রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : বিশুদ্ধ নিয়তে শর্তহীনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ ও আল্লাহভীরু কমিটি দ্বারা পরিচালিত মসজিদে জমি বা সম্পদ ওয়াক্বফ করতে হবে। সাক্ষীর উপস্থিতিতে জমির মালিকানা হস্তান্তর করে নির্দিষ্ট মসজিদের নামে রেজিস্ট্রি করে দিতে হবে। মৌখিকভাবে দান করাতে নানাবিধ সমস্যা হতে পারে। যেমন শয়তান যে কোন মুহূর্তে মানুষের আন্তরিক ইচ্ছাকে পরিবর্তন করে দিতে পারে বা ওয়ারিছগণ পরবর্তীতে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই রেজিস্ট্রি করে দিতে হবে। তাছাড়া দান নিঃশর্ত হতে হবে। মসজিদ কর্তৃপক্ষ মসজিদ সংশ্লিষ্ট যেকোন কাজে উক্ত সম্পত্তি থেকে লব্ধ আয়-ব্যয় করতে পারবেন। প্রয়োজনে মসজিদের ইমাম বা মুওয়াযযিনের বেতনও দিতে পারেন (ইবনু তাইমিয়্যাহ, মাজমূঊল ফাতাওয়া, ১৭তম খণ্ড, পৃ. ৩১; আশ-শারহুল মুমতি‘, ১০তম খণ্ড, পৃ. ৫৫)। আর যদি কোন মসজিদের আয় মসজিদের প্রয়োজনের চেয়ে বেশি হয়, তখন অতিরিক্ত আয় অন্য মসজিদের কাজে লাগানো জায়েয। যেহেতু অতিরিক্ত আয় একই ধরনের ওয়াক্বফের কাজে লাগানো হচ্ছে। এমনকি মসজিদের ওয়াক্বফ সম্পত্তির অতিরিক্ত আয় গরীবদের মাঝে বণ্টন করাও জায়েয’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং ১৩৭২০)।

আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন মদীনায় আগমন করলেন, তখন মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন এবং তিনি বললেন, ‘হে বানূ নাজ্জার! মূল্য নির্ধারিত করে তোমাদের এ বাগানটি আমার নিকট বিক্রি করে দাও’। তারা বললেন, না, আল্লাহর কসম! মহান আল্লাহ ব্যতীত কারো কাছে আমরা এর মূল্য চাই না’ (ছহীহ বুখারী, হা/২৭৭১, ২৭৭৪, ৪২৮, ১৮৬৮, ২৭৭৯, ৩৮৩২; ছহীহ মুসলিম, হা/৫২৪)।

অন্য হাদীছে এসেছে, ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ওমর ইবনু খাত্ত্বাব (রাযিয়াল্লাহু আনহু) খায়বার এলাকায় কিছু জমি লাভ করেন। তিনি আল্লাহ্র রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন, আমি এমন একটি উত্তম জমি পেয়েছি, যা ইতিপূর্বে কখনো পাইনি। আপনি এ সম্পর্কে আমাকে কী নির্দেশ দিচ্ছেন? তিনি বলেন, তুমি ইচ্ছা করলে আসল জমিটি ওয়াক্বফ করে তার উৎপন্ন ছাদাক্বাহ করতে পার। সুতরাং ওমর (রাযিয়াল্লাহু আনহু) উক্ত জমিটি অসহায়-দরিদ্র, আত্মীয়-স্বজন, গোলাম মুক্ত, আল্লাহর পথে, অতিথি ও পথিকদের জন্য এ শর্তে ছাদাক্বাহ করলেন যে, আসল জমি বিক্রয় করা যাবে না, কাউকে দান করা যাবে না এবং কেউ এর ওয়ারিছ হবে না। তবে যে এর মুতাওয়াল্লী হবে তার জন্য তা থেকে সঙ্গত পরিমাণ খেতে বা বন্ধু-বান্ধবকে খাওয়ানোতে কোন দোষ নেই। তবে এ থেকে সঞ্চয় করা যাবে না (ছহীহ বুখারী, হা/২৭৭২, ২৭৩৭, ২৭৭৩; ছহীহ মুসলিম, হা/১৬৩২-১৬৩৩; ইসলাম সাওয়াল ওয়া  জাওয়াব, ফৎওয়া নং-১৩৭২০)।


প্রশ্নকারী : আব্দুন নূর, দিঘীরহাট কলেজ, সাপাহার, নওগাঁ।





প্রশ্ন (২৭) : কাবীরা গুনাহ করলে কি ছিয়াম নষ্ট হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ঘুমানোর পূর্বে করণীয় ও তার ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ‘যে ব্যক্তি কাতার মিলাবে, আল্লাহও তাকে তাঁর রহমত দ্বারা মিলাবেন। আর যে ব্যক্তি কাতার ভঙ্গ করবে, আল্লাহও তাকে তাঁর রহমত হতে কর্তন করবেন’। উক্ত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : সূরা আল-বাক্বারার শেষ দুই আয়াত রাতে শোয়ার সময় পাঠ করলে তাহাজ্জুদের স্থালাভিষিক্ত হবে। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি পাপ হবে? অনেক সময় ড্রাইভার কিংবা টিটিকে কিছু টাকা দিলে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবে অনেকেই ভ্রমণ করে। এটা কি জায়েজ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ‘দেবর মৃত্যু সমতুল্য’ এই হাদীছের তাৎপর্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মৃত্যুর পর তার পক্ষ থেকে হজ্জ ও ছাদাক্বাহ করলে মৃতের কোন উপকার হয় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : জনৈক বক্তা বলেন, আহলেহাদীছ আলেমরা কুরআনের ব্যাখ্যা কুরআনে খুঁজে পান না, সেজন্য তারা হাদীছের সন্ধান করেন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : এমন কি কোন যিকির আছে, যা নির্ধারিতভাবে গণনা ছাড়াই বেশি বেশি পড়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ওযূ না করে আযান দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জনৈক ব্যক্তির পিতা-মাতা ও অন্যান্য আত্মীয়রা পীরতন্ত্রে বিশ্বাস করে। এমনকি কালেমার ভিতরে পীরের নামযুক্ত করে যিকির করে। তারা মাজারপূজা করে। প্রশ্ন হল- তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : নবী (ﷺ) বলেছেন, ‘জ্ঞান অর্জনের জন্য চীন দেশে হলেও তোমরা যাও’, হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ