রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : রুকূ থেকে উঠার পর উভয় হাত স্বাভাবিকভাবে ছেড়ে দেয়াই সুন্নাতসম্মত। কেননা রুকূর পরে পুনরায় বুকে হাত বাঁধার স্পষ্ট কোন দলীল পাওয়া যায় না। বিখ্যাত ছাহাবী আবূ হুমায়েদ সা‘দী (রাযিয়াল্লাহু আনহু) যিনি ১০ জন ছাহাবীর সম্মুখে রাসূল (ﷺ)-এর ছালাতের নমুনা প্রদর্শন করে সত্যায়ন প্রাপ্ত হয়েছিলেন, সেখানে বলা হয়েছে-فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُوْدَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ ‘তিনি রুকূ থেকে মাথা উঠিয়ে সোজা দাঁড়িয়ে গেলেন এমনভাবে যে, মেরুদণ্ডের জোড়সমূহ স্ব স্ব স্থানে ফিরে আসে’ (ছহীহ বুখারী, হা/৮২৮; মিশকাত, হা/৭৯২)। ওয়ায়েল ইবনু হুজর ও সাহল ইবন সা‘দ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘ছালাতে বাম হাতের উপরে ডান হাত রাখার ‘আম’ হাদীছের (ছহীহ বুখারী, হা/৭৪০; ছহীহ মুসলিম, হা/৪০১; মিশকাত, হা/৭৯৭-৭৯৮)-এর উপরে ভিত্তি করে রুকূর আগে ও পরে ক্বওমা-র সময় বুকে হাত বাঁধার কথা বলা হয়। আলবানী (রাহিমাহুল্লাহ) এটাকে বিদ‘আত বলেছেন। তিনি বলেন,

ولست أشك فى أن وضع اليدين على الصدر فى هذا القيام بدعة ضلالة

‘আমি সন্দেহাতীতভাবে বলছি, এই ক্বিয়াম অবস্থায় বুকের ওপর হাত রাখা ভ্রষ্ট বিদ‘আত’ (ছিফাতু ছালাতিন নবী, পৃ. ১৩৯)। ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ)-এর ছেলে ছালেহ তার পিতার পক্ষ থেকে বলেছেন, ‘মুছল্লী চাইলে রুকূ থেকে উঠার পরে তার দুই হাত ছেড়েও দিতে পারে বাঁধতেও পারে’ (মাসায়েলে ইমাম আহমাদ, পৃ. ৯০; ছিফাতু ছালাতিন নবী, পৃ. ১৩৯)। ইবনু বায (রাহিমাহুল্লাহ) হাত বাঁধার পক্ষে ফাৎওয়া প্রদান করেছেন (মাজমূঊ ফাতাওয়া, ১১/১৩১ পৃ.)। অনুরূপ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ)ও এর পক্ষে ফাৎওয়া প্রদান করেছেন (ফাতওয়া আরকানুল ইসলাম লিইবনে উছাইমীন)।

সর্বোপরি কথা হল, রুকূর পরে হাত বাঁধা অথবা ছেড়ে দেয়ার পক্ষে স্পষ্ট কোন হাদীছ নেই। দু’টি ফাতাওয়াই ব্যাখ্যাসাপেক্ষ। অতএব কোনটাকে বিদ‘আত বলার সুযোগ নেই। তবে হাত ছেড়ে দেয়ার বিষয়টি সালাফদের আমলের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ।


প্রশ্নকারী : আলী হোসেন, ফাজিলপুর, দিনাজপুর।





প্রশ্ন (৩) : মেয়েদের ক্ষেত্রে আপন দাদার আপন ভাই ও ছেলেদেরে ক্ষেত্রে আপন দাদার আপন বোন কি মাহরাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : মামী ও খালু কি মাহরাম, না-কি গায়রে মাহরাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : ‘সুবহানাল্ল-হি ওয়া বিহামদিহি’ বললে আল্লাহর পথে স্বর্ণ দান করার সমান ছওয়াব পাওয়া যায়। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জান্নাতী দলের পরিচয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) :  অনেক রকম  দুরূদের কথা অনেক বইয়ে পাওয়া যায়। যেমন দুরূদে লাকী, দুরূদে শেফা, দুরূদে তুনাজজিনা, দুরূদে ইবরাহীম। প্রশ্ন হল- ছহীহ আমলের জন্য কোন্ দুরূদ পড়তে হবে, কখন ও কতবার পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০): সরকারী ভ্যাট বা কর হিসাবে যাকাতের টাকা প্রদান করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৩) : কোন্ কোন্ সময় সালাম দেয়া নিষিদ্ধ এবং অপসন্দনীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : মসজিদের দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ তলায় ছালাত অবস্থায় যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ চলে গেলে ইমামের কোনকিছুই শ্রবণ করা যায় না। এমতাবস্থায় মুছল্লীগণ কী করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কোন্ ছাহাবী তাঁর হাত দিয়ে আগুনকে পাহাড়ের গর্তে ঢুকিয়ে দিয়েছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : কুরবানীর পশুর বয়স কত বছর হলে কুরবানী করা যায়? পশুর দুধের দাঁত পড়ার পর নতুন দাঁত উঠা কি শর্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : মসজিদের টাইলসে ‘লা ইলা-হা ইল্লা-ল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ লেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : বাসা-বাড়িতে জিন সাপ চেনার উপায় কী? দেখার পর করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ