ছিয়ামের ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বিবাহের পূর্বে বাগদানের আংটি পড়ানোর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : বাচ্চাদের পেশাব করা কাপড় দিয়ে কি ছালাত আদায় করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন্ দু‘আ পড়লে সারাদিন যিকির করার নেকী পাওয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : রাসূল (ﷺ)-কে ইমানদার বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ওযূ করার সময় যদি বার বার মনে হয় যে, বায়ু নির্গত হয়েছে। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ‘ইসলামিক নিউজ’ বা ‘মানবিক নিউজ’ টিভিতে বেপর্দা নারী পাঠ করছে- এমন ভিডিওতে লাইক দেয়া যাবে কি? ইনটেশন, নিউজ যেহেতু কল্যাণকর তাই সমর্থন জানিয়ে লাইক দেয়া হয়। এটা কি ঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : বিয়ের সময় পাত্রীকে সাজানোর জন্য পোশাক ও বিভিন্ন কসমেটিকস দেয়া হয়। সেইগুলো কি দেনমোহর হিসাবে ধরা যাবে? দেনমোহরের পরিমাণ কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কেউ ইসরা অস্বীকার করলে কাফির কিন্তু বাইতুল মাক্বদিস থেকে মি‘রাজ বা ঊর্ধ্বগমন অস্বীকার করলে কাফির হবে না বরং বিদ‘আতী হবে। এ ফৎওয়া কতটুকু সঠিক? কুরআন দ্বারা প্রমাণিত বিষয় অস্বীকার করলে কাফির হয়ে যায় কিন্তু হাদীছ দ্বারা প্রমাণিত বিষয় অস্বীকার করলে কাফির হয় না। এমন আক্বীদা কি বিশুদ্ধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : হুজুরকে ‘মাওলানা’ বলা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : হজ্জের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় কী কারণে? সেখানে কি শয়তানকে বেঁধে রাখা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ