রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : শরী‘আতসম্মত উপায়ে ঝাড়-ফুঁক করা বৈধ। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে অসংখ্য দু‘আ বর্ণিত হয়েছে, যার মাধ্যমে রাসূলুল্লাহ (ﷺ) নিজে ও তাঁর ছাহাবীদেরকে ঝাড়-ফুঁক করতেন। একবার জিবরীল (আলাইহিস সালাম) নবী করীম (ﷺ)-এর নিকট এসে বললেন, হে মুহাম্মাদ (ﷺ)! আপনি কি অসুস্থতা বোধ করছেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ। তখন জিবরীল (আলাইহিস সালাম) রাসূলুল্লাহ (ﷺ)-কে ঝাড়-ফুঁক করেছিলেন (ছহীহ মুসলিম হা/২১৮৬; মিশকাত হা/১৫৩৪)। রাসূলুল্লাহ (ﷺ) হাসান ও হুসাইন (রাযিয়াল্লাহু আনহুমা)-এর জন্য ঝাড়-ফুঁক করেছিলেন (ছহীহ বুখারী হা/৩৩৭১; মিশকাত হা/১৫৩৫)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী করীম (ﷺ) যখন অসুস্থ হতেন, তখন সূরা ফালাক্ব ও নাস দ্বারা নিজের শরীরের উপর ফুঁ দিতেন এবং নিজের হাত দ্বারা শরীরে মুছে ফেলতেন (বুখারী হা/৪৪৩৯; মুসলিম হা/২১৯২; মিশকাত হা/১৫৩২)। তবে কুরআনের কোন আয়াত ও হাদীছের কোন দু‘আ গলায় ঝুলিয়ে রাখ যাবে না। কেননা শরী‘আত সম্মত ঝাড়-ফুঁকের মধ্যে গলায় ঝুলিয়ে রাখার কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। তাছাড়া এটা শিরক। এর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় (মুসনাদে আহমাদ হা/১৭৪৫৮; সিলসিলা ছহীহাহ হা/৪৯২, সনদ ছহীহ)। উল্লেখ্য যে, ঝাড়-ফুঁক আল্লাহর উপর ভরসা করার পরিপন্থী নয় (ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন-২৬)।


প্রশ্নকারী : হুমায়ুন কাবীর, যশোর।





প্রশ্ন (২৬) : তরকারী জাতীয় পণ্যে যাকাত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : যেসব মুসলিম দাবীদারদের আক্বীদাগত বিরাট ভুল-ভ্রান্তি আছে। ক্বিয়ামতের দিন তাদের পাপপুণ্যের ওযন করা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ঔষধের মাধ্যমে কোন মহিলা তার ঋতুস্রাব  বন্ধ করে ছিয়াম পালন করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সাত আসমানে সাতজন মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আছেন। এই দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : সানস্ক্রিন ক্রীম সূর্যের ক্ষতিকর আলো থেকে ত্বককে রক্ষা করে এবং এতে ত্বক ফর্সা হওয়ার লেয়ার থাকে। পুরুষের জন্য এ ধরনের ক্রীম ব্যবহার করা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কোন ফার্মাসিস্ট বাচ্চা নষ্ট করার ওষুধ বিক্রয় করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : বাদ্যযন্ত্র কি হালাল? তা কোনভাবে হালালের ন্যূনতম অবকাশ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কুরবানীর চামড়ার টাকা কিভাবে বণ্টন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কেউ যদি কারো গীবত, নিন্দা, সমালোচনা করে ফেলে এবং পরে যদি সে অনুতপ্ত হয় যে, আমি ঠিক করিনি। তখন যার গীবত করা হয়েছে তার কাছে যদি সে ক্ষমা চাইতে চায়, কিন্তু যার গীবত করেছে তাকে যদি না পায়, তাহলে আল্লাহর কাছে সে কিভাবে ক্ষমা চাইবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : এমন আত্মীয়-স্বজন, যারা কুফরি কালাম বা যাদু-টোনার মাধ্যমে সংসার ভেঙ্গে দেয়ার চেষ্টা করে, সংসারে অশান্তি সৃষ্টি করে, সংসারের সদস্যদের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করে। এ ধরণের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করলে এবং যোগাযোগ না করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সউদী আরবের স্থায়ী গবেষণা ও ফাতাওয়া বোর্ড মুনাজাতের ব্যাপারে কী সিদ্ধান্ত দিয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ