রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : দাড়ি মুণ্ডন করা অথবা এর দৈর্ঘ্য ও প্রস্থ থেকে কিছু কেটে ফেলা নিষেধ। কারণ এটি নবী (ﷺ)-এর হিদায়াত ও তাঁর দাড়ি বাড়তে দেয়ার আদেশের বিরোধিতা করে। আর আদেশ মূলত ফরয হওয়ার অর্থ বহন করে, যতক্ষণ না কোন প্রমাণ পাওয়া যায় যা এ বিধানকে তার আসল অর্থ থেকে সরিয়ে দেয়। অথচ আমরা এমন কোনো প্রমাণ জানি না যা এ বিধানকে সরিয়ে দেয়’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৫/১৩৭ পৃ.)। শাইখ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ওয়াজিব হল- দাড়ি বৃদ্ধি করা, তা পূর্ণ রাখা, ছেড়ে দেয়া এবং এর সাথে কোন প্রকার হস্তক্ষেপ না করা। আর তিরমিযী (রাহিমাহুল্লাহ) যে হাদীছ বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) নাকি দাড়ির দৈর্ঘ্য ও প্রস্থ থেকে কিছু ছাঁটতেনÑ এটি বিদ্বানদের মতে একটি পরিত্যাজ্য (মিথ্যা) রিওয়ায়াত। সুতরাং কোন মুমিনের জন্য এ বাতিল হাদীছকে ভিত্তি বানানো বৈধ নয় এবং কিছু আলিম যে এ বিষয়ে সহজ মতামত দিয়েছেন, তার উপর নির্ভর করাও বৈধ নয়। কেননা সুন্নাহ সবার উপরে বিচারক’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০/৯৬-৯৭ পৃ.)। শাইখ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘দাড়ি ছাঁটা মানে নবী (ﷺ)-এর আদেশের বিরোধিতা করা, কারণ তিনি বলেছেন, ‘দাড়ি বড় করো’, ‘দাড়ি পূর্ণ করো’, ‘দাড়ি বাড়তে দাও’। অতএব, যে কেউ রাসূল (ﷺ)-এর আদেশ মানতে চাইবে এবং তাঁর হিদায়াত অনুসরণ করতে চাইবে, সে যেন দাড়ি থেকে কিছুই না কাটে; কেননা রাসূল (ﷺ)-এর হিদায়াত ছিল দাড়ি থেকে কিছুই না কাটা এবং তাঁর আগের নবীদের হিদায়াতও এমনই ছিল’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১১/৮২ পৃ.)।

ইবনু ‘উমার (রাযিয়াল্লাহু আনহুমা)  নবী (ﷺ) বলেন, ‘তোমরা মুশরিকদের উল্টো করবেÑ দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২, ৫৮৯৩; ছহীহ মুসলিম, হা/২৫৯)। হাফিয ইবনে হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, وفروا اللحى ‘দাড়ি ঘন করো এবং বাড়তে দাও’ (ফাৎহুল বারী, ১০/৩৫০ পৃ.)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘এই হাদীছের পাঁচটি পৃথক শব্দের রিওয়ায়াত এসেছে, أعفوا (দাড়ি বাড়াও), أوفوا (পূর্ণ করো), أرخوا (ছেড়ে দাও), أرجوا (বাড়তে দাও) এবং وفِّروا (ঘন করো)। এ সকল শব্দের অর্থ একইÑ দাড়িকে তার স্বাভাবিক অবস্থায় থাকতে দেয়া। উপরিউক্ত আলোচনা থেকে পরিস্ফুটিত হল যে, যারা বলে থাকে: ‘দাড়ির দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ নয়, বরং পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ’Ñতাদের এই কথা সুন্নাহর বিরোধী। কেননা সুন্নাহ দাড়ি বাড়িয়ে দেয়া ও তা অবিকৃত রাখার নির্দেশ দিয়েছে। সুতরাং মুসলিমের জন্য উভয় বিষয়ই যরূরী: দাড়ি বৃদ্ধি করা এবং তা থেকে কিছু না কাটা, একইসাথে তার যত্ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা। অতএব, যে মুসলিম তার দ্বীনের ব্যাপারে সতর্ক এবং রাসূল (ﷺ)-এর পূর্ণ অনুসরণ কামনা করে, তার উচিত এ ধরনের কথার প্রতি কর্ণপাত না করা, যা শরী‘আতের সুস্পষ্ট দলীলের বিরোধিতা করে। আল্লাহই সর্বজ্ঞ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪৫৫১২)।


প্রশ্নকারী : মোল্লা, গোপালগঞ্জ।





প্রশ্ন (১২) : ‘একই বিক্রয়ে দু’টি শর্ত বৈধ নয়’ (তিরমিযী, হা/১২৩৪) হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩): আমি একজন চাকুরিজীবী। আমার মাসিক বেতন ২০,০০০/- টাকা। আমার পরিবারে সবাই আমার উপর নির্ভর করে। আমি আমার বেতন থেকে সব খরচ প্রদান করি। আমার স্ত্রী, মেয়ে, বাবা, ভাই ও বোন আছে, যাদের খরচ আমি বহন করি। কিন্তু আমার প্রশ্ন হলো আমি আমার সম্পদের যাকাত কীভাবে দিব? আমার সম্পদের উৎস শুধু এই বেতন। কিন্তু আমার সমস্ত বেতন আমার পরিবারে ব্যয় হয়ে যায়। অতএব, আমি কখন যাকাত দিব? কিছু মানুষ বলে যে, বেতন কৃষি ফসলের মত। এতে বর্ষপূর্তির বিষয়টি বিবেচ্য নয়। সুতরাং যখন বেতন পাবেন তখনই যাকাত আবশ্যক হবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক বক্তা বলেন, জুমু‘আর খুত্ববা বাংলা ভাষায় দেয়া যাবে না, আরবী ভাষায় দিতে হবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জনৈক ব্যক্তি কুরআন ও ছহীহ হাদীছের কথা বলেন। কিন্তু সে তার পিতা-মাতার সাথে খারাপ ব্যবহার করে। এমনকি পিতার গায়ে হাত তুলে। এমন ব্যক্তির নিকট থেকে জ্ঞান নেয়া যাবে কি?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : প্রয়োজনে কথা বলার সময় বেগানা নারী চেহারা দিকে তাকানো যাবে? তাকানো না গেলে অনেক সময় পিছন দিক থেকে ডাক দিলে কে ডাকছে দেখার জন্য তাকাতে হয়Ñ এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): অমুসলিম ব্যক্তি মুসলিম হতে চাইলে একাকী কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছর থেকে মাগরিব পর্যন্ত ঘুমানোর কোন ক্ষতিকর দিক আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমরা আলেমদের নিকট থেকে শুনেছি যে, আল্লাহর গুণবাচক নাম রাখলে নামের পূর্বে ‘আব্দ’ যোগ করতে। যেমন আব্দুর রহমান। কিন্তু ‘মালেক’-এর পূর্বে কি ‘আব্দ যোগ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মেশিনগুলো ২৪ ঘণ্টা চালু রাখতে হয়। সেজন্য ডিউটি টাইমে সবাই মিলে একসাথে জামা‘আতে ছালাত আদায় করা সম্ভব হয় না। একজন একজন করে গিয়ে ছালাত আদায় করে থাকে। এক্ষেত্রে তাদের কি জামা‘আত ত্যাগ করার গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং শিক্ষা গ্রহণ করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কেউ যদি কবিরাজ দ্বারা টাকার বিনিময়ে জাদু করায়, তাহলে সে কি কাফির হয়ে যায়? শরী‘আতে জাদুর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : জনৈক আলেম বলেছেন, ‘আল্লাহ তা‘আলা আসমান ও যমীন সৃষ্টির এক হাযার বছর পূর্বে সূরা ‘ত্বা-হা’ ও ‘ইয়াসীন’ পাঠ করলেন। তখন ফেরেশতারা শুনে বললেন, ধন্য সেই জাতি, যাদের উপর এটা নাযিল হবে, ধন্য সেই পেট যে সেটা ধারণ করবে এবং ধন্য সেই মুখ যে সেটা উচ্চারণ করবে’। তাঁর উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ