রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : প্রয়োজনে মসজিদে খাওয়া-দাওয়া করা জায়েয। তবে এক্ষেত্রে মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, পবিত্রতা ও সম্মান বজায় রাখা অপরিহার্য। আব্দুল্লাহ ইবনুল হারিছ ইবনু জাযই আয-যুবায়দী (রাযিয়াল্লাহু আনহু) বলেন,

كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُوْلِ اللهِ ﷺ فِي الْمَسْجِدِ الْخُبْزَ وَاللَّحْمَ

‘আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে মসজিদে বসে রুটি ও গোশ্‌ত আহার করতাম’ (ইবনু মাজাহ, হা/৩৩০০; সিলসিলা ছহীহাহ, ৫/১৫২ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি ও শায়খ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘প্রয়োজনে মসজিদে খাওয়া, পান করা ও ঘুমানো জায়েয’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৫/৪৩৯; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৬/২৯০ পৃ.)।

তবে মসজিদে চিৎকার, চেঁচামেচি করা মারাত্মক অপরাধ। মসজিদ সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন, ‘সেই সব গৃহ (অর্থাৎ মসজিদ), যাকে মর্যাদায় সমুন্নত করতে এবং যাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে’ (সূরা আন-নূর : ৩৬)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘উচ্চ করার অর্থ আল্লাহ তা‘আলা মসজিদ সমূহে অনর্থক কাজ ও কথাবার্তা বলতে নিষেধ করেছেন। হাসান বাছরী (রাহিমাহুল্লাহ) বলেন, رِفْعُ مَسَاجِدَ বলে মসজিদ সমূহের সম্মান, ইজ্জত ও সেগুলোকে নাপাকী ও নোংরা বস্তু থেকে পবিত্র রাখা বুঝানো হয়েছে। আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, ‘মসজিদে থুথু ফেলা গোনাহ আর তার কাফ্ফারাহ হল তা দাফন করা, মিটিয়ে দেয়া’ (ছহীহ বুখারী, হা/৪১৫)। অর্থাৎ এখানে সুউচ্চ করার অর্থ, শুধু ইঁট-পাথর দিয়ে সুউচ্চ করা নয়। বরং মসজিদকে অপবিত্রতা, অসার ও অবৈধ কথা ও কর্ম হতে পবিত্র রাখাও এর মধ্যে গণ্য। এ ছাড়াও মসজিদে ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয়, হৈ-হট্টগোল নিষিদ্ধ (তাফসীরে ত্বাবারী, ইবনু কাছীর ও কুরতুবী দ্রষ্টব্য)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ, ভারত।





প্রশ্ন (২৭) : বাচ্চাদের বদনযর থেকে রক্ষা পাওয়ার দু’আ এবং উপায়সমূহ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : এশার ছালাত কখন আদায় করা উত্তম? আউয়াল ওয়াক্তে, না-কি দেরিতে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : প্রতিবেশী যদি এমন ধরনের উম্মাদ পাগল ও মানসিক ভারসাম্যহীন হয় যে, যেকোন সময় গুরুতর বিপদ ঘটানোর আশঙ্কা থাকে। এমতাবস্থায় ইসলামের বিধান? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছর থেকে মাগরিব পর্যন্ত ঘুমানোর কোন ক্ষতিকর দিক আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : রুকূ অবস্থায় দৃষ্টি কোথায় রাখতে হবে এবং ইমাম যখন ‘সামি‘আল্লাহু লিমান হা‘মদাহ’ বলেন, তখন মুক্তাদীগণও কি ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : স্বামী-স্ত্রী একসাথে জামা‘আতে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কোন্ ব্যক্তি ছিয়ামের ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বিয়ের পর মেয়েরা তার বাবার বাড়ীতে কি তিনদিনের বেশি থাকতে পারবে? আর স্বামী কি তিনদিনের বেশি শ্বশুর বাড়ীতে থাকতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : পৃথিবীতে যেখানে যারা কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা জীবন পরিচালিত করে তারাই আহলেহাদীছ। প্রশ্ন হল- ‘আহলেহাদীছ’ নাম না দিয়ে ‘আহলুস সুন্নাত’ নাম দেয়া যাবে কি? কারণ হাদীছের মধ্যে জাল-যঈফ আছে কিন্তু নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহর মধ্যে জাল-যঈফ নেই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : উত্তম মৃত্যুর জন্য কী কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ঘুষ দিয়ে চাকরি নিলে পুরো চাকরির বেতন কি হারাম হবে? এভাবে মাধ্যম ধরে বিদেশ গেলে তাকে ৫-৭ লক্ষ টাকা দেয়া লাগে এই টাকাটা কি ঘুষ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আল্লাহর প্রতি এবং নবী (ﷺ)-এর প্রতি কিরূপ ভালোবাসা স্থাপন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ