রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : অন্তরের রিয়া থেকে বাঁচার অনেকগুলো উপায় রয়েছে। তন্মধ্যে কতিপয় উপায় হল- ১. রিয়ার পরিচয়, প্রকার ও তার পরিণতি সম্পর্কে জ্ঞানার্জন করা। ২. আল্লাহকে ভালোভাবে চেনা। ৩. অন্তর থেকে হুববে জাহ বা সম্মান- প্রীতি দূর করা। ৪. সর্বদা মৃত্যুকে স্মরণে রাখা। ৫. একমাত্র আল্লাহ তা‘আলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করা। ৬. সৎ লোক ও আলেম-ওলামার সংস্পর্শে থাকা, ইসলামী কিতাবাদি পড়া, প্রয়োজনে তাঁদের পরামর্শ নেয়া। ৭. মানুষের প্রশংসায় বেশি আনন্দিত না হওয়া। ৮. ইচ্ছায় বা অনিচ্ছায় রিয়া সহ যেকোন শিরক থেকে বাঁচার গুরুত্বপূর্ণ দু‘আটি পাঠ করা। আবূ মূসা (রাযিয়াল্লাহ আনহু) বলেন, ‘একদিন আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ভাষণে বললেন ‘হে লোকসকল! শিরককে ভয় কর। কারণ এটি পিঁপড়ার চুপিসারে চলার চেয়েও গুপ্ত’। যাদেরকে আল্লাহ চেয়েছিলেন তারা জিজ্ঞেস করল, ‘হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমরা কিভাবে এ থেকে বেঁচে থাকব যদি তা পিঁপড়ার চলার চেয়েও গুপ্ত হয়?’ তিনি বললেন, اَللهمّ إِنِّىْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ ‘হে আল্লাহ! আমি আপনার সাথে জেনে যে শিরক করি, তা থেকে নিশ্চয় আমি আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। আর যা জানি না তা থেকে ক্ষমা প্রার্থনা করছি’। তিনবার করে পাঠ করতে হবে (আল-আদাবুল মুফরাদ, হা/৭১৬ ‘দু‘আর ফযীলত’ অনুচ্ছেদ, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : মাহমুদ হাসান, চারঘাট, রাজশাহী।




প্রশ্ন (২৫) : জানাযা ছালাতের পূর্বে নছীহতমূলক আলোচনা করার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ব্যবসার ক্ষেত্রে বা বাড়ী-দোকান বিক্রয়ের ক্ষেত্রে সমাজে দালালি প্রথা চালু আছে। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : বৃদ্ধ অসুস্থ ব্যক্তি ছিয়াম পালন করতে না পারলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : স্ত্রীর ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে স্বামী সন্তান নিতে চাচ্ছে না। এতে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : যে নারী ক্বাযা ছিয়াম পালন করার আগেই গর্ভবতী হয়ে গেছেন এবং আগত রামাযানেও তার পক্ষে ছিয়াম রাখা সম্ভব নয়। এমতাবস্থায় পূর্বের ক্বাযা ছিয়াম ও আগত ছিয়ামের হুকুম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : নতুন বছরের ১ম দিন নফল ছিয়াম রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মালাকুল মাওত কিভাবে একসাথে একাধিক ব্যক্তির জান কবয করেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ফের্কাবন্দী অর্থ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ফজরের ছালাতে ২য় রাক‘আতে ইমাম ৩টা সিজদা দেন। মুছল্লীদের কেউ লোকমা দেননি। এভাবে ছালাত শেষ হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাটির তৈরি, না-কি নূরের তৈরি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : দুই রাক‘আত বিশিষ্ট ছালাতের (ফজর, জুমু‘আহ বা ঈদ-এর ছালাত) শেষ বৈঠকে কিভাবে বসতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হজ্জ মানুষের পাপকে ধুয়ে দেয়, যেভাবে পানি ময়লাকে ধুয়ে দেয়। এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ