মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : ঝাড়ফুঁক মূলত দুই প্রকার। যথা: (১) শরী‘আত সম্মত ঝাড়ফুঁক, যা কুরআনুল কারীমের আয়াত ও রাসূল (ﷺ)-এর শিখানো যিকির-আযকার দ্বারা করা হয়। শিরক ও গুনাহ থেকে মুক্ত ঝাড়ফুঁক করা বৈধ। যেমন উম্মে সালামাহ (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, নবী (ﷺ) তাঁর ঘরে একটি মেয়েকে দেখলেন যে, তার চেহারা মলিন। তখন তিনি বললেন, তাকে ঝাড়ফুঁক করাও, কেননা তার উপর নযর লেগেছে (ছহীহ বুখারী, হা/৫৭৩৯)। আওফ ইবনু মালিক আল-আশজাঈ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, জাহিলী যুগে আমরা মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করতাম। সুতরাং (ইসলাম গ্রহণের পর) আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! এ সমস্ত মন্ত্র সম্পর্কে আপনার মতামত কী? তখন তিনি বললেন, তোমাদের মন্ত্রগুলো আমাকে পড়ে শুনাও। মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করতে কোন আপত্তি নেই, যদি তার মধ্যে শিরকী কিছু না থাকে’ (ছহীহ মুসলিম, হা/২২০০; আবূ দাঊদ, হা/৩৮৮৬; মিশকাত, হা/৪৫৩০)।

(২) নিষিদ্ধ ঝাড়ফুঁক : যা নোংরা ও শিরকী কথাবার্তা অথবা গায়রুল্লাহর শরণাপন্ন হয়ে অথবা জিনের সাহায্য কামনা করে অথবা অস্পষ্ট বাক্য অথবা অর্থহীন শব্দ অথবা কারোর বানানো মন্ত্র দ্বারা ঝড়ফুঁক করা। ইসলাম পরিপন্থী কথা ও কার্যাবলীর মাধ্যমে ঝাড়-ফুঁক করা নিষেধ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৫৭১০)। আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাযিয়াল্লাহু আনহুমা)-এর স্ত্রী যয়নাব হতে বর্ণিত যে, একদা (আমার স্বামী) আব্দুল্লাহ আমার গলায় একখানা তাগা দেখে জিজ্ঞেস করলেন, (তোমার গলায়) এটা কী? আমি বললাম, এটা একটি তাগা, এতে আমার জন্য মন্ত্র পড়া হয়েছে। যয়নাব বললেন, তা শুনে তিনি তাগাটি ধরে ছিঁড়ে ফেললেন, অতঃপর বললেন, তোমরা আব্দুল্লাহর পরিবারবর্গ। তোমরা শিরকের মুখাপেক্ষী নও। আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, অবৈধ ঝাড়ফুঁক, তাবীয ও যাদুটোনা শিরকী কাজ। তখন আমি বললাম, আপনি কেন এরূপ কথা বলছেন? একবার আমার চোখে ব্যথা হচ্ছিল, যেন চোখটি বের হয়ে পড়বে। তখন আমি অমুক ইয়াহুদীর কাছে যাওয়া আসা করতাম। যখন সে ইয়াহুদী তাতে মন্ত্র পড়ল, তখনই চোখের ব্যথা চলে গেল। এ কথা শুনে আব্দুল্লাহ বললেন, এটাই তো শয়তানের চক্রান্ত। সে নিজের হাত দ্বারা চোখে আঘাত করছিল, আর যখন মন্ত্র পড়া হয়, তখন সে বিরত হয়ে যায়। বস্তুত তোমার পক্ষে এরূপ বলাই যথেষ্ট ছিল, যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ أَنْتَ الشَّافِى لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

‘হে মানুষের রব! আপনি বিপদ দূর করে দিন এবং রোগ হতে নিরাময় দান করুন। আপনিই নিরাময়কারী। আপনার নিরাময় প্রদান ব্যতীত আরোগ্য লাভ করা সম্ভব নয়। এমন নিরাময় দান করুন, যেন কোন রোগই অবশিষ্ট না থাকে’ (আবূ দাঊদ, হা/৩৮৮৩; ইবনু মাজাহ, হা/৩৫৩০; মুসনাদ আহমাদ, হা/৩৬১৫; মিশকাত, হা/৪৫৫২)।

ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত উপেক্ষা করে ঝাড়ফুঁক করা হারাম। মূলত স্বাস্থ্যের নিরাপত্তা ও রোগ নিরাময়ের উদ্দেশ্যে কুরআনুল কারীমের আয়াত ও রাসূল (ﷺ)-এর শিখানো যিকির-আযকার পাঠ করে আল্লাহ তা‘আলার নিকট আশ্রয় চাওয়াকেই শারঈ ঝাড়ফুঁক বলে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফাতাওয়া নং-১২৫৭১০)।


প্রশ্নকারী : মামুন বিন হাশমত, কুষ্টিয়া।





প্রশ্ন (২৬) : কেউ কোন নারীকে ধর্ষণ করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য করণীয় কী? সে কি অস্ত্র ব্যবহার করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : শায়খ ড. রাবী ইবনে হাদী আল মাদখালী সম্পর্কে জানতে চাই। তিনি সালাফী মানহাজ থেকে বের হয়ে গেছেন এমন দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ইসলামে দাড়ি রাখার প্রয়োজনীয়তা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা কি ইসলামে অনুমদিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ব্যবসার জন্য মাথা বাদে যে পুতুল রয়েছে, সেগুলো ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলাম ‘ক্রেডিট কার্ড’ সম্পর্কে কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : হাদীছ থেকে জানা যায়, রাসূলুল্লাহ (ﷺ) সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস পড়ে দুই হাতের তালুতে ফুঁ দিয়ে সারা শরীর মাসাহ করতেন। কিন্তু অনেকে বুকে ফুঁ দেয়। এটা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ‘ক্বা‘বা ঘরের দিকে তাকানো ইবাদত’ এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মহিলারা শাড়ি পরিধান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমাদের মসজিদে লক্ষ্য করা যায় যে, প্রতিদিনই অনেক লোক ফজরের ছালাত চলাকালীন সুন্নাত ছালাত আদায় করতে থাকে। তাদের ধারণা হল- ফরজের আগেই সুন্নাত ছালাত পড়তে হবে। পরে পড়া যাবে না। উক্ত ধারণা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : মাঠে ফুটবল খেলার সময় মাঝে মধ্যে ফুটবল মসজিদের দেওয়ালে লেগে যায়। এতে অনেকেই অনেক কিছু বলে। এতে কোনো গোনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : কোন অসুস্থ ব্যক্তি দু‘আ চাইলে শুক্রবারে জুমু‘আর ছালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ