মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
উত্তর : পরের রাক‘আত একাকী পড়ে নিবে। মাসবূক্ব (অর্থাৎ রাক‘আত ছুটে যাওয়া ব্যক্তি) ইমামের সাথে ছালাতের যতটুকু পাবে, ততটুকু তার প্রথম হিসাবে গণ্য হবে। আর ইমামের সালাম ফিরানোর পর যতটুকু সে একাকী আদায় করবে, সেটি তার ছালাতের শেষ অংশ হিসাবে বিবেচিত হবে (আল-মাজমূঊ লিন-নাবাবী, ৪/৪২০ পৃ.)। নবী (ﷺ) বলেন, ‘যখন তোমরা ইক্বামত শুনতে পাবে, তখন ছালাতের দিকে ধাবিত হবে, তোমাদের উচিত ধীরস্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা। তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাবে তা আদায় করবে, আর যতটুকু ছুটে যাবে তা পূর্ণ করে নেবে’ (ছহীহ বুখারী, হা/৬৩৬, ৯০৮; ছহীহ মুসলিম, হা/৬০২)। ‘সম্পূর্ণ করবে’ কথাটির অর্থ হল পূর্ণ করে নেবে, যেমনটি ব্যাখ্যা করা হয়েছে (ফাৎহুল বারী, ২/১১৮ পৃ.)। এর অর্থ দাঁড়ায় মাসবূক্ব (অর্থাৎ রাক‘আত ছুটে যাওয়া ব্যক্তি) ইমামের সাথে ছালাতের যতটুকু পাবে, ততটুকু তার প্রথম হিসাবে গণ্য হবে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৪৯০৩৭)। এক্ষেত্রে ফরয ছালাত অথবা ঈদের ছালাত অথবা বৃষ্টি প্রার্থনার ছালাত অথবা অন্য কোন ছালাতের মধ্যে কোন পার্থক্য নেই।


প্রশ্নকারী : আব্দুল হালীম, সাতক্ষীরা।





প্রশ্ন (৩৯) : জনৈক খতীব ‘তাযকিরাতুল কুরআনে’র কথা উল্লেখ করে বলেন, আল্লাহ্র আরশে একটি দু‘আ লিখা আছে যার নাম ‘গঞ্জুল আরশ’। উক্ত দু‘আ চারজন ফেরেশতা পাঠ করার পর আল্লাহর আরশ বহন করতে সক্ষম হন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : অমুসলিমদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন্ কোন্ স্থানে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হক্ব বা সত্য কি একটি না একাধিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ছালাত আদায়কারী ব্যক্তির সামনে কেউ বসে থাকলে তাকে সুতরা ধরে চলে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : হলুদ এবং লাল রং এর পোশাক পরা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : যদি কোন পুরুষের ছবি এডিট করে মহিলাতে রুপান্তরিত করা হয়, তাহলে কি তার কারণে কাবীরা গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : হাউজিংয়ে আমাদের একটি জমি আছে। উক্ত হাউজিংয়ে যতগুলো জমি রয়েছে সবগুলোর ক্ষেত্রে প্রায় পজিশন ঠিক আছে তো দাগ ঠিক নেই, আবার দাগ ঠিক আছে তো পজিশন ঠিক নেই। এমতাবস্থায় উক্ত জমি কি ব্যবহার করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কেউ যদি কোন ছালাতের জামা‘আতে এক রাক‘আত পেয়ে যায়, তাহলে সে উক্ত ছালাত পেয়ে গেল; এমনকি সে পুরো ছালাতই পেয়ে গেল (ছহীহ বুখারী, হা/৫৮০; ছহীহ মুসলিম, হা/৬০৭; মিশকাত, হা/১৪১২)। প্রশ্ন হল- ২, ৩ অথবা ৪ রাক‘আত বিশিষ্ট ছালাতের বাকী রাক‘আতগুলো কি পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : বান্দার আমল কখন ইবাদতে পরিণত হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : জমি বন্ধক রাখা কি জায়েয? উভয়ের সম্মতি অনুযায়ী ৫০ হাজার টাকা দিয়ে একবিঘা জমি নিলাম। যতদিন টাকা আমাকে ফেরত না দিবে ততদিন জমি ভোগ করব। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : আমার স্বামী আমাকে পর্দা করতে বাধা দেয়, এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ