বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
উত্তর :  মহিলাদের জন্য দ্বীনের দিক দিয়ে সর্বাধিক উপযুক্ত ও নিরাপদ স্থান হল বাড়ি। যেমন আল্লাহ তা‘আলা বলেছেন, ‘আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলী যুগের মেয়েদের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। আর তোমরা ছালাত ক্বায়িম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত থাক (সূরা আল-আহযাব : ৩৩)। অন্যত্র তিনি বলেন, ‘তোমরা তার পতœীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও। এ বিধান তোমাদের এবং তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র’ (সূরা আল-আহযাব : ৫৩)। তিনি আরো বলেন, ‘হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (সূরা আল-আহযাব : ৫৯)। এতদসত্ত্বেও যদি তার কাজ করার প্রয়োজন হয় অথবা সমাজ তার প্রয়োজন অনুভব করে, তাহলে সে এমন কাজ করতে পারে যা তার স্বভাব-প্রকৃতি ও নারীত্বের জন্য উপযোগী। যেমন মহিলাদের ডাক্তার, মহিলাদের নার্স, গার্লস স্কুলের শিক্ষিকা ইত্যাদি। কিন্তু যেখানে নারী-পুরুষের সংমিশ্রণ ঘটে সেখানে চাকরী করা যাবে না। পুরুষদের ডাক্তার হওয়া যাবে না, পুরুষদের নার্স হওয়া যাবে না। কারণ এর ফলে ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি হবে, অথচ নবী (ﷺ) এই ফিতনার ব্যাপারে অত্যন্ত কঠিন ভাবে সতর্ক করে বলেন, ‘পুরুষের জন্য স্ত্রীজাতি অপেক্ষা অধিকতর ক্ষতিকারক কোন ফিতনা আমি রেখে গেলাম না’ (ছহীহ বুখারী, হা/৫০৯৬)। অন্যত্র রাসূল (ﷺ) বলেছেন, তোমরা দুনিয়া ও নারী জাতি থেকে সতর্ক থেকো। কেননা বানী ইসরাঈলদের মাঝে প্রথম ফিতনা নারীকেন্দ্রিক ছিল’ (ছহীহ মুসলিম, হা/২৭৪২)। মোটকথা পর্দার বিধান উপেক্ষা না করে অন্তরালে থেকে, ফিতনা-ফাসাদ থেকে নিরাপদে থেকে এবং পরপুরুষের সহাবস্থান থেকে বেঁচে নারীদের জন্য এমন প্রত্যেক কাজ করা বৈধ যা সত্তাগতভাবে হালাল (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২৮/১০৩ পৃ.)।

প্রশ্নকারী মাহমূদা আখতার তামান্না, মাদারীপুর।





প্রশ্ন (২৯) : হিন্দুরা যেখানে হাঁটাচলা করে সেখানে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বিকাশে মাঝেমধ্যে কার্ড টু বিকাশ এড মানিতে ক্যাশব্যাক দেয়া হয়। উদাহরণস্বরূপ ৫,৫০০/- কার্ড থেকে বিকাশে আনলে ৫০/- টাকা ক্যাশব্যাক দেয়া হয়। এটা সূদ না-কি হিবা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আলেম বা সম্মানী ব্যক্তিদের হাতে চুম্বন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আছরের পূর্বে ৪ রাক‘আত বা ২ রাক‘আত ছালাত সম্পর্কিত যে হাদীছগুলো আছে সেই হাদীছগুলোর ছহীহ-যইফ হওয়ার ব্যাপারে মতভেদ আছে। হাদীছগুলোর তাহক্বীক্ব কী এবং এই চার রাক‘আত ছালাত এক সালাম না দুই সালামে পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ছাহাবীগণ খারেজীদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছিলেন তা কি বৈধ ছিল?? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : অনেক মসজিদ বা বাড়ীতে রং-বেরংয়ের জায়নামায দেখা যায়।সেগুলোতে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ফজরের জামা‘আতে দ্বিতীয় রাক‘আত পেয়েছি। ইমামের সালাম ফিরানোর পর বাকি ছালাত পূর্ণ করার জন্য দাঁড়ানোর সময় রাফঊল ইয়াদায়ন করা লাগবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : জামা‘আতে ছালাত ১/২ রাক‘আত ছুটে গেলে বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে, না-কি দুরূদ ও দু‘আ মা’ছুরাও পড়বে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ফিতরার পরিমাণ হিসাবে কেউ বলছেন এক ছা‘ সমান আড়াই কেজি, কেউ পৌনে তিন কেজি, কেউ তিন কেজি বলছেন। সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : আল্লাহ তা‘আলাকে রব হিসাবে মানা বলতে কী বুঝায়? মক্কার কাফেররা কি আল্লাহ তা‘আলাকে রব্ব হিসাবে মেনে নিয়েছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : প্রচলিত রয়েছে যে, ইফতারের পূর্বমুহূর্তে দু‘আ কবুল হয়। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : রামাযান মাসে ওমরাহ করলে হজ্জের নেকী পাওয়া যায়। এই বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ