বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
উত্তর : এটি সরাসরি শরী‘আত বিরোধী কথা। ব্যক্তি যা-ই করে ফেরেশতাগণ তা লিখে রাখেন (ছহীহ বুখারী, হা/৮০;  সূরা কাফ: ১৭-১৮)। কারো বয়স যদি ৯০ বছর হয় আর সে কোন গুনাহ করে তাহলে সেটাও অবশ্যই লেখা হবে। ৭০ বছরের পর বৃদ্ধ-বৃদ্ধাদের কোন কোন গুনাহ লেখা হয় না এটি সম্পূর্ণ বানোয়াট কথা। স্বয়ং হাদীছে বৃদ্ধের গুনাহ ভয়াবহ হওয়ার কথা এসেছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘তিন প্রকার মানুষ আছে, ক্বিয়ামতের দিন যাদের সাথে আল্লাহ তা‘আলা কথা বলবেন না এবং তাদেরকে পাপ-পঙ্কিলতা থেকে পবিত্র করবেন না’। অন্য এক বর্ণনায় আছে, ‘আল্লাহ তা‘আলা তাদের প্রতি রহমাতের দৃষ্টিতে তাকাবেন না। আর তাদেরকে কঠিন শাস্তি দেবেন। তারা হচ্ছে- বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী বাদশাহ ও অহংকারী গরীব’ (ছহীহ মুসলিম, হা/১০৭; ছহীহুল জামে‘, হা/৫৩৮০)।

কিছু হাদীছে এসেছে যে, মুসলিম বান্দা  ৯০ বছরে উপনীত হলে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। অন্য বর্ণনায় এসেছে, বান্দা ৭০ বছরে উপনীত হলে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। তবে এগুলো জাল কথা (মুসনাদে আবূ ইয়ালা, হা/১৭৫৫৯; ইমাম ইবনুল জাওযী, শাওকানী, আলবানী রাহিমাহুমুল্লাহ হাদীছটিকে মাওযূ‘ বা জাল বলেছেন, আল-মাওযূ‘আত, ১/১৮০; সিলসিলা যঈফাহ, হা/৫৯৮৩-৮৪)।


প্রশ্নকারী : আজমাল আরেফিন, সাভার, ঢাকা।





প্রশ্ন (৪৪) : কোন ব্যক্তির মেহমানের সঙ্গে বাড়ীর দরজা পর্যন্ত বের হওয়া কি সুন্নাতের অন্তর্ভুক্ত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : আরবী নতুন বছর বা মাস শুরু হলে কোনো দু‘আ পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষকে গাধা, কুকুর ইত্যাদি বলে সম্বোধন করে থাকে। এ ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : ‘ইহুদীরা সালাম দেয় আঙ্গুলের ইশারায় আর খ্রিষ্টানরা সালাম দেয় হাতের তালুর ইশারায়’ মর্মে বর্ণিত হাদীছটি কি সহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ঈদের স্বালাতের পূর্বেই কি যাকাতুল ফিতরের সমস্ত খাদ্যদ্রব্য বন্টন করতে হবে না-কি ঈদের পরেও করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক আলেম বলেন, শিশুদের নিয়মিত ঝাড়ফুঁক করলে কান্নাকাটি কম করে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কুনূতে নাযেলা নফল ছালাতে পড়া যাবে কি? এর নিয়মটা কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কোন্ কোন্ দিন ছিয়াম পালন করা নিষেধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : হায়েযগ্রস্ত নারী ক্বদরের রাতগুলো কিভাবে জাগবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : এশার ছালাতের পর দু’রাক‘আত নফল ছালাত দু’শ রাক‘আত ছালাতের ছওয়াবের সমান। কথাটির সত্যতা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জনৈক আলেম বলেন, ফজরের পর ঘুমানো যাবে না। কারণ এই সময় বরকত নাযিল হয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : কুরআনে বলা আছে, যারা জাহান্নামে যাবে তারা চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু ছহীহ বুখারীতে রয়েছে যে, আল্লাহ এক সময় মুসলিম জাহান্নামীদেরকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে কি এই হাদীছটি কুরআনের ঐ আয়াতের সাথে সাংঘর্ষিক নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ