রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : কুনূতে নাযিলাহ ও কুনূতে বিতর পড়ার সময় ইমামের পিছনে মুক্তাদীগণ আমীন আমীন বলতে পারবেন। অনুরূপভাবে জুমু‘আর খুত্ববাহ চলাকালীনও ইমামের দু‘আর সময় মুছল্লীগণ আমীন আমীন বলতে পারে’ (আবুদাঊদ হা/১৪৪৩, সনদ হাসান; আল-মাজমূঊ, ৩/৪৯৩-৫০২; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১৩/১৩৯; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৭/৪৮; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১২/৩৩৯; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১১৮০২৩)।

ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ), সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেন, যেহেতু কুনূতে নাযিলার জন্য কোন নির্ধারিত দু‘আ কুরআন ও ছহীহ হাদীছে ছহীহ সূত্রে বর্ণিত হয়নি, রাসূল (ﷺ) প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন দু‘আ করেছেন (ছহীহ বুখারী, হা/৪০৭০; ছহীহ মুসলিম, হা/৬৭৯; আবূ দাঊদ, হা/১৪৪৩)। তাই কুনূতে নাযিলাতে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোন বৈধ দু‘আ পাঠ করা যেতে পারে। তবে বিতর-এর কুনূতের জন্য নির্ধারিত দু‘আ কুনূতে নাযিলায় পাঠ করা যাবে না। কেননা সেটি তার জন্যই নির্ধারিত (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২২/২৭১ পৃ.; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৯/৪৯ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৩৪১৫৮)। উল্লেখ্য যে, কুনূতে নাযেলা ফরয ছালাতের শেষ রাক‘আতে রুকূ থেকে উঠার পর পড়তে হয়।


প্রশ্নকারী : রাহাত, মিরপুর, ঢাকা।





প্রশ্ন (৯) : ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য শরী‘আতে কী কী শর্ত উল্লেখ করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : বিভিন্ন মুসলিম দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন পরিচালিত হয় এবং শাসক নির্বাচন করা হয়। উক্ত নির্বাচনে অংশগ্রহণ করা যাবে কি? এ ব্যাপারে বিজ্ঞ উলামায়ে কেরামের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : যারা ছিয়াম পালন করে না তাদেরকে ফিতরা আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ইসলামে বোবা জিনের অস্তিত্ব আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ছালাতে রুকূ থেকে উঠে দুই হাত উত্তোলন করার পর হাত ছেড়ে দিতে হবে, না-কি আবার বুকে হাত বাঁধতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : একজনের বসতবাড়ীসহ ৭৮ শতক জমি রয়েছে। তার এক মেয়ে এক ছেলে ও দু’জন স্ত্রী রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান নেই। তবে তার বড় এক ভাই এক বোন রয়েছে। মৃত ব্যক্তির উক্ত সম্পত্তি কিভাবে বণ্টন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): দাহিয়াতু কালবীর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ও পরে মেয়ে সন্তান কতজন ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মেয়েদের যে কোন ধরনের ছোট-বড় ব্লাউজ কিংবা গলা ও হাতা ছোট-বড়, যা শাড়ীর সাথে পরা হয়। এই জাতীয় ব্লাউজ বিক্রয় করা, মার্কেটিং করা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : জনৈক খত্বীব বলেন, মধ্য শা‘বানের রাত্রির দু‘আ ফেরত দেয়া হয় না। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জনৈক ব্যক্তি অসুস্থতার কারণে রামাযানের দু’টি ছিয়াম রাখতে পারেনি। ক্বাযা করারও সময় পায়নি, মারা গেছে। এই ছিয়ামের কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মুসলিমরা আল্লাহ মানে এবং রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অনুসরণ করে। ইয়াহুদীরা কাকে মানে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ