রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর :  যে মসজিদে ছালাতের জামা‘আত হয়, সেই ই‘তিকাফ করা জায়েয। মসজিদ ছাড়া ই‘তিকাফ শুদ্ধ হবে না। তবে কেউ বলেছেন, যে কোন মসজিদে ই‘তিকাফ শুদ্ধ হবে যদিও সেখানে ছলাতের জামা‘আত না হয়। তার দলীল হল, এই আয়াত- وَ لَا تُبَاشِرُوۡہُنَّ وَ اَنۡتُمۡ عٰکِفُوۡنَ  ۙ فِی الۡمَسٰجِدِ ‘আর তোমরা মসজিদে ই‘তিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না’ (সূরা আল-বাক্বারাহ: ১৮৭)। উক্ত আয়াতে আল্লাহ তা‘আলা শুধু মসজিদের কথা উল্লেখ করেছেন। কোন শর্ত নেই। কিন্তু ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ঐ মসজিদে ই‘তিকাফ শুদ্ধ হবে, যে মসজিদে প্রতিনিয়ত ছালাতের জামা‘আত হয়। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, لَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدِ جَمَاعَةٍ ‘যে মসজিদে জামা‘আত হয় না সে মসজিদে ই‘তিকাফ হবে না’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৯৫০৯)। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, لا اعْتِكَافَ إلا فِي مَسْجِدٍ تُقَامُ فِيهِ الصَّلاةُ ‘যে মসজিদে ছালাত হয় না সেখানে ই‘তিকাফ হবে না’ (মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ৫/২১২ পৃ.)। উল্লেখ্য যে, অনেক মহিলা নিজ নিজ বাড়ীতে ই‘তিকাফ করে। এটা বিদ‘আত। এই ই‘তিকাফ গ্রহণযোগ্য হবে না। এটা সুন্নাত বিরোধী।


প্রশ্নকারী : আহসান, খুলনা।





প্রশ্ন (৩৪) : জুম‘আর দিন কবর যিয়ারত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ‘আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু)-এর ঈমানের সাথে সমস্ত মানুষের ঈমান ওযন করলে তাঁর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে’-এই হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : রাসূল (ﷺ) ফরয ছালাতের পর যে সমস্ত যিকির ও দু‘আ করতেন তা কি সুন্নাত ও নফল ছালাতের পর করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আমরা অনেকেই সরকারী চাকরী করি। অধিকাংশ মন্ত্রণালয় বিভিন্নভাবে সূদ ও ঘুষের সাথে জড়িত। উক্ত চাকরির বেতন হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : কোন ব্যক্তি মারা গেলে সাথে সাথে কবর খনন করা হয়। আর দাফন করতে দেরী হলে কবরটিকে বসে বসে পাহারা দেয়া হয়। এর কারণ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : প্রথম বৈঠকে তাশাহহুদ অর্থাৎ আত্তাহিয়্যাতু পাঠ করার পর নবী (ﷺ)-এর উপর দুরূদ পাঠ করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : পুরুষ লোকের দুই হাত ও দুই পায়ে মেহেদী দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জনৈক ব্যক্তি বলেন, বড় বড় আলেমকে মাওলানা, হযরত না বলে শায়খ বলতে হবে। তার দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কোন পুরুষ অন্য পুরুষ কে দেখলে যদি খারাপ চিন্তা আসে, তাহলে ঐ পুরুষ দেখলে কি গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কোন ভবনের দ্বিতীয় তলায় মসজিদ। নিচতলায় রংয়ের গুদাম, মসজিদের টয়লেট এবং ওযূখানা। দ্বিতীয় তলায় মসজিদের মিম্বার বরাবর নিচ তলায় হাতের বায়ে দেয়াল ঘেষে একটি কবর। প্রশ্ন হল, উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক আলেম বলেন, মসজিদে এমন কোন বস্তু রাখা যাবে না, যা মুছল্লীকে আকৃষ্ট করে। তাই কা‘বার ছবি, নববীর ছবি, মিনারের ছবি ইত্যাদি রাখা যাবে না। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ছালাত অবস্থায় ওযূ নষ্ট হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ