রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : উক্ত বিবাহ বৈধ হবে ইনশাআল্লাহ। কেননা ঐ মেয়ের সঙ্গে এই ছেলের রক্তের বা বংশীয় কোন সম্পর্ক নেই। সর্বোপরি আল্লাহ তা‘আলা সূরা নিসার ২৩ নং আয়াতে যে সমস্ত মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করেছেন, এ তাদের অন্তর্ভুক্ত নয়। শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুসলিম উম্মাহর সর্বসম্মতিক্রমে এই পদ্ধতিতে বিবাহ বৈধ’ (ফাতাওয়া আল-কুবরা, ৩য় খণ্ড, পৃ. ১৬৩)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটিকে একই প্রশ্ন করা হলে উত্তরে তাঁরা বলেন, ‘মেয়ের মায়ের সঙ্গে ছেলের বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও কিন্তু প্রশ্নে উল্লেখিত ছেলে-মেয়ের মধ্যে বিবাহ বন্ধন জায়েয হবে। কেননা তারা আপসে রক্তসম্পর্কের কেউ নয়’ (আল-ফাতাওয়াতুল জামি‘আহ লিল মার’আতিল মুসলিমাহ, ২য় খণ্ড, পৃ. ৬০০)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘হ্যাঁ! নিজের প্রথম পক্ষের ছেলের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পূর্বের স্বামীর পক্ষের মেয়ের সঙ্গে বিবাহ দেয়া দোষনীয় নয়’ (ইবনু বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ র্দাব, ২০তম খণ্ড, পৃ. ২৮৯)।

ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি কোন ব্যক্তির বর্তমান স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীর পক্ষ থেকে কোন পুত্র সন্তান থাকে, আর বর্তমান স্ত্রীরও যদি পূর্বের স্বামীর পক্ষ থেকে কোন কন্যা সন্তান থাকে অর্থাৎ যাদের পিতা-মাতা উভয়ই পৃথক পৃথক, তাহলে এক্ষেত্রে ফিক্বহ বিশারদগণের সর্বসম্মতিক্রমে তাদের একে অপরের সঙ্গে বিবাহ দেয়া বৈধ। কেননা তাদের উভয়ের মধ্যে কোন রক্তসম্পর্ক নেই এবং নিষিদ্ধ হওয়ার মত কোন কারণও পরিলক্ষিত হয় না। যদিও তারা সম্পর্কে ভাই-বোন হচ্ছে, কিন্তু এই মৌখিক সম্পর্কের কারণে তারা একে অপরের জন্য হারাম হয়ে যাবে না’ (আল-মুগনী, ৯ম খণ্ড, পৃ. ৫৪৩; আল-মুক্বনী‘, ২০তম খণ্ড, পৃ. ৩২৫; আশ-শারহুল কাবীর, ৭ম খণ্ড, পৃ. ৪৭৬)।


প্রশ্নকারী : যিয়া, গাজীপুর।





প্রশ্ন (৮): হাদীছে শুধু সোনা ও রূপার নিছাব বর্ণিত হয়েছে। এমতাবস্থায় আমরা টাকার বা কাগুজে মুদ্রার নিছাব কিভাবে নির্ণয় করব, স্বর্ণের নিছাবের ভিত্তিতে, না-কি রৌপ্যের নিছাবের ভিত্তিতে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গোসল করার সময় কখন মেসওয়াক করতে হবে? বিসমিল্লাহ বলে হাত ধোয়ার আগে, না-কি দু’হাত ও লজ্জাস্থান ধোয়ার পর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : অনেক বছর আগে আমি এক দোকান থেকে দুইটা ইস্টিকারের বান্ডেল নিয়েছিলাম। দাম ছিল ২০ টাকা। তারপর অনুতপ্ত হয়ে আমি দোকানদারকে অন্য কথা বলে তাকে সেই টাকাটা পরিশোধ করে দিয়েছি। প্রশ্ন হল- এভাবে টাকা ফেরত দেয়া যাবে কি?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : হিন্দু-খ্রিস্টান তথা বিধর্মীদের বাড়ীতে যেকোন উপলক্ষে দাওয়াত দিলে কোন মুসলিম তা গ্রহণ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমার স্ত্রী আমাকে রুপার দু’টি আংটি উপহার দিয়েছে। আমি আংটি দু’টি দুই হাতে পরিধান করি। প্রশ্ন হল- ছেলেরা কি দুই হাতে দু’টি আংটি পড়তে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : হাদীছে কুদসীর পরিচয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কিভাবে বুঝব যে, আমার মধ্যে অল্পেতুষ্টি গুণটি রয়েছে? আর যদি না থাকে তাহলে কিভাবে এই গুণ নিজের মধ্যে আনতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : বিপদে পরে শাশুড়ী জামাইয়ের নিকট থেকে কিছু ঋণ গ্রহণ করেছিলেন। এখন শাশুড়ী ঋণ পরিশোধ করতে সক্ষম। জামাই নিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : বর্তমান চলমান সংকটের (করোনা ভাইরাসের) কারণে অনেকেই ‘সময় বা যুগকে’ গালি দিচ্ছে, এভাবে সময় বা যুগকে গালি দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : শিশুর পেশাব কাপড়ে লেগে যদি শুকিয়ে যায়, তাহলে ঐ কাপড়ে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : তাবলীগ জামাতের লোকেরা বলে, জীবনে অন্তত তিন চিল্লা দিতে হবে। এ সময় আহাল-পরিবার ছেড়ে যেতে হয়। এভাবে চিল্লা দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : মসজিদকে কিভাবে পরিচ্ছন্ন রাখা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ