রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : মোহর এবং কাবিন সম্পূর্ণ ভিন্ন জিনিস। মোহর হলÑ মুসলিম আইন অনুযায়ী মোহর বিয়ের অন্যতম শর্ত। এই শর্ত অনুযায়ী স্ত্রী স্বামীর নিকট থেকে বিয়ের সময় কিছু অর্থ বা সম্পত্তি পায় বা পাওয়ার অধিকার লাভ করে। মোহর বিয়ের সময়ই ধার্য বা ঠিক করা হয়। এটি স্ত্রীর একটি বিশেষ অধিকার। মোহর সম্পর্কে ইসলামী ফিকহ বিশ্বকোষে উল্লেখ করা হয়েছে: ‘এটি সেই সম্পদ, যা স্ত্রীর জন্য স্বামী কর্তৃক প্রাপ্য হয়, বিয়ের চুক্তির ফলে বা তার সাথে সহবাসের মাধ্যমে। এটি এমন একটি অধিকার, যা আল্লাহ তা‘আলার পক্ষ থেকে নারীর জন্য নির্ধারিত হয়েছে এবং পুরুষের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘তোমরা নারীদের তাদের মোহর যথাযথভাবে প্রদান করো’ (সূরা আন-নিসা : ৪)Ñ এই বিধান বিয়ের চুক্তির গুরুত্ব এবং তার মর্যাদা প্রকাশের জন্য, নারীর সম্মান বৃদ্ধি এবং তাকে বিশেষ মর্যাদা দেয়ার জন্য নির্ধারিত’ (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ আল-কুয়েতিয়্যাহ, ২৪/৬৪ পৃ.)।

স্বামীর জন্য তার স্ত্রীকে নির্ধারিত মোহর পরিশোধ করা ফরয। এটা ঋণের মত। কোনও স্বামী যদি জীবদ্দশায় মোহর পরিশোধ না করে থাকে, তাহলে তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ থেকে প্রথমে মোহর পরিশোধ করতে হবে। তারপর বাকি সম্পদ তার ওয়ারিশদের মধ্যে বণ্টিত হবে। তবে বিয়ের পর স্ত্রী যদি নির্ধারিত মোহর থেকে কিছু ছাড় দেয় বা মাফ করে দেয় সেটাও তার অধিকার। এতে স্বামীকে তার পক্ষ থেকে সহায়তা করা হয়। এটাকে দেনমোহর বা মোহরানাও বলা হয়। আরবী ভাষায় এর আরেক নাম ‘সিদাক’ (الصداق)। আল্লাহ কুরআনে বলেন,

‘আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশী মনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর’ (সূরা আন-নিসা : ৪)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, نِحْلَةً শব্দের অর্থ المهر ‘মোহর’। ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, أن الرجل يجب عليه دفع الصداق إلى المرأة حتما وأن يكون طيّب النفس ‘একজন পুরুষের জন্য তার স্ত্রীকে মোহরানা প্রদান করা ওয়াজিব এবং তা উদার মন ও সৎ ইচ্ছার সঙ্গে হওয়া কর্তব্য’ (তাফসীরুল কুরআনিল ‘আযীম, ২/২১৩ পৃ.)। ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, هذه الآية تدل على وجوب الصداق للمرأة ، وهو مجمع عليه ولا خلاف فيه ‘এই আয়াতে প্রমাণিত হয় যে, স্ত্রীকে মোহর দেয়া ওয়াজিব। এটি সর্বসম্মত অভিমত। এতে কোনও দ্বিমত নেই’ (আল-জামি‘ঊ লি আহকামিল কুরআন, ৫/২৪ পৃ.)।

রাসূল (ﷺ) আব্দুর রহমান (রাযিয়াল্লাহু আনহু)কে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহ করেছ? তিনি বললেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, সে কে? তিনি বললেন, জনৈকা আনছারী মহিলা। তিনি জিজ্ঞেস করলেন, কী পরিমাণ মোহর দিয়েছ? আব্দুর রহমান (রাযিয়াল্লাহু আনহুমা). বললেন, খেজুরের এক আঁটি পরিমাণ স্বর্ণ। নবী (ﷺ) তাঁকে বললেন, একটি ছাগল দিয়ে হলেও ওলিমার ব্যবস্থা কর’ (ছহীহ বুখারী, ‘ক্রয়-বিক্রয়’ অধ্যায়-৩৪, ‘আল্লাহ তা‘আলার এ বাণী সম্পর্কে যা বর্ণিত হয়েছে’ পরিচ্ছেদ-১)।

কাবিন বলতে বিয়ে সম্পাদনের লিখিত চুক্তি বোঝায়। একে কাবিননামা বা নিকানামা বলেও উল্লেখ করা হয়। বিয়ে সম্পাদনের জন্য বা বিয়ে বৈধ হওয়ার জন্য ‘কাবিননামা’ অপরিহার্য নয়। কাবিননামা একটি আইনি বাধ্যবাধকতা। বাংলাদেশের আইন অনুযায়ী, সরকার কর্তৃক মনোনীত কাজি সরকার নির্ধারিত ছকে কাবিননামা সম্পাদন করে থাকেন। স্ত্রীর প্রাপ্য দেনমোহর আদায়, স্ত্রীর ভরণপোষণ, উত্তরাধিকার নির্ণয়, সন্তানের পিতৃত্ব ইত্যাদি ক্ষেত্রে যথাযথভাবে নিবন্ধিত কাবিননামা একটি আইনি দলীল (বাংলাদেশ সরকারের জাতীয় ই-তথ্যকোষ)। উল্লেখ যে, আমাদের সমাজে অনেক সময় মোহর শব্দের পরিবর্তে ‘কাবিনের টাকা’ বলা হয়। সুতরাং ‘কাবিনের টাকা’ দ্বারা মোহরই উদ্দেশ্য।


প্রশ্নকারী : হাবীবুল্লাহ, উত্তরা, ঢাকা।





প্রশ্ন (৩৩) : ‘আল্লাহ কেবল কুরআন হেফাযতের দায়িত্ব নিয়েছেন, হাদীছের নয়’ আহলে কুরআনের উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জুমু‘আর দিনে ইমাম মিম্বারে বসেছেন এবং মুওয়াযযিন আযান দিচ্ছেন; এমতাবস্থায় কোন মুছল্লী মসজিদে প্রবেশ করলে তার করণীয় কি? সে দু’ রাকা‘আত ছালাত শুরু করবে নাকি আযানের জবাব দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতের ওয়াক্ত হলেই ছালাত আদায় করা উত্তম। এমন দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ইসলামী শরী‘আতে শাফা‘আত কত প্রকার ও কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : প্রচলিত আছে যে, আল্লাহর দু’হাতই ডান হাত। কিন্তু মিশকাতে একটি হাদীছে বর্ণিত হয়েছে, আল্লাহর ডান ও বাম দু’হাতই রয়েছে। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : প্রতি বছর ‘আরাফার দিন (৯ যিলহজ্জ) ছিয়াম রাখা সুন্নাত। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী সাধারণত ৮ কিংবা ৭ যিলহজ্জ তারিখে ‘আরাফা হয়। এক্ষণে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯): জনৈক বক্তা বলেন যে, ‘জান্নাতে একটি কনফারেন্স হবে। সেই কনফারেন্সের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। আর সেখানে উপস্থিত থাকবেন আমাদের নবী (ﷺ) ও নূহ (আলাইহিস সালাম)। আর পরিশেষে আল্লাহ তা‘আলা কুরআন তেলাওয়াত করবেন’। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ঈদের স্বালাতের পূর্বেই কি যাকাতুল ফিতরের সমস্ত খাদ্যদ্রব্য বন্টন করতে হবে না-কি ঈদের পরেও করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪): গরীব-মিসকীন ছাড়া ক্বুরআনে উল্লেখিত আট শ্রেণীর অন্যদের মাঝে কি ফিতরা বণ্টন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : ঝাড়-ফুঁক করা কি শরী‘আতে জায়েয? কুরআনের আয়াত লিখে গলায় ঝুলিয়ে রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জনৈক ব্যক্তি পূর্বে যাকাত আদায় করেনি। এখন বিগত বছরগুলোর যাকাত কিভাবে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ