বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
উত্তর : অধিকাংশ আলেম ইমামের জন্য মসজিদের ভেতরে নির্দিষ্ট কোন স্থান নির্ধারণ করেননি। তাই মসজিদ প্রশস্ত হলে ইমাম মিহরাবের ভেতরে দাঁড়াতে পারেন, আবার মিহরাব থেকে কিছুটা পিছিয়েও দাঁড়াতে পারেন। একইভাবে, মসজিদ সংকীর্ণ হলে স্থান-সুবিধা অনুযায়ী তিনি মিহরাবের ভেতরেই দাঁড়াবেন—এ ব্যাপারে শরী‘আতে কোন নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। কোন কোন আলেমের মতে, মসজিদ প্রশস্ত হলে ইমামের জন্য মিহরাবের ডান পাশে দাঁড়ানো উত্তম। আর মসজিদ প্রশস্ত না হলে মিহরাবের ভেতরে দাঁড়ালেও কোন অসুবিধা নেই। ‘মাতালিবু উলিন-নুহা, শরহু গায়াতিল-মুনতাহা’ গ্রন্থে বলা হয়েছে, ‘কোন প্রয়োজন ছাড়া ইমামের মিহরাবের ভেতরে দাঁড়িয়ে ছালাত পড়া মাকরূহ। যেমন—মসজিদ সংকীর্ণ হওয়া কিংবা মুছল্লীর সংখ্যা বেশি হওয়ার কারণে যদি মিহরাবে দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তাহলে তা মাকরূহ নয়। কারণ প্রয়োজনের কারণে সেখানে দাঁড়ানোর অবকাশ রয়েছে। এই মাকরূহ হওয়ার বিষয়টি তখনই প্রযোজ্য, যখন মিহরাবে দাঁড়ানোর কারণে কোন মুক্তাদির জন্য ইমামকে দেখা সম্ভব না হয়।

ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) এবং অন্যদের থেকেও এ মত বর্ণিত হয়েছে। কারণ মিহরাবে দাঁড়ালে ইমাম কোন কোন মুক্তাদির দৃষ্টির আড়ালে চলে যান। আর এটি এমন অবস্থার অনুরূপ, যখন ইমাম ও মুক্তাদীদের মাঝখানে কোন আড়াল বা পর্দা থাকে। বরং মসজিদ প্রশস্ত হলে ইমামের জন্য মিহরাবের ডান পাশে দাঁড়ানো উচিত—এ বিষয়ে স্পষ্ট বক্তব্য রয়েছে। এর কারণ হল, এতে মসজিদের ডান দিকটি আলাদাভাবে সুস্পষ্ট থাকে’। অতএব মিহরাবে দাঁড়ানো নিজে উদ্দেশ্য নয়। যদি সেখানে দাঁড়ানোর কারণে কোন মুক্তাদি ইমামকে দেখতে না পারে, তাহলে প্রয়োজন ছাড়া সেখানে দাঁড়ানো মাকরূহ। মসজিদ প্রশস্ত হলে মিহরাবের ডান পাশে দাঁড়ানো উত্তম; আর প্রয়োজন থাকলে মিহরাবের ভেতরে দাঁড়াতেও কোন অসুবিধা নেই (আহকামুল মাসাজিদ ওয়া মাওয়াজিউছ ছালাহ, ১/২৯৬)।


প্রশ্নকারী : রিকাত মাহমুদ, মাদারগঞ্জ, জামালপুর।





প্রশ্ন (১৫) : জানাযার ছালাতের পরে মৃত ব্যক্তিক দেখানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ঘরের ভিতর বিছানা বিছানোর নির্দিষ্ট কোন দিক আছে কি? যেমন- পূর্ব-পশ্চিম না উত্তর-দক্ষিণ। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : বিপদাপদ কি আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নারীদের টিপ পরার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ফরয ছালাতের আগে যে ইক্বামত দেয়া হয়, সেটা কি আযানের মত ২ বার করে বলতে হয়, না-কি একবার? আর ইক্বামতে ‘হাইয়া ‘আলাছ ছালাহ’ বললে কি ছালাতের জন্য দাঁড়াতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) কোন্ কোন্ শস্যের যাকাত প্রদান করা ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জনৈক মহিলার সাধারণত ৭ম দিনে হায়েয শেষ হয়। কিন্তু মাঝে ১/২ দিন স্রাব সম্পূর্ণ বন্ধ থাকে। প্রশ্ন হল- উক্ত এক বা দুই দিন সে ছলাত/ছিয়াম পালন করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : নারীরা সাজগোজ করে মাহরাম ব্যতীত অন্য পুরুষদের সামনে যেতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : আমি নিয়মিত কবর খনন করি। আমি জানতে চাচ্ছি যে, কবর খনন করলে কী নেকী হয়? প্রচলিত আছে, যে ১০০টি কবর খনন করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এর প্রমাণে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ত্বালাক্বপ্রাপ্তা স্ত্রীকে অন্যের কাছে রেখে হালালা করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : নাকের অপারেশন করলে ওযূ এবং ছালাত কিভাবে আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পিতার পূর্বে সন্তান মারা গেলে ঐ সন্তানের সম্পদে পিতা অংশ পাবে কি? পিতার সম্পদে ঐ মৃত ব্যক্তির ছেলেরা অর্থাৎ নাতিরা কি অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ