রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : একজন পুরুষ কামনা-বাসনা সহকারে অন্য পুরুষের দিকে তাকানো হারাম। এটি অশুভ ও ফিতনার সূচনা এবং এর নিকৃষ্টতা বুদ্ধিবৃত্তিক, স্বতঃসিদ্ধ ও শারঈ দিক থেকে সুস্পষ্ট। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাযিয়াল্লাহু আনহুমা) তাঁর ‘মাজমূঊল ফাতাওয়া’ গ্রন্থে বলেছেন, ‘কামনার সাথে সুন্দর যুবকের দিকে তাকানো আত্মীয় নারী বা অপরিচিত নারীর দিকে কামনার সাথে তাকানোর মত। এটি সঙ্গমের কামনা হোক বা শুধু দর্শনের তৃপ্তি হোক, যেমন অপরিচিত নারীর দিকে তাকিয়ে তৃপ্তি লাভ করা। প্রত্যেকেরই জানা যে এটি হারাম। অনুরূপভাবে সকল ইমামের ঐকমত্যে যুবকের দিকে কামনার সাথে তাকানোও হারাম...।

আল্লাহ সুবহানাহু তা‘আলা তাঁর কিতাবে দৃষ্টি নত করার নির্দেশ দিয়েছেন (সূরা আন-নূর: ৩০-৩১)। যা মূলত দুই প্রকার। যথা : (১) غَضُّ البَصَر عَن العَوْرة ‘অঙ্গ-প্রত্যঙ্গ (আওরাত) থেকে দৃষ্টি নত করা’ (২) وغَضُّهُ عَن مَحَلِّ الشَّهْوة কামনা-বাসনার স্থান থেকে দৃষ্টি নত করা’। অন্যত্র তিনি বলেন, ‘যে ব্যক্তি সুন্দর কিশোর বা অনুরূপ কারো দিকে বারবার তাকায় এবং দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে, আর বলে, ‘আমি কামনার বশবর্তী হয়ে তাকাই না’ সে এ বিষয়ে মিথ্যাবাদী। কারণ, যদি তার তাকানোর জন্য কোন প্রয়োজনীয় কারণ না থাকে, তবে তার তাকানোর একমাত্র উদ্দেশ্য হল হৃদয়ে সেই দর্শন থেকে লাভ করা তৃপ্তি’। ইমাম নববী (রাযিয়াল্লাহু আনহুমা) তাঁর ‘আল-মাজমূঊ’ গ্রন্থে বলেছেন, ‘চেহারাসম্পন্ন সুদর্শন যুবকের সাথে হাত মেলানো থেকে সতর্ক থাকা উচিত। কারণ, প্রয়োজন ছাড়া তার দিকে তাকানো হারাম, এটিই সঠিক ও প্রমাণিত মত’ (ইসলাম ওয়েব: http://iswy.co/evh3t)।


প্রশ্নকারী : মেহেদী হাসান, কুলাউড়া, মৌলভীবাজার।





প্রশ্ন (০৬) : ঈদগাহে ব্যবস্থা না থাকার কারণে মহিলারা কি মসজিদে অথবা বাড়িতে মহিলার ইমামতিতে জামা‘আতবদ্ধভাবে ঈদের ছালাত আদায় করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : কোন মুসলিম যখন তার কোন অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যেতে থাকে, তখন সে জান্নাতের ফল আহরণ করতে থাকে। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : হারাম পথে উপার্জিত সম্পদ দ্বারা হজ্জ করলে হজ্জ হবে কি? সন্তানের হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে পিতা-মাতা হজ্জ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হাত তুলে দু‘আর শুরুতে হামদ ও দরূদ পাঠ করার কথা হাদীছে আছে। এক্ষণে কী বাক্য দ্বারা হামদ ও দরূদ পাঠ করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : দুনিয়াতে বেইমান, প্রতারক, পাপী, মিথ্যাবাদী লোকেরাই কেন সবচেয়ে বেশি সুখে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর কেউ যদি ভুলে দুরূদে ইবরাহীম পড়ে, তাহলে তাকে কি সাহু সিজদাহ দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১): কোন্ কোন্ দিন ছিয়াম পালন করা নিষেধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : যঈফ হাদীছ কি সর্বক্ষেত্রেই বর্জনীয়? কোন কোন ক্ষেত্রে যঈফ হাদীছের উপর আমল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কিছু মুছল্লী মুওয়াজ্জিন ইক্বামত শেষ করার পর তাকবীরে তাহরীমার আগে দুই হাত তুলে দু‘আ করে। এর পক্ষে কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমার পিতার কাছ থেকে আমি ১ বিঘা জমি পেয়েছি, যা আমার নামে এখনো দলীল হয়নি। আর আমি এর ফসলও পাই না। এতে কি আমার ছেলে-মেয়েদের হক নষ্ট করছি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : রামাযান উপলক্ষে এক টিভিতে বলা হয়েছে, ‘যে ব্যক্তি সূরা কাহ্ফ পাঠ করবে ক্বিয়ামতের দিন তাকে এমন একটি নূর দেয়া হবে, যা তার অবস্থান থেকে মক্কা পর্যন্ত আলোকিত করবে’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যে সকল দেশে মানবরচিত বিধান দ্বারা বিচার কার্র্য পরিচিালিত হয়, সেখানে বিচারক হওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ