শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

উত্তর : ইসলাম শব্দের আভিধানিক অর্থ হল আত্মসমর্পণ, নিজেকে বিনয়ী করা, বিনা আপত্তিতে আদেশ মানা এবং নিষেধ মেনে চলা, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করা, তিনি যা বলেন তা বিশ্বাস করা এবং তাঁর উপর আস্থা রাখা। ইসলাম হল- আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাঁর সামনে বিনয় ও আনুগত্য প্রকাশ করাÑ তাঁর নির্দেশসমূহ পালন করা এবং তাঁর নিষেধসমূহ থেকে বিরত থাকা। এটাই ইসলাম। আল্লাহ তা‘আলা বলেন, اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰہِ الۡاِسۡلَامُ ‘নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য দ্বীন হল ইসলাম’ (সূরা আলে ইমরান : ১৯)। এর অন্তর্ভুক্ত হল- ছালাত আদায় করা, যাকাত প্রদান করা, রামাযানের ছিয়াম পালন করা, বাইতুল্লাহর হজ্জ করা, পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকা। এসবই ইসলামের অন্তর্ভুক্ত।

কেন এই দ্বীনকে ইসলাম বলা হয়? পৃথিবীর সকল ধর্মই বিভিন্ন নামে পরিচিত, হয় কোন নির্দিষ্ট ব্যক্তির নামে অথবা কোন নির্দিষ্ট জাতির নামে। যেমন, খ্রিস্টধর্মের নামকরণ হয়েছে খ্রিস্টের নামানুসারে, বৌদ্ধধর্মের নামকরণ হয়েছে এর প্রতিষ্ঠাতা বুদ্ধের নামানুসারে। একইভাবে, ইহুদী ধর্ম ইয়াহুদা (যিহূদা) নামে পরিচিত। শুধু ইসলাম ব্যতীত, কারণ এটি কোন নির্দিষ্ট ব্যক্তি বা কোন নির্দিষ্ট জাতির সাথে সম্পর্কিত নয়। বরং এর লক্ষ্য হল ‘ইসলাম’ শব্দটির দ্বারা সূচিত গুণটি পৃথিবীর সকল মানুষের মধ্যে সঞ্চারিত করা। সুতরাং, যিনিই এই গুণটি অর্জন করবেন, তিনি অতীতের হোন বা বর্তমানের, তিনিই মুসলিম এবং ভবিষ্যতে যিনিই এই গুণটি অর্জন করবেন, তিনিও মুসলিম হবেন। আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন (মুখতারুছ ছিহাহ, ৫/১৯৫২; লিসানুল আরব, ১২/২৯৩; ড. মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ ইবনু ছালিহ আল-সুহায়ম, ‘কিতাব আল-ইসলাম উছূলুহু ওয়া মাবাদিউহ’ থেকে)।


প্রশ্নকারী : শরীফুল ইসলাম, গোপালগঞ্জ।






প্রশ্ন (২১) : মসজিদ কমিটির সদস্য হওয়া সত্ত্বেও ছালাত আদায় করে না। এমন ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : চোখের যিনা করলে ক্বিয়ামতের দিন চোখে গরম শিশা ঢালা হবে এই রকম কোন হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : রামাযানের ছিয়াম যদি ক্বাযা থাকে, অসুস্থতার কারণে যদি পরবর্তী এক বছরে তা আদায় করা না যায়, তাহলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সউদী আরবের স্থায়ী গবেষণা ও ফাতাওয়া বোর্ড মুনাজাতের ব্যাপারে কী সিদ্ধান্ত দিয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মৃত ব্যক্তিকে দাফন করার পর আমাদের সমাজে অনেকে সম্মিলিত মুনাজাত করে। এটা করা কতটুকু জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বাংলাদেশী হাজীগণ কোন্ মীক্বাত থেকে ইহরাম বাঁধবেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : বর্তমানে স্পোর্টসের দোকানগুলোতে এবং যুবকদের মধ্যে ইউরোপীয় জাতীয় দল ও ক্লাবগুলোর নামযুক্ত জার্সি পরার প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এসব ক্লাবের কিছু লোগোতে ক্রস (খ্রিষ্টানদের ধর্মীয় প্রতীক)ও রয়েছে। যদি এসব জার্সি বিক্রি বন্ধ করি, তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হব, এমনকি দোকান বন্ধ করে দিতে হতে পারে। তবে আমরা হালাল উপার্জনের ব্যাপারে অত্যন্ত সচেতন। অতএব নিম্নলিখিত বিষয়গুলোর হুকুম শরী‘আতের আলোকে কী হবে? (১) ইউরোপীয় ক্লাবের জার্সি কেনা, বিক্রি করা ও পরিধান করার হুকুম কী? খেলোয়াড়ের নাম লেখা থাকলে তা পরে ছালাত পড়া যাবে কি? (২) যেসব জার্সিতে নাম নেই, কেবল নম্বর আছে, সেগুলো বিক্রি করার হুকুম কী? (৩) যেসব জার্সিতে নাম বা নম্বর কিছুই নেই, সেগুলো বিক্রি করার হুকুম কী? (৪) যেসব জার্সির লোগো থেকে ক্রস মুছে ফেলা হয়েছে, সেগুলো বিক্রির হুকুম কী? (৫) এটি কি “عمت به البلوى” (সর্বব্যাপী সাধারণ বিপদ) হিসাবে গণ্য হবে? (৬) যদি এসব জার্সি বিক্রি করা বৈধ না হয়, তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ‘যে তার চক্ষুদ্বয়কে ভালোবাসে সে যেন আছরের পরে না লেখে’ প্রচলিত ধারণা কি হাদীছসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আধুনিক যুগের ব্রাশ ও টুথপেস্ট কি মেসওয়াকের বিকল্প হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কুরআন মাজীদের অনেক জায়গাতে আল্লাহ তা‘আলা নিজেকে আমরা (বহুবচন) শব্দ ব্যবহার করেছেন। এর ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বাবা-মা জান্নাতী নাকি জাহান্নামী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন দেশের রাষ্টপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামে কোন নিষেধাজ্ঞা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ