রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এ হাদীছে ইটের তৈরি মিম্বার বলার উদ্দেশ্য কী? এটা কি জুমু‘আর খুত্ববাহ ছিল? এখানে খুত্ববাহ শব্দটিকে কী অর্থে ব্যবহার করা হয়েছে? উক্ত প্রশ্নগুলোর ভিত্তিতে বলা যায় যে, প্রথমতঃ ‘মিম্বার’ শব্দটি (মসজিদের) মিম্বার, মঞ্চ ও উচ্চস্থান অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর ‘খুত্ববাহ’ শব্দটি খুত্ববাহ, বক্তৃতা, ভাষণ ও ওয়ায অর্থে ব্যবহৃত হয়ে থাকে।

দ্বিতীয়তঃ উক্ত হাদীছকে কোন মুহাদ্দিছ-ই কিন্তু জুমু‘আর অধ্যায়ে নিয়ে আসেননি। আর এই হাদীছ ব্যতীত অন্য কোন বর্ণনাতে ইটের তৈরি মিম্বারের কথা উল্লেখ করা হয়নি। বরং সেখানে শুধু খুত্ববার কথা বলা হয়েছে। যেমন, عَنْ إِبْرَاهِيْمَ التَّيْمِيِّ عَنْ أَبِيْهِ قَالَ خَطَبَنَا عَلِيُّ بْنُ أَبِيْ طَالِبٍ فَقَالَ... ‘ইবরাহীম তাইমী (রাহিমাহুল্লাহ) বলেন, আমার পিতা (ইয়াজিদ ইবনু শারিক ইবন ত্বারিক্ব তাইমী) বর্ণনা করেছেন যে, একবার আলী (রাযিয়াল্লাহু আনহু) আমাদের উদ্দেশ্যে খুত্ববাহ প্রদান করলেন। তিনি বললেন...’ (ছহীহ বুখারী, হা/৩১৭২)। এছাড়া আরো একাধিক বর্ণনা থেকে জানা যায় যে, উক্ত খুত্ববাহ বা বক্তব্যটি কোন একটি প্রশ্নের উত্তরে দেয়া হয়েছিল (ছহীহ বুখারী, হা/১১১, ১৮৭০,; আবূ দাঊদ, হা/২০৩৪, ৪৫৩০)।

এছাড়া যে হাদীছ দ্বারা বুঝানোর চেষ্টা করা হয়েছে তা ছহীহ নয়। যেমন, আব্বাদ আল-আসাদী বর্ণনা করেন যে, بَيْنَا عَليٌّ عَلَيه السَّلَامُ يَخطُبُنا يَوْمَ جُمُعَةٍ عَلَى مِنْبَرٍ مِنْ آجُرٍّ... ‘আলী (রাযিয়াল্লাহু আনহু) ইঁটের তৈরি মিম্বারে চেপে আমাদের সম্মুখে জুমু‘আর খুত্ববাহ প্রদান করেছিলেন....’ (তাখরীজু মুশকিলিল আছার, হা/৩৫৩১; শায়খ শু‘আইব আল-আরনাউত (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটির সনদ যঈফ)। সুতরাং এখানে খুত্ববাহ বলতে বক্তব্যকে বুঝানো হয়েছে, জুমু‘আর খুত্ববাহ নয়। আর মিম্বার বলতে উচ্চস্থানকে বুঝানো হয়েছে, মসজিদের মিম্বার নয়।

সুন্নাত হল কাঠ দ্বারা মিম্বার তৈরি করা এবং মিম্বারের তিনটি স্তর হওয়া। যা স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) থেকে প্রমাণিত (ছহীহ বুখারী, হা/৯১৭,৩৭৭, ২৫৬৯; ছহীহ মুসলিম, হা/৫৪৪)। উক্ত হাদীছ অন্য বর্ণনাতে এসেছে যে, فَعَمِلَ هَذِهِ الثَّلَاثَ الدَّرَجَاتِ مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ‘অতঃপর সে গাবার ঝাউ গাছ থেকে তিনটি স্তর বিশিষ্ট মিম্বার তৈরি করেছিল’ (ছহীহ মুসলিম, হা/৫৪৪; ছহীহ ইবনু খুযায়মাহ, হা/১৫২১)।


প্রশ্নকারী : আলমগীর, চারঘাট, রাজশাহী।





প্রশ্ন (২৭) : জুমু‘আর দিনে খত্বীব মহোদয়ের তাহিয়াতুল মসজিদ এর ছালাত আদায় করা লাগবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বউ-শাশুড়ীর মাঝে পরস্পর ঝগড়া-বিবাদ লাগলে মীমাংসার জন্য স্বামী যদি কৌশলে মায়ের সাথে স্ত্রীর নামে মিথ্যা কথা বলে এবং স্ত্রীর সাথে মায়ের নামে মিথ্যা কথা বলে, তাহলে বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ছালাত আদায়কারী ব্যক্তির সামনে কেউ বসে থাকলে তাকে সুতরা ধরে চলে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : যক্ষা রোগে আক্রান্ত কোন ব্যক্তি ছিয়াম রাখতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : জনৈক ব্যক্তি জুমু‘আর ছালাত আদায়ের পর কারো সাথে কথা না বলে বাসায় গিয়ে দরজা লাগিয়ে গোপন একটি আমল করে। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মুছল্লীদের সুবিধার্থে ও তাদের পরামর্শের ভিত্তিতে শুক্রবারে কোন সময়কে ইলম শিখার উদ্দেশ্যে নির্দিষ্ট করে নিলে বিদ‘আত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ‘হ্যালোইন উৎসব’ কী? এর ইতিহাস এবং শরী‘আতের দৃষ্টিতে তা উদযাপনের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : শুক্রবারে জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং সেদিন কেউ মারা গেলে বিনা হিসাবে জান্নাতে চলে যায়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমরা দুই ভাই এক বোন। বড় ভাই এক ছেলে সন্তান রেখে বাবার আগেই মারা গেছেন। পরে বাবাও মারা যান। বাবার মারা যাওয়ার পর বাবার অছিয়ত অনুযায়ী ভাতিজাকে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমার সমপরিমাণ অংশ দিয়েছি। আমার কোন ছেলে সন্তান নেই, দুই মেয়ে। এখন আমার ভাতিজা কি আমার মৃত্যুর পর আমার সম্পদের অংশ পাবে? পেলে কত অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জানাযার ছালাতে ইমাম মুক্তাদী উভয় কি সূরা ফাতিহা, অন্য একটি সূরা, দরূদে ইবরাহীম ও জানাযার দু‘আ পড়তেই হবে, না-কি শুধু ইমাম পড়লেই হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : আমার বড় বোনের সাথে আমার খালাতো ভাইয়ের বিয়ে হয়েছে। এখন জানা যাচ্ছে, ছোট বেলায় আমার খালা আমাকে দুধ পান করিয়েছেন। এখন তাদের বিয়ে কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : সূদী অর্থনীতি সংক্রান্ত বিদ্যা শিক্ষা করা কিংবা শিক্ষা দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ