রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : এক্ষেত্রে কিছু সময় দেয়া উচিত। কারণ এগুলো ছালাতের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ মাসনূন যিকিরগুলো ও ছুটে যাওয়া সুন্নাত আদায়ের পর ছালাত বা দু‘আ শিক্ষা দিতে পারে। তাছাড়া হাদীছে এসেছে, ফরয ছালাতের পর মুছাল্লীগণ যতক্ষণ স্বীয় স্থানে বসে থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতামণ্ডলী তার জন্য দু‘আ করতে থাকে (ছহীহ বুখারী, হা/৪৪৫)। এটা মুস্তাহাব (তিরমিযী, হা/৫৮৬, সনদ ছহীহ)।

তবে অবশ্যই দ্বীন শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। মসজিদে বসে সাধারণ যিকির-আযকারের চেয়ে দ্বীনি জ্ঞানার্জনের মজলিসে অংশগ্রহণ করা অধিক উত্তম। যদি বিজ্ঞ আলেম দ্বীনি আলোচনা করেন। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রাহিমাহুল্লাহ) বলেন,  العلم لا يعدله شيء ‘জ্ঞানের সমকক্ষ কিছুই নেই’। তবে প্রভাষকের উচিত সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে না উঠে একটু অপেক্ষা করা, যাতে করে মাসবূক্ব ব্যক্তি তার ছুটে যাওয়া ছালাত সম্পূর্ণ করে নিতে পারে এবং মুছল্লীরা তিনবার ‘আস্তাগফিরুল্লাহ’ ও একবার ‘আল্ল-হুম্মা আংতাস্ সালা-মু ওয়া মিংকাস্ সালা-মু তাবা-রক্তা ইয়া যালজালা-লি ওয়াল-ইকরা-ম’ পাঠ করতে পারে। কিন্তু যদি ইমাম অনুভব করেন যে, সঙ্গে সঙ্গে আরম্ভ না করলে মুছল্লীরা বেরিয়ে যাবে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে র্দাস শুরু করাও দোষনীয় নয়। দারস শেষে মুছল্লীরা তাদের অবশিষ্ট যিকির-আযকার ও বাকি সুন্নাত আদায় করবে। তবে সুন্নাত ছালাত বাড়িতে আদায় করা অধিক উত্তম (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৭/২৩৪, ৮/২৮০ ও ১২/১১৫ পৃ.; আরশীফ মুলতাক্বা আহলিল হাদীছ, ৯৭/৮৮ পৃ.; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১৯৩৯৭৯, ১৩৪১২১)।


প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, চারঘাট, রাজশাহী।





প্রশ্ন (৩৩) : ইমাম ছালাতে ভুল করে ৫ রাক‘আত আদায় করেছে। আমি এক রাক‘আত ফেল করার কারণে ৪ রাকা‘আত পূর্ণ হয়েছে এবং ইমামের সাথে সালাম ফিরিয়েছি। আমার ছালাত কি পূর্ণ হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : যাকাতের অর্থ দ্বারা মসজিদ নির্মাণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ইমামের কুরআন তেলওয়াত শুদ্ধ না হলে, মুক্তাদির ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি সুইডেনের প্রবাসী। রাষ্ট্র থেকে ভাতা পেয়ে থাকি। বাড়ি স্কুল ও বাজার থেকে অনেক দূরে হওয়ায় গাড়ি কিনতে হয়েছে। আমার কিছু প্রতিবেশী গাড়িতে করে তাদের নিয়ে যাওয়ার জন্য আমাকে টাকা দেয়। অথচ সুইডেনের শ্রম আইন অনুযায়ী এই কাজটি অবৈধ। আমার এখনও রেসিডেন্স পারমিট না থাকায় আমি এখানে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারি না। প্রশ্ন হলো, আমার এই কাজটি কি ইসলামে হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোথায় কোথায় সম্মিলিত মুনাজাত করেছেন? বিস্তারিত জানতে চাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ইমাম আবূ হানিফা (রাহিমাহুল্লাহ) সম্পর্কে কেমন আক্বীদা পোষণ করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : অপবিত্র অবস্থায় কুরআন বা হাদীছ অডিও শুনা যাবে কি? অথবা মোবাইলে দেখে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের নাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) কি নির্দিষ্ট কোন মাযহাবের অনুসরণ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : পালক সন্তান কি সম্পদের ওয়ারিছ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জানাযার ছালাতের ক্ষেত্রে ওযূ করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জনৈক খতীব বলেছেন, খাদীজা (রাযিয়াল্লাহু আনহা)-এর ইন্তেকাল হলে তার কবরের জবাব রাসূলুল্লাহ (ﷺ) দিতে চাইলে না-কি স্বয়ং আল্লাহ নিজেই তার কবরের জবাব দিয়েছেন। উক্ত ঘটনাটা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ